উত্তর : নবী করীম (ছাঃ) ওহোদ পাহাড়কে ভালোবাসতেন এবং ওহোদ পাহাড়ও রাসূল (ছাঃ)-কে ভালোবাসত। যেমন হাদীছে এসেছে, রাসূল (ছাঃ) ওহোদ পাহাড়ের দিকে ইঙ্গিত করে বলেছেন, এ পাহাড় আমাদেরকে ভালোবাসে এবং আমরাও একে ভালোবাসি (বুখারী হা/২৮৮৯; মিশকাত হা/২৭৪৫)। হাফেয ইবনু হাজার আসক্বালানী (রহঃ) বলেন, এই ভালোবাসা রূপক নয়; বরং প্রকৃত অর্থেই ছিল। কারণ রাসূল (ছাঃ) সহ কয়েকজন ছাহাবী যখন ওহোদ পাহাড়ের উপর আরোহন করেছিলেন, তখন তা কেঁপে উঠেছিল। আর রাসূল (ছাঃ) ওহোদ পাহাড়কে লক্ষ্য করে বলেন, শান্ত হও। পাহাড় রাসূলের নির্দেশে শান্ত হয়ে গিয়েছিল (বুখারী হা/৩৬৯৯; ফাৎহুল বারী ৭/৪৭৮)। পাহাড়ের ন্যায় একটি জড়বস্তু কিভাবে মানুষকে ভালোবাসতে পারে- এ ব্যাপারে ইমাম নববী (রহঃ) বলেন, সবচেয়ে বিশুদ্ধ এবং পসন্দনীয় কথা হ’ল, ওহোদ আমাদের ভালোবাসে-রাসূল (ছাঃ)-এর এ কথার অর্থ প্রকৃত ভালোবাসা, যা রূপক নয়। আল্লাহ তা‘আলা তার মধ্যে ভাল-মন্দ পার্থক্য করার মতো একটি শক্তি ও যোগ্যতা দান করেছেন, যার মাধ্যমে সে ভালোবাসে। যেমন- আল্লাহ তা‘আলার বাণী, অনেক পাথরই আল্লাহর ভয়ে (পাহাড় থেকে) পড়ে যায় (বাক্বারাহ ২/৭৪)। অনুরূপ শুকনো কাঠ (আল্লাহর নবীর সামনে) ক্রন্দন করেছিল, কংকর তাসবীহ পাঠ করেছিল। অনুরূপ পাথর মূসা (আঃ)-এর কাপড় নিয়ে দৌড়িয়ে পালাচ্ছিল ইত্যাদি। তবে কেউ কেউ বলেন, ওহোদ আমাদের ভালবাসে অর্থ ওহোদ পাহাড়ের বাসিন্দা তথা আনছাররা আমাদের ভালবাসে (নববী, শরহ মুসলিম হা/১৩৬৫-এর আলোচনা)। 

প্রশ্নকারী : মাহবূবুর রহমান, নিয়ামতপুর, নওগাঁ।







প্রশ্ন (২৬/৪৬৬) : কুরবানীর গোশত দ্বারা ওয়ালীমার মেহমানদারী করা যাবে কি? জনৈক আলেম বলেন, এটা চলবে না। কেবল ওয়ালীমার জন্য অন্ততপক্ষে একটি খাসি যবেহ করতে হবে। একথার সত্যতা আছে কি? - -নুছরাত ফাতেমা, রংপুর।
প্রশ্ন (২৯/২২৯) : এক যুবক জনৈক ব্যক্তির মেয়েকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে। কিন্তু তার ব্যাপারে খোঁজ নিয়ে জানা গেছে যে, সে ছালাত আদায় করে না। কিন্তু বলা হচ্ছে, ঠিক হয়ে যাবে। উক্ত যুবকের সাথে মেয়ে বিয়ে দেয়া যাবে কি?
প্রশ্ন (২৮/৪২৮) : পিতৃপরিচয়হীন জারজ সন্তানকে মাতার সাথে সম্বন্ধযুক্ত করে ডাকা যাবে কি?
প্রশ্ন (৪০/১২০) : আমি দ্বীনী শিক্ষা অর্জন করতে চাই। কিন্তু পিতা-মাতা রাযী নন। এক্ষণে তাদের অবাধ্য হয়ে দ্বীনী শিক্ষা অর্জনের জন্য মাদ্রাসায় ভর্তি হওয়া যাবে কি?
প্রশ্ন (৩৩/১১৩) : পুরাতন কবরস্থানে মসজিদ বানানো যাবে কি? এমন স্থানে মসজিদ হ’লে সেখানে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৬/৬) : আমার কিছু হিন্দু শিক্ষার্থী রয়েছে। তারা আমাকে আদাব দিয়ে সম্বোধন করে। আমি এর কোন উত্তর না দিয়ে হ্যাঁ বলার মত মাথা নাড়ি। এক্ষেত্রে আমার করণীয় কি? আর এভাবে মাথা নাড়ার মাধ্যমে তাদের অভিবাদনের প্রতি সম্মতি প্রকাশ করা যাবে কি?
প্রশ্ন (১৪/২৫৪) : রোগমুক্তি বা পরীক্ষায় ভালো করার আশায় কুরআন তেলাওয়াত, দান-ছাদাক্বা, ছিয়াম ইত্যাদি পালন করা যাবে কি?
প্রশ্ন (১২/২৫২) : ডলার কেনা-বেচার ব্যবসা কি হালাল? - -ছিদ্দীকুর রহমান, কোম্পানীগঞ্জ, নোয়াখালী।
প্রশ্ন (১১/১৭১) : সর্বনিম্ন কতজন মুছল্লী হলে জুম‘আ কায়েম করা যায়?
প্রশ্ন (৩৫/১১৫) : আমি একজন ডাক্তার। আমার কাছে অবৈধ গর্ভবতী মহিলারা সন্তান নষ্ট করতে আসে। এক্ষেত্রে করণীয় কী?
প্রশ্ন (২৭/২২৭) : বৃষ্টির কারণে আছরের ছালাত যোহরের সময়ে পড়া যাবে কি? আছরের সময়ে বৃষ্টি না থাকলে ঐ ছালাত আছরের সময় আবার আদায় করতে হবে কি?
প্রশ্ন (৩০/৩৫০) : সন্তান পিতা-মাতার জন্য যা করণীয় তা পালন করার পরও তারা এটাকে অস্বীকার করছেন। এমতাবস্থায় দায়িত্বপালন থেকে বিরত থাকলে সন্তান গোনাহগার হবে কি?
আরও
আরও
.