উত্তর : স্পষ্ট সূদের আওতায় পড়বে। ইবনু আববাস (রাঃ) বলেন, ঋণ গ্রহিতা থেকে উপকার নিতে আমাদেরকে নিষেধ করা হয়েছে’ (ইরওয়া ৫/২৩৪, হা/১৩৯৭)। সুতরাং কর্য দিয়ে তা থেকে লাভ নেওয়া হারাম। এক্ষণে ইমাম সূদ গ্রহণ করলে সে ফাসিক (পাপাচারী) হবে। কেননা সূদকে আল্লাহ হারাম করেছেন (বাক্বারাহ ২৭৫)। ঐ ফাসিক ইমামের পিছনে ছালাত আদায় করলে তা জায়েয হবে। তবে এ ধরনের ইমাম নিয়োগ করা উচিত নয়। কারণ এতে অন্যায়কারীকে সাহায্য করা হবে। আল্লাহ বলেন, ‘তোমরা পাপ ও সীমালংঘনের কাজে পরষ্পরকে সাহায্য করো না’ (মায়েদাহ ২)। (বিস্তারিত দ্র. ছালাতুর রাসূল (ছাঃ), পৃঃ ৮৮)।




বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৩৬/২৩৬) : বিবাহের পূর্বে দেনমোহর নিয়ে অভিভাবকের সাথে পাত্রের বনিবনা না হওয়ায় বিবাহ ভেঙ্গে যায়। পরে তারা পালিয়ে গিয়ে কাযী অফিসের মাধ্যমে বিবাহ করে। কিছুদিন পর যুবকটি তাকে তিন মাসে তিন তালাক দেয়। এক্ষণে তারা পুনরায় সংসার করতে ইচ্ছুক। তাদের জন্য করণীয় কি? - আবু তাহের খান, ভালুকা, ময়মনসিংহ।
প্রশ্ন (৯/৩৬৯) : বর্তমানে অনেক মসজিদে মিম্বরের সামনে খতীবের খুৎবা দেওয়ার জন্য স্টান্ডসহ ডায়াস ব্যবহার করা হচ্ছে। এতে শারঈ কোন বাধা আছে কি?
প্রশ্ন (৮/৩৬৮) : অমুসলিম দেশে কোর্ট পুলিশ হিসাবে চাকুরী করা জায়েয হবে কি? যেখানে আল্লাহর আইন ছাড়া মানব রচিত আইনে বিচার করা হয়। তবে কোর্ট পুলিশ সরাসরি বিচারকার্যে জড়িত নয়। কিন্তু বিচারকার্যে সাহায্য করে থাকেন।
প্রশ্ন (১২/১২) : নফস ও রূহের মধ্যে পার্থক্য কি? সূরা ফজরের শেষ চার আয়াতে নফসুল মুতমাইন্নাহ দ্বারা নফসকে বোঝানো হয়েছে, নাকি রূহকে?
প্রশ্ন (২২/১৪২) : আমার অনেক আত্মীয়-স্বজন আছে, যাদের অলস টাকা পড়ে আছে। তারা আমাকে অনির্ধারিত হারে লাভ-লসের ভিত্তিতে ঋণ দিতে চায়। কিন্তু মুদিখানার ব্যবসায় লাভের হিসাব রাখা কঠিন। এক্ষণে আমি যদি তাদের টাকা নিয়ে আনুমানিক কিছু কিছু লাভ দেই তবে তা সূদ হবে কি? সূদ হ’লে এরূপ অর্থ গ্রহণের পদ্ধতি কি?
প্রশ্ন (৩৬/৪৭৬) : একটি হাদীছে এসেছে, যে নারীর প্রথম সন্তান কন্যা হয়, তিনি অধিক বরকতময়। এ হাদীছটি কতটুকু ছহীহ? হাদীছটির সঠিক ব্যাখ্যা কি?
প্রশ্ন (১/২৮১) : সিজোফ্রেনিয়া রোগের কারণে স্বামী মাঝে মাঝে চরম রাগান্বিত হয়ে আমাকে তালাক তালাক বলে। এগুলি তালাক হিসাবে গণ্য হবে কি? - -আমীনাকালিহাতি, টাঙ্গাইল।
প্রশ্ন (৩২/১১২) : আমাদের দেশের মানুষ মসজিদের পাশে কবরস্থ হওয়াকে সৌভাগ্য ও মুছল্লীদের দো‘আ লাভের মাধ্যম হিসাবে গণ্য করে। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৯/১১৯) : আমি বিদ্যুৎ বিভাগের সরকারী কর্মকর্তা। বিদ্যুতের মিটার নিতে আসা লোকদের আমরা সার্বিক ব্যবস্থাপনা করে থাকি। এর জন্য কখনো ঘুষ নেই না। কিন্তু মাঝে মাঝে কোন কোন গ্রাহক খুশী হয়ে টাকা দিয়ে যায়। এটা ঘুষের অন্তর্ভুক্ত হবে কি? - -সেলিম হাসান চৌধুরীপিডিবি অফিস, নতুন বাজার, বরিশাল।
প্রশ্ন (৬/৩২৬) : সুস্থ ও সামর্থ্যবান হওয়া সত্ত্বেও স্ত্রী সন্তান নিতে না চাইলে তাকে চাপ প্রয়োগ বা বাধ্য করা যাবে কি? এক্ষেত্রে স্ত্রী কথা না শুনলে তালাক দেওয়া যাবে কি?
প্রশ্ন (৩৬/৭৬) : হজ্জ পালনকালে মীক্বাতের বাইরে গেলে পুনরায় মক্কায় প্রবেশের সময় ইহরাম বাঁধা আবশ্যক কি? ইহরাম ব্যতীত প্রবেশ করলে দম দিতে হবে কি?
প্রশ্ন (৩১/৩৯১) : আমরা জানি ছালাতে সতর ঢাকা একটি গুরুত্বপূর্ণ শর্ত। কিন্তু গৃহে ছালাত আদায়ের সময় অনেক মহিলাকে দেখা যায় তাদের পা, মাথা, পেট ইত্যাদির কিছু কিছু অংশ অনাবৃত থাকে। এভাবে আদায় করলে ছালাত কবুল হবে কি?
আরও
আরও
.