উত্তর : আল্লাহ বান্দার কর্ম দেখে হাসেন (বায়হাক্বী, আসমা ওয়া ছিফাত, ‘আল্লাহর হাসি’ অনুচ্ছেদ ২/২১৬-২৪)। যেমন রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, আল্লাহ ঐ দুই ব্যক্তিকে দেখে হাসবেন যারা একে অপরকে হত্যা করেছে, অতঃপর দু’জনেই জান্নাতে প্রবেশ করেছে। একজন আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে নিহত হয়েছে। অতঃপর হত্যাকারীর তওবা আল্লাহ কবুল করেছেন এবং সে শহীদ হয়েছে’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৩৮০৭ ‘জিহাদ’ অধ্যায়)। অন্য হাদীছে রাসূল (ছাঃ) বলেন, আল্লাহ তিন ব্যক্তিকে ভালবাসেন ও তাদের দেখে হাসেন এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। (১) যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয় অথবা যুদ্ধে সাহায্য করে (২) যে ব্যক্তির সুন্দরী স্ত্রী ও সুন্দর বিছানা রয়েছে। অথচ সবকিছু ছেড়ে শেষ রাতে উঠে তাহাজ্জুদের ছালাত আদায় করে (৩) যে ব্যক্তি সফরে কাফেলার সঙ্গে থাকা অবস্থায় ভাল থাক বা কষ্টে থাক ঘুম থেকে উঠে ছালাত আদায় করে’ (হাকেম ১/২৫; ছহীহাহ হা/৩৪৭৮)। আল্লাহর আকার ও তাঁর নীচের আসমানে অবতরণ বিষয়ে অনেক ছহীহ দলীল রয়েছে (মায়েদাহ ৬৪; ছোয়াদ ৭৫; কলম ৪২; মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/১২২৩)। তবে তিনি কিভাবে অবতরণ করেন সে সম্পর্কে আল্লাহই সর্বাধিক জ্ঞাত। কারণ এর অর্থ স্পষ্ট কিন্তু ধরণ অস্পষ্ট  (معناه معلوم وكيفيته مجهول) (উছূলুল ই‘তিক্বাদ ৩/৩৮৭-এর টীকা দ্রঃ; আক্বীদাতুস সালাফ. পৃঃ ২৯; ‘আহলেহাদীছ আন্দোলন’ ডক্টরেট থিসিস, পৃঃ ১১৭)।






প্রশ্ন (৩১/৩৯১) : বিবাহের সময় ১০ লক্ষ টাকা মোহর নির্ধারিত হ’লেও আমার স্বামী এখনও আমাকে মোহর প্রদান করেননি। আগামী ২/১ বছর পর তিনি পরিশোধের ওয়াদা করেছেন। এক্ষণে আমাকে উক্ত মোহরের উপর যাকাত প্রদান করতে হবে কি? - -সাবীহা ইয়াসমীন, মাটিডালী, বগুড়া।
প্রশ্ন (২৬/২৬৬) : আমি একটি বিশ্ববিদ্যালয়ে পড়ি। যার অধিকাংশ শিক্ষার্থী মুশরিক। আমাকে যেখানে থাকতে হয় তারা সবাই অমুসলিম। আমি তাদের সাথে হারাম কিছু ভক্ষণ না করলেও আমার অধিকাংশ সময় তাদের সাথে কাটাতে হয়। এক্ষণে আমার জন্য করণীয় কী? - -লতীফুর রহমান, করণদীঘি, উত্তর দিনাজপুর, ভারত।
প্রশ্ন (২০/৪২০) : পিতা-মাতার অবাধ্যতায় দ্বীনি শিক্ষা অর্জনের জন্য মাদ্রাসায় ভর্তি হওয়া যাবে কি?
প্রশ্ন (০৯/৪০৯) : কাছীদায়ে বুরদাহর রচনাকারী কবি শারফুদ্দীন বুছীরীকে স্বপ্নে রাসূল (ছাঃ) নিজের ইয়ামনী চাদর জড়িয়ে দিয়েছিলেন। ফলে তিনি পক্ষাঘাত থেকে মুক্তি লাভ করেন। এঘটনার কোন সত্যতা আছে কি? - ডা. মুহাম্মাদ ছিদ্দীক হোসাইনতেরখাদিয়া, রাজশাহী।
প্রশ্ন (৩০/৩৫০) : জেনেশুনে কখনো সন্তান নিতে পারবে না এরূপ নারীকে বিবাহ করা জায়েয হবে কি? - -শিবলী ছাদিক, সাভার, ঢাকা।
প্রশ্ন (৩৮/৩৫৮) : একটি দৈনিক পত্রিকায় দেখলাম হাদীছের বরাতে বলা হয়েছে. শা‘বান মাসে বেশী বেশী ছিয়াম রাখার কারণ জিজ্ঞেস করা হ’লে রাসূল (ছাঃ) বলেন, ‘এ বছর যারা মারা যাবে, তাদের নাম এই মাসেই লিখে নেয়া হয়। এজন্য আমি পসন্দ করি যে, আমার নামটা যখন তালিকাভুক্ত করা হবে, তখন যেন আমি ছিয়ামরত থাকি’। হাদীছটি কি ছহীহ? - -হাফেয লুৎফর রহমান, নাটাইপাড়া, বগুড়া।
প্রশ্ন (১৬/৪৫৬) : কোন্ জিনিস দ্বারা মানত করা যায়? ছালাত, ছিয়াম, টাকা-পয়সা, ফল-মূল, মোমবাতি, আগরবাতি, খিঁচুড়ী এসব মানত করা যায় কি?
প্রশ্ন (৩৫/৩৫) : মাসিক অবস্থায় নারীরা তা‘লীমী বৈঠক সহ বিভিন্ন কারণে মসজিদে অবস্থান করতে পারবে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, রাজশাহী।
প্রশ্ন (১০/৩৭০) : সরকারকে ট্যাক্স না দিয়ে বৈদেশিক মুদ্রা বিনিময়ের ব্যবসা করা বৈধ হবে কি?
প্রশ্ন (২৮/৬৮) : আমি একজন পল্লী চিকিৎসক। আমার মাধ্যমে কোন রোগী কোন ডায়াগনস্টিক সেন্টারে নীত হ’লে উক্ত সেন্টারের পক্ষ থেকে আমাকে কিছু কমিশন দেওয়া হয়। তবে এজন্য রোগীর নিকট থেকে অতিরিক্ত চার্জ নেওয়া হয় না। অন্যান্য রোগীর মতই নেওয়া হয়। উক্ত কমিশন নেওয়া কি বৈধ?
প্রশ্ন (২৮/১০৮) : ইবনু হযমের ‘মুহাল্লা’ গ্রন্থে আছার বর্ণিত হয়েছে যে, ইবনু মাসঊদ (রাঃ) বলেছেন, ছালাতে তিনটি বিষয় অনুচ্চস্বরে পাঠ করতে হবে। আঊযুবিল্লাহ, বিসমিল্লাহ ও আমীন। আছারটি ছহীহ কি?
প্রশ্ন (৪০/১৬০) : ইমামের সালাম ফিরানোর পরে মাসবূকের সাথে জামা‘আতে ছালাত আদায় করা যাবে কি?
আরও
আরও
.