উত্তর : জিনদের ইবাদতের ধরণ মানুষের ইবাদতের মতোই। এ ব্যাপারে কুরআনে বহু আয়াত রয়েছে। তারা খায়, কিন্তু কিভাবে, কোথায় বা কখন খায় তা আমাদের জানানো হয়নি। অনুরূপ ইবাদত পালনের ক্ষেত্রেও আমাদের মতোই তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, ‘আমি জিন ও ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি’ (যারিয়াত ৫৬)। অন্যত্র আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আমি মানুষ ও জিন দ্বারা জাহান্নাম পূর্ণ করব’ (সাজদাহ ৩২/১৩)। অতএব জিনদের অপরাধীদের কবরেও শাস্তি হবে। অপরদিকে জিনেরাও প্রাণীর অন্তর্ভুক্ত। আল্লাহ তা‘আলা প্রাণী জাতি সম্পর্কে বলেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে’ (আনকাবূত ২৯/৫৭)। আমাদের কুরআন ও হাদীছই তাদের ধর্ম গ্রন্থ। কারণ তারা ইসলাম শেখার জন্য মহানবী (ছাঃ)-এর নিকট এসেছিল। আল্লাহ বলেন, ‘আমরা যখনই হেদায়াতের বাণী শুনলাম, তখনই তাতে ঈমান আনলাম। বস্ত্ততঃ যে ব্যক্তি তার প্রতিপালকের উপর বিশ্বাস স্থাপন করে, সে কোন ক্ষতি বা অন্যায়ের আশংকা করে না’। ‘আর (কুরআন শোনার পরেও) আমাদের মধ্যে কিছু রয়েছি মুসলমান ও কিছু রয়েছি কাফের। তবে যে ব্যক্তি ইসলাম কবুল করেছে, সে ব্যক্তি মুক্তির পথ খুঁজে পেয়েছে’। ‘পক্ষান্তরে যারা কাফের, তারা তো জাহান্নামেরই ইন্ধন’। ‘(আল্লাহ বলেন,) যদি তারা ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকত, তাহ’লে আমরা তাদেরকে প্রচুর বারিবর্ষণে সিক্ত করতাম’। ‘যাতে আমরা তাদেরকে এর দ্বারা পরীক্ষা করতে পারি। কিন্তু যে ব্যক্তি তার প্রতিপালকের স্মরণ থেকে বিমুখ হবে, তিনি তাকে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করাবেন’।... ‘কেবল আল্লাহর পক্ষ হ’তে তাঁর বাণী ও রিসালাত পৌঁছে দেওয়ার  মাধ্যমেই  আমি বাঁচতে পারি। যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্যতা করে, তার জন্য রয়েছে জাহান্নামের আগুন। সেখানে তারা চিরকাল থাকবে’ (জিন ৭২/১৩-১৭ ও ২৩)। অতএব মানব জাতির জন্য নির্ধারিত শরী‘আতই জিন জাতির শরী‘আত।

প্রশ্নকারী : ফাতেহুল হোসাইন, মীরপুর, ঢাকা।







বিষয়সমূহ: সৃষ্টিজগৎ
প্রশ্ন (১৪/৪১৪) : নিষিদ্ধ সময়ে ঘুম থেকে উঠলে ছালাত আদায় করা যাবে কি? না উক্ত সময় অতিক্রান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে?
প্রশ্ন (৩৬/৩৫৬) : দাড়ি ওঠার প্রারম্ভিক সময়ে উভয় কানের পাশ দিয়ে যে দাড়ি উঠতে শুরু করে, তা কেটে ফেলা যাবে কি? - -মশীউর রহমান, গুলশান, ঢাকা।
প্রশ্ন (৩৯/৩৫৯) : বর্তমানে আলু, কলা ও শাক-সবজির ব্যাপক চাষাবাদ হচ্ছে পানের ওশর দিতে হবে কি?
প্রশ্ন (৩৭/১৯৭) : হাত উঁচু করে ইশারার মাধ্যমে সালাম দেওয়া বা নেওয়া যাবে কি?
প্রশ্ন (৩/৩৬৩) : জনৈক ব্যক্তি বলেন, হাদীছে সূরা ফাতিহা শেষে কেবল একবার নয় তিনবার আমীন বলার নির্দেশও এসেছে। সুতরাং হাদীছ নয়, বরং ফক্বীহগণ হাদীছ থেকে কি দলীল নিয়েছেন তা দেখতে হবে। একথা সঠিক কি? - -মুরশেদ খান, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (২১/৩৪১) : আযানের হাদীছগুলো থেকে কি এটা প্রমাণিত হয় না যে ওলী-আউলিয়াদের কাছে স্বপ্নের মাধ্যমে অহী আসতে পারে? - -মুহাম্মাদ রনি হুসাইন, শফীপুর, গাযীপুর।
প্রশ্ন (২৮/২৮) : রাসূল (ছাঃ) জিন জাতির মাঝে দ্বীন প্রচার করেছিলেন কি? - -মানিক হোসাইন, দিনাজপুর।
প্রশ্ন (১২/৪১২) : আলু, কলা ও পানের ওশর দিতে হবে কি?
প্রশ্ন (২/৩২২) : ঈদের ছালাতের দু’একদিন আগে ফিৎরা বণ্টন করা যাবে কি?
প্রশ্ন (২০/২০) : জনৈক আলেম বলেন, আল্লাহ নিরাকার নন তা যেমন বলা যাবে না, তেমনি তাঁর আকার আছে একথাও বলা যাবে না। একথার সত্যতা আছে কি? - -মুখতারুল ইসলামবাঘা, রাজশাহী।
প্রশ্ন (১৮/৫৮) : ছালাত আদায়কালে লজ্জাস্থানে হালকা পানি অনুভব হ’লে ছালাত ছেড়ে দিতে হবে কি?
প্রশ্ন (৯/৪০৯) : বোনেরা পিতার মূল বসতবাড়ি থেকে কোন অংশ পাবে কি? জমি ভাগ করা গেলেও মূল বাড়ি ভাগ করতে হবে কি?
আরও
আরও
.