মধ্যপ্রাচ্যে খুব একটা বৃষ্টি হয় না। তাই কৃত্রিম উপায়ে বৃষ্টি নামানোর পদ্ধতি উদ্ভাবন করেছে সংযুক্ত আরব আমিরাত। এই কাজে তারা বিশেষ ড্রোনকে ব্যবহার করবে। বিশেষভাবে তৈরী কিছু ড্রোন উড়ে যাবে মেঘগুচ্ছের কাছে। এর পর সেখানে ড্রোন থেকে বৈদ্যুতিক শক বা তাপ দেয়া হবে। যাতে মেঘ গলে যায় আর তা থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ে বৃষ্টির সৃষ্টি হয়। ইতিমধ্যে তারা ক্লাউড সিডিং প্রযুক্তিরও ব্যবহার করেছে। দেশটিতে বছরে সাধারণত ১০০ মিলি মিটার পরিমাণ বৃষ্টি হয়। সার্বিক বিচারে দেশটিতে প্রয়োজনের তুলনায় এটি খুবই কম। তাই তারা ২০১৭ সালে ১৫ মিলিয়ন ডলার খরচ করে পৃথক কয়েকটি বৃষ্টি বর্ধন প্রকল্পের কাজ হাতে নিয়েছিল। এর মধ্যে একটি প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন রিডিং ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। প্রকল্পটির লক্ষ্য হচ্ছে মেঘের ফোঁটাগুলোতে বৈদ্যুতিক তাপের ভারসাম্য নিয়ন্ত্রণ করা। আরব আমিরাতের বৃষ্টি বর্ধন বিজ্ঞান গবেষণা কর্মসূচীর পরিচালক আলেয়া আল-মাজরোই গণমাধ্যমকে জানান, বৈদ্যুতিক চার্জ নির্গমন যন্ত্র এবং কাস্টমাইজড সেন্সর সজ্জিত ড্রোন মেঘের কাছ দিয়ে উড়ে যাবে এবং বৈদ্যুতিক চার্জের মাধ্যমে বাতাসে অণু ছড়াবে, যা মেঘে উত্তাপ সৃষ্টির মাধ্যমে গলিয়ে ফেলবে এবং বৃষ্টিপাত ঘটাবে।






ক্যাপ্টেন-ক্রু ছাড়াই চলবে জাহায
পানি তৈরির রোবট বানিয়ে তাক লাগালেন মিসরীয় প্রকৌশলী
চীনের রাস্তায় নামছে চালকবিহীন রোবোট্যাক্সি
পোকামাকড়ে চাষের উন্নতি!
উদ্ভিদের শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া প্রত্যক্ষ করল মানুষ
ক্যান্সারের ঝুঁকি আছে কি-না, জানা যাবে দেড় মিনিটে
ওষুধ ছাড়াই মশা মারার নতুন পদ্ধতি আবিষ্কার
মানব জিনের পূর্ণাঙ্গ বিন্যাস উন্মোচন
বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপের কার্যক্রম শুরু
অ্যান্টার্কটিকার বরফের নীচে সুন্দরবনের চেয়ে তিন গুণ বড় ভূখন্ডের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা
জাপানের সেরা তরুণ বিজ্ঞানী নির্বাচিত হ’লেন ডা. আরিফ হোসাইন
প্রযুক্তির তোলপাড় চ্যাট জিপিটি : বদলে দিবে বিশ্বকে
আরও
আরও
.