উত্তর : চার রাক‘আত হৌক বা দুই রাক‘আত বিশিষ্ট ছালাত হৌক, শেষ তাশাহহুদে নিতম্বের উপর বসা তথা তাওয়াররুক করা সুন্নাত। কেননা রাসূলুল্লাহ (ছাঃ) শেষ রাক‘আতে নিতম্বের উপর বসার জন্য বলেছেন (বুখারী হা/৮২৮; ইরওয়া হা/৩৬৫)। ছাহাবীগণ বলেন, যে রাক‘আতে সালাম রয়েছে সে বৈঠকে রাসূলুল্লাহ (ছাঃ) নিতম্বের উপরে বসতেন (আবুদাঊদ হা/৯৬৪; মিশকাত হা/৭৯২, সনদ ছহীহ)। আবু হুমায়েদ আস-সা‘এদী এভাবেই দশজন ছাহাবীর সম্মুখে ছালাত আদায় করে দেখান এবং সকলে তা সমর্থন করেন (আবুদাঊদ, দারেমী, তিরমিযী, ইবনু মাজাহ, মিশকাত হা/৮০১; নায়ল ৩/১৪৩-৪৫ ‘তাশাহহুদে বসার নিয়ম’ অনুচ্ছেদ; ছালাতুর রাসূল (ছাঃ) পৃঃ ১১৮)। ইমাম শাফেঈ, নববী প্রমুখ বিদ্বান একই মত পোষণ করেছেন (ফৎহুলবারী হা/৮২৮-এর আলোচনা; নববী, আল-মাজমূ‘ ৩/৪৩১)। বস্ত্ততঃ শেষ তাশাহহুদে প্রথম তাশাহহুদের চেয়ে দীর্ঘ সময় অবস্থান করতে হয়। সেকারণ অধিক স্বস্তির সাথে দীর্ঘ সময় দো‘আ-দরূদ পাঠের জন্যই শরী‘আতের এরূপ নির্দেশনা বলে অনুমিত হয়। 






প্রশ্ন (৩৬/২৩৬) : ওযূ অবস্থায় মোযা পরে কতক্ষণ যাবৎ পা মাসাহ করা যাবে? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১২/৯২) : তিনটি মসজিদ ব্যতীত আর কোন মসজিদে নেকীর উদ্দেশ্যে ভ্রমণ করা হারাম। কিন্তু মসজিদে ক্বোবায় গেলে ওমরাহ করার সমান নেকী পাওয়া যায়। এখন কেউ যদি মসজিদে ক্বোবায় নেকীর উদ্দেশ্যে গমন করে তাহ’লে কি সেটা হারাম কাজ হবে? - -ওবায়দুল্লাহ, দিনাজপুর।
প্রশ্ন (৩১/৭১) : কট্টর বিদ‘আতী বা কুফরী আক্বীদার কোন আলেম কিংবা ব্যক্তিকে সঠিক পথে ফিরিয়ে আনার উদ্দেশ্যে অথবা সমাজ ও দেশে কুরআন-হাদীছের সঠিক কথা ও মাসআলা প্রতিষ্ঠার লক্ষ্যে পবিত্র কুরআন হাতে বা মাথায় রেখে আল্লাহর নামে কসম করা কিংবা মুবাহালা করা কি জায়েয?
প্রশ্ন (৩১/৩১১) : ইজতিহাদে ভুল হ’লে যদি একটি নেকী হয়, তবে যেসমস্ত আলেম ভুল ইজতিহাদ করে হাদীছ বিরোধী আমল করে চলেছে তারা গোনাহগার হবে কি? - আব্দুল হালীম, মালদ্বীপ।
প্রশ্ন (৮/৩৬৮) : আল্লাহ তা‘আলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা যা কর না, তা কেন বল?’ প্রশ্ন হল, তাহলে যে ব্যক্তি ছালাত-ছিয়াম পালন করে না, সে কি তার ছেলে-মেয়ে বা অন্যকে ছালাত আদায় করার কথা বলতে পারবে না?
প্রশ্ন (৫/১৬৫) : ওকালতি পেশা গ্রহণ করা শরী‘আতসম্মত কি? এ পেশায় থাকতে হ’লে কোন কোন বিষয় থেকে সতর্ক থাকা যরূরী?
প্রশ্ন (২৭/১০৭) : আজকাল বিবাহের পূর্বে কমিউনিটি সেন্টার ভাড়া করে গায়ে হলুদের নামে জমকালো অনুষ্ঠান করা হচ্ছে। সেখানে উভয়পক্ষ এক অপরকে হলুদ মাখাচ্ছে। প্রশ্ন হ’ল এ ধরনের অনুষ্ঠান করা কি শরী‘আতসম্মত?
প্রশ্ন (৩৯/১৯৯) : জিহাদ কি এবং কেন? কোন কোন অবস্থার প্রেক্ষিতে জিহাদ ‘ফরযে আইন’ এবং ‘ফরযে কিফায়া’ সাব্যস্ত হয়? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১১/২১১) : মুহুরীর পেশা গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (২৪/২২৪) : ইতিহাসে পাওয়া যায় যে, ওমর (রাঃ) শিফা নাম্নী জনৈকা মহিলা ছাহাবীকে বাযারের অবস্থা পর্যবেক্ষণের জন্য দায়িত্বশীল নিয়োগ করেছিলেন। এই ঘটনা কি সত্য? - -মাহমূদুর রহমান, তালা, সাতক্ষীরা
প্রশ্ন (৯/৪৪৯) : কোন বৈঠক বা সম্মেলনের শেষে সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করা যাবে কি?
প্রশ্ন (৩১/৩৫১) : দাড়ি কতটুকু পর্যন্ত লম্বা রাখতে হবে? দাড়ি নাভী ছাড়িয়ে গেলে করণীয় কি? - -জাহাঙ্গীর হোসাইন পুরানো বাজার, মাদারীপুর।
আরও
আরও
.