উত্তর : মাহরাম ব্যতীত কোন নারীর একাকী দূরে সফরে কিংবা বিদেশে গমন করা নিষিদ্ধ। নারীর সার্বিক নিরাপত্তা বিধান ও ফেৎনা থেকে প্রতিরক্ষার জন্যই ইসলামের এই নীতি। রাসূল (ছাঃ) বলেন, মেয়েরা মাহরাম ব্যতীত অন্য কারো সাথে সফর করবে না এবং মাহরাম কাছে নেই এমতাবস্থায় কোন পুরুষ কোন মহিলার নিকট গমন করতে পারবে না। এ সময় এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল! আমি অমুক অমুক সেনাদলের সাথে জিহাদ করার জন্য যেতে চাচ্ছি। কিন্তু আমার স্ত্রী হজ্জ করতে যেতে চাচ্ছে। রাসূল (ছাঃ) বললেন, তুমি তার সাথেই যাও (বুখারী হা/১৮৬২; মুসলিম হা/১৩৪১)। এক্ষণে যদি পথের নিরাপত্তা থাকে কিংবা অন্যান্য নারীদের সাথে পূর্ণ নিরাপত্তা ও ইয্যত-আব্রু রক্ষা করে সেখানে গমন বা অবস্থানের নিশ্চয়তা থাকে, তাহ’লে তারা শর্তসাপেক্ষে বিদেশে বা দূর শহরে উচ্চশিক্ষার জন্য যেতে পারে। আর যদি কোন প্রকার ফিৎনার আশংকা থাকে বিশেষত অমুসলিম দেশে, তবে তা হারাম হবে। কেননা উচ্চশিক্ষার চেয়ে নিজের ঈমান-আমল এবং ইয্যত-আব্রু হেফাযত করা অধিক যরূরী এবং ফরযে আইন (ফাতাওয়া লাজনা দায়েমাহ ১২/১৭৮)।

প্রশ্নকারী : শেরশাহ বাবলু, রাজশাহী।







প্রশ্ন (২৩/৩৮৩) : আমার উপর হজ্জ ফরজ হয়েছে। কিন্তু আমার কিছু ঋণ রয়েছে। ঋণ পরিশোধ না করে হজ্জ করা যাবে কি? - নাম প্রকাশে অনিচ্ছুক আত্রাই, নওগাঁ।
প্রশ্ন (১৩/৯৩) : অনেকে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে প্রশাসনকে ফাঁকি দিয়ে কারেন্ট জাল ব্যবহার করছে। এ ধরনের বেআইনী ব্যবসা ও উপার্জিত অর্থ বৈধ হবে কি?
প্রশ্ন (২৪/৩৪৪) : আমার যৌনাঙ্গ দিয়ে সর্বদা এক প্রকার হলদে রস বের হয়। আমি তা ধুয়ে ওযূ করে ছালাত আদায় করি। কিন্তু মাঝে মধ্যে ভুলে না ধুয়ে ওযূ করেই ছালাত আদায় করে ফেলি। এক্ষণে আমার ছালাত কি বাতিল হয়ে যাবে? - -নাজীবা খাতুন, সিলেট।
প্রশ্ন (২৪/১০৪) : আমাদের এলাকায় তাবলীগ জামাতের মহিলারা একটি স্থানকে নির্দিষ্ট করে সেখানে মহিলাদের তা‘লীম দেয় এবং বলে যে, এই অনুষ্ঠান জান্নাতের বাগান স্বরূপ। ফেরেশতারা এখানে নূরের পাখা বিছিয়ে রেখেছে এবং তারা আপনাদের ছবি তুলে নিয়েছে। এ সকল বৈঠকে যাওয়া যাবে কি?
প্রশ্ন (৩৪/৩৪) : কারো মনের অজান্তে মুখ দিয়ে কুফরী বা শিরকী কথা বেরিয়ে গেলে সে কি কাফের বা মুশরিক হিসাবে গণ্য হবে?
প্রশ্ন (৩০/৭০) : আমাদের এলাকায় প্রচলিত আছে যে, স্বামী বা পরিবারের অভিভাবক ছালাত আদায় না করলে পরিবারের অন্য সদস্য বিশেষত স্ত্রীর ইবাদত কবুল হবে না। একথার সত্যতা আছে কি?
প্রশ্ন (২২/২৬২) : ঈদগাহ তৈরীর জন্য জমি ওয়াকফ করা কি শর্ত? সরকারী বা বেসরকারী কোন প্রতিষ্ঠানের মাঠে অথবা সরকারী জমিতে ঈদের ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৩৩/১৯৩) : কুরআন পড়ে অন্যের নামে বখশাতে পারে কি?
প্রশ্ন (১৭/৪৫৭) : ইউরোপে বাঙালীদের অনেকেই আইন পেশায় আছেন, যাদের অধিকাংশই মূলতঃ বাংলাদেশীদের ইউরোপে আসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরী করে দেন। তারা অভিবাসন নিশ্চিত করতে অনেক সময় অসত্য তথ্য প্রদান করেন। এসব দেশে আইনী পেশায় যুক্ত থাকা কি জায়েয হবে? অন্যদিকে একজন মুসলিমের জন্য যেহেতু অমুসলিম দেশে সাধারণভাবে বসবাস করা জায়েয নয়; সেহেতু কোন মুসলিমকে এসব দেশে অভিবাসনের ব্যবস্থা করা কি জায়েয হবে?
প্রশ্ন (৩৩/১৫৩) : আমি গর্ভবতী হওয়ার পর ৭ম মাসে পেটে ব্যথা অনুভব করি এবং রক্তস্রাব হয়। আমি হাসপাতালে ভর্তি হই। চিকিৎসক আমাকে হাসপাতালে অবস্থান করতে বলেন। কিন্তু আমার বাড়িতে একমাত্র মেয়ে থাকায় চিকিৎসকের কাছে ঔষধ লিখে নিয়ে আমি বাসায় চলে যাই। কয়েকদিন পরে আমার পেটে বাচ্চা মারা যায়। এতে কি আমি গুনাহগার হব? এজন্য কি কোন কাফফারা দিতে হবে?
প্রশ্ন (৪/৪৪৪) : কবর খননের সময় প্রথম কোদালের মাটি মৃত ব্যক্তির ডান বা বাম পাশে রাখার কোন শারঈ বিধান আছে কি? কবর খননের সময় যদি পূর্বের কোন কবরের হাড় পাওয়া যায়, তাহ’লে সেগুলো কি করতে হবে?
প্রশ্ন (৩৫/১৫৫) : তারাবীহর ছালাতে কুরআন দেখে পড়া যাবে কি?
আরও
আরও
.