উত্তর : ‘মুনশী’ আল্লাহ তা‘আলার কোন নাম নয়। সুতরাং এটা বলায় কোন দোষ নেই। ‘মুনশী’ (আরবী) অর্থ লেখক, প্রবন্ধকার, সুন্দর হস্ত লিখনে পারদর্শী। ‘মুনশীখানা’ (ফারসী) অর্থ অফিস বা অফিস সংলগ্ন কক্ষ। যেখানে ফাইলপত্র থাকে। ‘মুনশীগিরী’ অর্থ কেরানীগিরী। তবে যদি কেউ ‘মুনশী’ (আরবী) বলতে ‘নতুন সৃষ্টিকারী’ (مُنْشِئٌ) বা আল্লাহ বুঝেন, তবে সেটি কুফরী হবে। উপমহাদেশে ‘মুনশী’ শব্দটি আদালতের কেরানী, মসজিদের খাদেম বা ইমাম কিংবা সম্মানিত বংশীয় লকব হিসাবে প্রচলিত। অতএব প্রচলিত অর্থে ‘মুনশী’ বলায় মুশরিক বা কাফের হওয়ার প্রশ্নই ওঠে না। 






প্রশ্ন (১১/৪৫১) : কারো কোন জিনিস চুরি করার অনেকদিন পর অনুতপ্ত হয়ে তা তাকে না জানিয়ে হাদিয়া হিসাবে ফিরিয়ে দিলে চুরির পাপ থেকে মুক্তি পাওয়া যাবে কি?
প্রশ্ন (২৯/১৪৯) : ইমাম সালাম ফিরানোর সময় ডান দিকের চেয়ে বাম দিকের সালামে স্বর কিছু নীচু করবেন মর্মে শরী‘আতে কোন নির্দেশনা আছে কি? - -ফরীদুদ্দীন, আসাম, ভারত।
প্রশ্ন (৪০/৩২০) : তাহাজ্জুদ ছালাত ছুটে যাওয়ার আশংকায় রাতের প্রথম প্রহরে বিতরের পর যে দুই রাক‘আত ছালাত আদায়ের যে বিধান রয়েছে, তা নিয়মিতভাবে কোন কারণ ছাড়াই আমল করা যাবে কি? এতে তাহাজ্জুদের পূর্ণ নেকী অর্জিত হবে কি? - ময়েনুদ্দীন আহমাদ, নওহাটা, রাজশাহী।
প্রশ্ন (১৩/৯৩) :জেনে শুনে গানের অনুষ্ঠানের জন্য মাইক ও সাউন্ডবক্স ভাড়া দেওয়া যাবে কি?
প্রশ্ন (৮/২৮৮) :তারাবীহর ছালাত ইমামের সাথে শেষ করার যে ফযীলত বর্ণিত হয়েছে বিতর ইমামের সাথে না পড়ে একাকী পড়লে কি উক্ত ছওয়াব হবে? ইমাম স্বয়ং যদি বিতর না পড়ে সবাইকে তা বাসায় পড়ার নির্দেশ দেন, তাহ’লে কি পুরো রাত ছালাত আদায়ের ফযীলত পাওয়া হবে?
প্রশ্ন (২৫/১৪৫): আমার সন্তান নিঃসন্তান বড় ভাইয়ের নিকটে পালক সন্তান হিসাবে লালিত পালিত হওয়ায় সে তাদেরকেই পিতা-মাতা এবং আমাদেরকে কাকু-বৌমা বলে ডাকে। উল্লেখ্য যে, সে ১০ দিন ভাইয়ের স্ত্রীর দুধ পান করেছিল। এক্ষণে পিতা-মাতাকে অন্য নামে ডাকা যাবে কি?
প্রশ্ন (২৮/১০৮) : যমযমের পানি পানের আদব জানতে চাই।
প্রশ্ন (৭/৭) : কেউ যদি না জেনে হারাম টাকা বিনিয়োগ করে অনেক বেশী মুনাফা অর্জন করে এবং পরে তওবা করতে চায় তাহ’লে কি মুনাফাসহ আসল টাকা দান করতে হবে নাকি শুধু হারাম অংশটুকু দান করতে হবে?
প্রশ্ন (২০/৪৬০) : কোন ব্যক্তির পূর্বের স্ত্রীর ছেলের সাথে দ্বিতীয় স্ত্রীর পূর্বের স্বামীর ঔরসে জন্ম নেওয়া মেয়ের বিবাহ জায়েয হবে কি?
প্রশ্ন (২৩/১০৩) : ছালাতুল ইস্তিস্কায় দাঁড়িয়ে হাত উল্টিয়ে মুনাজাত করা হয়। এরূপ করা সুন্নাহসম্মত কি? এছাড়া এসময় দাঁড়িয়ে কাপড় উল্টিয়ে দিতে হয়। এসবের ব্যাখ্যা কি?
প্রশ্ন (১০/১৭০) : কেউ কারো মাধ্যমে উপকৃত হ’লে তার প্রশংসায় বলে, ‘আকাশে আল্লাহ আছেন আর তুমি যমীনে’- এমন ভাষায় কারো উপকারের প্রশংসায় বলা যাবে কি?
প্রশ্ন (২৩/১৮৩) : অন্য ধর্মের অনুষ্ঠানের দিন তাদের শুভেচ্ছা জানানো যাবে কি?
আরও
আরও
.