উত্তর : ইসলামের সঠিক ব্যাখ্যা প্রদান ও প্রচার করার লক্ষ্যে যেকোন মাহফিল বা ইজতেমার আয়োজন করা ও সেখানে যোগদান করা যায়। কিন্তু যদি ইসলামের নামে জাল, যঈফ ও বানোয়াট হাদীছের এবং ভিত্তিহীন ফাযায়েল ও কেচ্ছা-কাহিনী শোনার দাওয়াত দেয়া হয়, বিদ‘আতী আক্বীদা ও আমল প্রচার করা হয়, তাহলে সেখানে যোগদান করা যাবে না। চাই সেটা বিশ্ব ইজতেমা হোক বা অন্য কোন ইজতেমা হোক। কারণ বিদ‘আতীদের সঙ্গ দিতে নিষেধ করা হয়েছে। বিদ‘আতী লোকেরা ক্বিয়ামতের দিন হাউয কাওছারের পানি পান করতে পারবে না (ছহীহ মুসলিম হা/৪২৪৩)। উল্লেখ্য যে, তাবলীগ জামা‘আত কথিত বিশ্ব ইজতেমার আয়োজন করে থাকে। আর তাদের মধ্যে উপরে বর্ণিত বিষয়গুলি অধিকহারে রয়েছে। তারা ছালাত শিখলেও তা কখনোই ছহীহ হাদীছের ছালাত নয়। বিশ্ব ইজতেমায় আখেরী মুনাজাতের বিদ‘আত চালু করে তারা এককভাবে দো‘আ করার ছহীহ তরীকা থেকে মানুষকে ফিরিয়ে নিয়েছে। মানুষ এখন ফরয ছালাত আদায়ের চাইতে আখেরী মুনাজাতে যোগদান করাকেই অধিক গুরুত্ব দিচ্ছে। অতএব এইসব বিদ‘আতী ইজতেমা থেকে দূরে থাকা আবশ্যক।






বিষয়সমূহ: সংগঠন
প্রশ্ন (২১/১৪১) : কারু পক্ষ থেকে বদলী হজ্জ বা ওমরাহ করায় কোন বাধা আছে কি? এছাড়া তাওয়াফকালীন সময়ে তালবিয়া পাঠ করা যাবে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক
প্রশ্ন (৫/১৬৫) : একজন মুসলিম ব্যক্তির জন্য কতটুকু ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরয? আশপাশের সকল স্কুলেই সেক্যুলার শিক্ষাপদ্ধতি। এক্ষেত্রে সন্তানকে মাদরাসায় পড়ানো কি আবশ্যক?
প্রশ্ন (৩/৪৪৩) : ২৩ বছরের যুবক এইচ.এস.সি পাস করেছে। পিতার ইনকাম হালাল-হারাম মিশ্রিত। পিতা চায় তার খরচে সন্তান বিশ্ববিদ্যালয় পড়ুক। আর ছেলে পিতার হারাম ইনকাম ভক্ষণ না করে চাকুরী করে ইনকাম করতে চায়। এক্ষণে তার জন্য করণীয় কি?
প্রশ্ন (৩১/২৩১) : স্বপ্নদোষ হ’লে পুরো পোষাক ও বিছানা পরিষ্কার করতে হবে কি? না কেবল নাপাকী লাগা স্থানটি ধুয়ে ফেললেই যথেষ্ট হবে? - সোহেল রাণা, পবা, রাজশাহী।
প্রশ্ন (৩১/৭১): আমাদের আহলেহাদীছ মসজিদে তারাবীহ ছালাতের শেষে বিতর ছালাত জামা‘আতে পড়ানোর সময় ইমাম ছাহেব কোন দিন এক রাক‘আত কোন দিন তিন রাক‘আত পড়ান। কিন্তু মুছল্লীগণকে কিছু বলেন না। এমতাবস্থায় মুছল্লীরা কিভাবে নিয়ত করবে। আর এভাবে কি ইমাম ছাহেবের ছালাত পড়ানো ঠিক হচ্ছে।
প্রশ্ন (১৬/৯৬) : ঈসা (আঃ)-কে ইয়াহইয়া (আঃ) জিজ্ঞেস করেছিলেন, কিভাবে আল্লাহ্র সন্তুষ্টি অর্জন করা যায় এবং তাঁর অসন্তুষ্টি থেকে দূরে থাকা যায়? ঈসা (আঃ) বললেন, রাগ করো না। তিনি আরও বললেন, রাগের উৎস হ’ল অহংকার, আত্মম্ভরিতা ও বড়াই। বর্ণনাটি ছহীহ কী?
প্রশ্ন (১৪/২৯৪) : বর্তমান সময়ে যে পাখির ব্যবসা করা হয় তা তাদের আটকিয়ে রেখে করা হয়। কিন্তু যদি তাদের সঠিকভাবে পরিচর্যা ও লালন-পালন করা হয় তাহ’লে এটা জায়েয হবে কি?
প্রশ্ন (৬/৪০৬) : ছালাতে দাঁড়ানোর সময় ‘আল্লাহু আকবার’ বলে হাত দু’টি কাঁধ বরাবর উঠালে দুই হাতের আঙ্গুলগুলো কেবলামুখী থাকবে না সোজা থাকবে?
প্রশ্ন (৩৬/২৭৬) : জনৈক আলেম বলেন, আলী (রাঃ) ইবনু আববাস (রাঃ)-এর পা ছুঁয়ে সালাম করেছেন। এর সত্যতা আছে কি এবং এরূপ করা যাবে কি? - তাওহীদ জুমারবাড়ী, সাঘাটা, গাইবান্ধা।
প্রশ্ন (২৮/৬৮) : কোন অসুস্থ বা মৃত ব্যক্তির অনেক বছরের ক্বাযা ছিয়াম বা ক্বাযা ছালাত তার সন্তান আদায় করে দিতে কিংবা ফিদইয়া দিতে পারবে কি? - -আব্দুল আহাদ, আসাম, ভারত।
প্রশ্ন (১৭/৯৭) : হানযালা ইবনু ছাফওয়ান নামে কোন নবী পৃথিবীতে এসেছিলেন কি?
প্রশ্ন (২৭/২৭) : আমি পাইল্সের রোগী হওয়ায় পায়খানার রাস্তা দিয়ে মাঝে মাঝেই রক্ত বের হয়। এতে আমার ছিয়াম ভেঙ্গে যাবে কি?
আরও
আরও
.