উত্তর : নবী করীম (ছাঃ)-এর প্রতি আল্লাহ তা‘আলা ছালাত ও সালাম উভয়টি প্রেরণ করার নির্দেশ দিয়েছেন। সেজন্য নবী (ছাঃ)-এর নামের শেষে ‘ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ বলতে হয় (আহযাব ৩৩/৫৬)। অন্যদিকে আল্লাহ তা‘আলা পূর্ববর্তী নবী-রাসূলগণের ক্ষেত্রে কেবল সালাম শব্দের ব্যবহার করেছেন (ছাফফাত ৩৭/১০৯,১২০, ১৩০)। তাছাড়া সালাম শব্দটি মৃত ব্যক্তিদের সম্বোধনের জন্য নির্ধারিত। এজন্য নবী করীম (ছাঃ) পূর্ববর্তী নবী-রাসূলসহ সকল মৃতদের জন্য ‘সালাম’ শব্দ ব্যবহার করতেন। তাই পূর্ববর্তী নবী-রাসূলগণের নামের শেষে ‘আলাইহিস-সালাম’ ব্যবহার করতে হয় (আবুদাঊদ হা/৫২০৯; ছহীহুল জামে‘ হা/৭৪০২; ইবনুল ক্বাইয়িম, যাদুল মা‘আদ ২/৩৮৩-৮৪; তোহফা ৭/৪২০)। অর্থাৎ মৃতদের ক্ষেত্রে ‘আলায়কা’ প্রথমে ও জীবিতদের ক্ষেত্রে ‘সালাম’ প্রথমে। এক্ষণে পূর্ববর্তী সকল নবী-রাসূলের ক্ষেত্রেও ‘আলাইহিছ ছালাতু ওয়াস সালাম’ বলা জায়েয। কারণ রাসূল (ছাঃ) বলেন, তোমরা পূর্ববর্তী নবী-রাসূলগণের জন্য ছালাত তথা দরূদ পাঠ করো। কেননা তারা আমার মতোই প্রেরিত হয়েছিলেন (শু‘আবুল ঈমান হা/১৩০; ছহীহাহ হা/২৯৬৩; ছহীহুল জামে‘ হা/৩৪৮২)। অর্থাৎ মুহাম্মাদ (ছাঃ)-এর ক্ষেত্রে ‘ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম’ বলতে হবে এবং অন্যান্য নবী-রাসূলের ক্ষেত্রে ‘আলাইহিস সালাম’ কিংবা ‘আলাইহিছ ছালাতু ওয়া সাল্লাম’ বলতে হবে (ইবনুল ক্বাইয়িম, জালাউল আফহাম ১/৪৬৩)।

প্রশ্নকারী : আব্দুল ক্বাইউম, ধুনট, বগুড়া।







বিষয়সমূহ: মহিলা বিষয়ক
প্রশ্ন (২/৩২২) : ওছমান বিন আফফান (রাঃ)-কে দেখে ফেরেশতারা কেন লজ্জিত হতেন? - -মুহাম্মাদ আব্দুল মুমিন, সারিয়াকান্দি, বগুড়া।
প্রশ্ন (১৬/২১৬) : মসজিদে ক্বোবায় ছালাত আদায় করার বিশেষ কোন ফযীলত আছে কি?
প্রশ্ন (৩০/৪৩০) : স্ত্রীকে তার নিজস্ব উপার্জন পরিবারে ব্যয় করতে বাধ্য করা যাবে কি?
প্রশ্ন (১৮/১৭৮) : কোন মসজিদের ইমাম ইট ভাটা আগুন দিয়ে উদ্বোধন করতে পারবে কি?
প্রশ্ন ২৩/২৩) : যদি কোন এলাকায় ছহীহ আক্বীদাভিত্তিক কোন মসজিদ না থাকে, কিন্তু সেখানে শিরক ও বিদ‘আত মিশ্রিত মসজিদ বিদ্যমান থাকে, তাহ’লে ছহীহ আকীবদার ভিত্তিতে একটি মসজিদ নির্মাণের জন্য কি যাকাতের অর্থ ব্যয় করা যাবে?
প্রশ্ন (২/৩৬২) : আমার ১০ বছরের ছোট ভাই দেখতে অনেক সুন্দর। এলাকায় ওর মত আর কাউকে পাওয়া যায় না। ইদানীং সে প্রায়ই অসুস্থ থাকছে। ওষুধ খাইয়ে কোন কাজ হচ্ছে না। কারো বদ নযর লাগার কারণে এরকম হ’তে পারে কি? সেক্ষেত্রে করণীয় কি?
প্রশ্ন (২৬/২২৬) : মৃত ব্যক্তিকে দাফনের পর তার মাথার নিকটে সূরা ফাতিহা বা সূরা বাক্বারার প্রথম ও শেষ আয়াত পাঠ করার ব্যাপারে শরী‘আতের কোন নির্দেশনা আছে কি? - -মাযহারুল ইসলাম, দিনাজপুর।
প্রশ্ন (১৮/৩৭৮) : প্রত্যেক চার রাক‘আত তারাবীহ ছালাতের পর উচ্চৈঃস্বরে ‘সুবহানা যিল-মুলকি ওয়াল মালাকূতি... আবাদান আবাদা... মালাইকাতি ওয়ার রূহ’ দো‘আ পাঠ করার কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (১২/২১২) : জনৈক বক্তা বলেছেন, ক্বিয়ামতের দিন মানুষের সর্বপ্রথম হিসাব ছালাত সম্পর্কে হবে, আবার কেউ বলেন, খুন সম্পর্কে হবে। কোন্টি সঠিক জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৩/৪৬৩): পেটে বাচ্চা ওয়ালী গাভী অসুস্থ হলে যবেহ করে খাওয়া যাবে কি?
প্রশ্ন (১০/৪৫০) : ছেলেদের জন্য রূপার আংটি ব্যবহার করা জায়েয হবে কি? এটা কোন পর্যায়ভুক্ত পাপ?
প্রশ্ন (৩৭/৩৯৭) : ওযূ করার সময় ক্বিবলামুখী হওয়া কি ওয়াজিব? এছাড়া ওযূ করার সময় প্রত্যেক অঙ্গ ধৌত করার কোন দো‘আ আছে কি?
আরও
আরও
.