উত্তর : সকল নবী-রাসূলের হজ্জের ব্যাপারে স্পষ্ট বর্ণনা পাওয়া যায় না। তবে বিভিন্ন বর্ণনা ও ঐতিহাসিক বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, সকল নবী-রাসূল হজ্জ সম্পাদন করেছেন। রাসূল (ছাঃ) বলেন, রাওহা উপত্যকা দিয়ে সত্তুর জন নবী পশমী কাপড় পরে হজ্জ করতে গিয়েছিলেন এবং মসজিদে খায়ফে সত্তরজন নবী ছালাত আদায় করেছিলেন (বায়হাক্বী হা/৯৮৩৭; হাকেম হা/৪১৬৯)। অন্য বর্ণনায় এসেছে, রাসূল (ছাঃ) বলেন, মসজিদে খায়ফে সত্তুর জন নবী ছালাত আদায় করেছেন। মূসা (আঃ) তাদের অন্যতম। আমি যেন তাঁর দিকে তাকিয়ে আছি। তাঁর গায়ে দু’টি কুতওয়ানী চাদর জড়ানো। তিনি দুই গুচ্ছ লাগাম বিশিষ্ট উটের ওপর ইহরাম বেঁধে বসে আছেন (ত্বাবারাণী কাবীর হা/১২২৮৩; ছহীহাহ হা/২০২৩)। ইবনু ইসহাক, হায়তামী ও ইবনু কাছীরসহ অধিকাংশ বিদ্বান মনে করেন যে, হূদ ও ছালেহ (আঃ) ব্যতীত সকল নবী-রাসূলই হজ্জ করেছেন (সীরাতে ইবনে ইসহাক ৯৫ পৃঃ; আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ ২/২৯৯)। এমনকি ঈসা (আঃ) পৃথিবীতে আগমনের পরে হজ্জ করবেন। রাসূল (ছাঃ) বলেন, ‘সেই সত্তার কসম যাঁর হাতে আমার প্রাণ! মরিয়ম পুত্র ঈসা নিশ্চিতভাবে রাওহা উপত্যকায় হজ্জ অথবা ওমরা অথবা উভয়ের তালবিয়া পাঠ করবেন (মুসলিম হা/১২৫২)।

প্রশ্নকারী : আব্দুল্লাহ আল-কাফী, ভদ্রা, রাজশাহী।







প্রশ্ন (৫/৪০৫) : বিশ্ব ইজতেমায় যোগদান করা যাবে কি?
প্রশ্ন (২১/৩৮১) : মসজিদের ইমাম সচ্ছল হ’লে বেতন নিয়ে ইমামতি করতে পারবেন কি?
প্রশ্ন (১৯/১৭৯) : কোন কবরস্থান নির্দিষ্ট কোন ব্যক্তি, বংশ বা গ্রামবাসীর জন্য নির্ধারণ করা যাবে কি? - -আম্মার, নাটোর।
প্রশ্ন (১৬/৯৬) : ঈসা (আঃ)-কে ইয়াহইয়া (আঃ) জিজ্ঞেস করেছিলেন, কিভাবে আল্লাহ্র সন্তুষ্টি অর্জন করা যায় এবং তাঁর অসন্তুষ্টি থেকে দূরে থাকা যায়? ঈসা (আঃ) বললেন, রাগ করো না। তিনি আরও বললেন, রাগের উৎস হ’ল অহংকার, আত্মম্ভরিতা ও বড়াই। বর্ণনাটি ছহীহ কী?
প্রশ্ন (২২/৪৬২) : বেনামাযী ও নেশাকারী ব্যক্তিদের সাথে ক্রয়-বিক্রয়, চলাফেরাসহ সামাজিক সম্পর্ক রাখা যাবে কি? - -আবুল বাশার, সুজায়েতপুর, চুয়াডাঙ্গা।
প্রশ্ন (২২/৬২) : শেষ যামানায় তিনটি কারণে বেশী বেশী ভূমিকম্প হবে। কিন্তু বর্তমানে মুসলিম দেশ সমূহে এত ভূমিকম্প হওয়ার কারণ কি?
প্রশ্ন (২৩/১৮৩) : স্বামী-স্ত্রী একে অপরের লজ্জাস্থানের প্রতি দৃষ্টিপাত করতে পারে কি? রাসূল (ছাঃ) কখনো এরূপ দৃষ্টিপাত করেননি মর্মে হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (৯/৮৯) : কোন ব্যক্তির সন্তান জন্মসূত্রে মুসলিম হয়েও পরে যদি কাফের হয়ে যায়, রাসূল (ছাঃ)-এর বিরোধিতা করে, তাকে গালি দেয়, তাহ’লে পিতা তাকে ত্যাজ্য ও সকল সম্পদ থেকে বঞ্চিত করতে পারবেন কি?
প্রশ্ন (১৪/৯৪) : পুরুষেরা নারীদেরকে অথবা নারীরা পুরুষদেরকে শিক্ষাদান করতে পারবে কি?
প্রশ্ন (২৭/২২৭) : সফর অবস্থায় ফরয গোসল করা প্রায় অসম্ভব হ’লে ফজরের ছালাত তায়াম্মুম করে আদায় করা যাবে কি?
প্রশ্ন (৬/২০৬) : স্বামী-স্ত্রীর বিচ্ছেদের পর সন্তানের অধিকারী হবেন কে?
প্রশ্ন (৯/৮৯) : সূদী অর্থ সমাজকল্যাণমূলক কাজে ব্যবহার করা যায়। এক্ষণে এ উদ্দেশ্যে পিতার জমাকৃত টাকা নতুনভাবে ব্যাংকে রেখে লভ্যাংশ গ্রহণ করা জায়েয হবে কি? - -আরিফ, উত্তরা, ঢাকা।
আরও
আরও
.