উত্তর : সালমান ফারেসী (রাঃ)-এর জন্ম সাল সম্পর্কে সুস্পষ্ট কোন বর্ণনা নেই। তিনি পারস্যে এক অগ্নিপূজকের ঘরে জন্মগ্রহণ করেন। ফলে প্রথম জীবনে তিনি অগ্নিপূজক ছিলেন। পরে খৃষ্টধর্ম এবং সবশেষে মদীনায় এসে ইসলাম কবুল করেন। তিনি হযরত ওছমান (রাঃ)-এর খেলাফতকালে ৩৩-৩৬ হিজরী সালের দিকে মৃত্যুবরণ করেন (যাহাবী, সিয়ার ১/৮৩-৮৬, ৫৫৫)। মৃত্যুকালে তাঁর বয়স সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। ইবনুল আছীর বলেন, বিদ্বানদের মতে, তিনি সাড়ে তিনশত বছর জীবিত ছিলেন। আর আড়াইশ বছরের ব্যাপারে কোন সন্দেহ নেই (উসদুল গাবাহ ১/৪৬৪)। যাহাবী বলেন, তাঁর দীর্ঘ জীবন লাভের ব্যাপারে বিভিন্ন বর্ণনা এসেছে। তবে এগুলি গ্রহণযোগ্য নয়। আমার ধারণা তাঁর বয়স সম্ভবতঃ ৭০-এর অধিক ছিল এবং তা একশত অতিক্রম করেনি (যাহাবী, সিয়ার ১/৫৫৬)।  হাফেয ইবনু হাজার বলেন, তাঁর এত দীর্ঘজীবন লাভ ব্যতিক্রমী হ’লেও অসম্ভব নয়, যদি বর্ণনাসূত্রগুলি সঠিক হয়ে থাকে (আল-ইছাবাহ ৩/১৪১)। অতএব তাঁর মোট বয়স কত ছিল, তা নিশ্চিতভাবে বলার উপায় নেই।






প্রশ্ন (২৯/৩০৯) : মহামারী ছড়ানোর ভয়ে মসজিদে মাস্ক ব্যবহার করে ছালাত আদায় করা জায়েয হবে কি? - -রবীউল ইসলাম, রসূলপুর, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (১৮/১৭৮) : নেয়ামুল কুরআনের ২৭-৩৮ পৃষ্ঠা পর্যন্ত বিভিন্ন দরূদ লেখা আছে। যেমন- দরূদে তাজ, দরূদে মাহী, দরূদে ফতুহাত প্রভৃতি। এই দরূদ কি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত?
প্রশ্ন (১৮/৪৫৮) : ‘ছালাত জান্নাতের চাবি’ মর্মে হাদীছটি কি ছহীহ? জান্নাতের চাবি কি?
প্রশ্ন (০৫/৩৬৫) : এসিড বা অন্য কোন দাহ্য পদার্থ দিয়ে ঘাস বা ফসল পোড়ানোয় শরী‘আতে কোন বাধা আছে কি? - আব্দুস সাত্তার, সৈয়দপুর।
প্রশ্ন (২/২) : হানাফী ইমামের পিছনে ছালাত আদায়ের সময় তাদের ন্যায় বিদ‘আতী রীতিতে একদিকে সালাম ফিরানোর পর সিজদায়ে সহো দিতে হবে কি?
প্রশ্ন (৭/১২৭) : চার হাতে মুছাফাহা করার বিষয়টি কি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন। - -শাহাদত বিন আব্দুর রহমান, ইশ্বরদী।
প্রশ্ন (২০/২০) : কাউকে যাকাতের মাল প্রদানের সময় তাকে জানানো যরূরী কি? - -ইলিয়াস সরকার, জামালপুর।
প্রশ্ন (৩৬/৩৬) : যাকির নায়েকের বক্তব্য থেকে জানা যায় যে, হিন্দুদের ‘বেদ’ সহ অন্যান্য ধর্মগ্রন্থগুলিতে বহু বক্তব্য রয়েছে, যা কুরআন ও হাদীছের বিধি-বিধান ও বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে সেগুলি কি আল্লাহ প্রেরিত ছহীফা, নাকি মানব রচিত কোন গ্রন্থ? সঠিক উত্তর দানে বাধিত করবেন।
প্রশ্ন (১৭/১৩৭) : অমুসলিমদের নানা উৎসব যেমন পূজা, হ্যালোইন, ব্লাক ফ্রাইড্রে, ক্রিসমাস, নববর্ষ ইত্যাদি উপলক্ষে অনেক দোকানে বিশেষ ছাড় দেয়, এই সব ছাড় গ্রহণ করা জায়েয হবে কি?
প্রশ্ন (১৬/১৬) : আমি একজন ড্রাইভার। মালিক বাযার করার পর টাকা বেঁচে যায়। তিনি কখনো বকেয়া টাকা ফেরৎ চান না। তাই আমিও ফেরৎ দেই না। এই টাকা আমার জন্য হালাল হবে কি?
প্রশ্ন (৪/২০৪) : আমি একটি মসজিদে বড় অংকের সহযোগিতা করি। কিন্তু সেখানে মীলাদ-ক্বিয়ামসহ যাবতীয় বিদ‘আতী কার্যক্রম হয়ে থাকে। এক্ষণে উক্ত অর্থদানের জন্য কোন নেকী অর্জিত হবে কি?
প্রশ্ন (১০/২৯০) : বিতর ছালাত জামা‘আতে চলাকালে দ্রুত শেষ করার জন্য মসজিদের পিছনে একাকী বিতর ছালাত আদায় করা যাবে কি?
আরও
আরও
.