উত্তর : এই ধরনের ব্যবসায় কোন দোষ নেই। পশু কিনে পোষাণী দেওয়া এবং উভয়পক্ষের সন্তুষ্টিতে নির্দিষ্ট সময়ের জন্য এরূপ চুক্তি করা জায়েয (ইবনু তায়মিয়াহ, মাজমূউল ফাতাওয়া ৩০/২২৯; আল-ইখতিয়ারাত ১/৪৮৬)। পোষাণী দেওয়ার সঠিক পদ্ধতি হ’ল চুক্তির সময় উভয়ের সম্মতিক্রমে পশুর একটা মূল্য নির্ধারণ করা এবং লালন-পালনের পর পশুটি বিক্রি হ’লে নির্ধারিত মূল্যের ওপর যে লভ্যাংশ আসবে তাতে কে কত অংশ পাবে তা শতকরা হারে নির্ধারণ করে নেওয়া। তবে পশু বাচ্চা দিলে প্রথম বাচ্চা মালিকের এবং পরবর্তী বাচ্চা বর্গাদারের, এমন শর্ত করা জায়েয হবে না (ইবনু কুদামা, মুগনী ৫/৪৪২, ইবনু তাইমিয়াহ, আল-ফাতাওয়াল কুবরা ৫/৪০৩, আল মাওসূ‘আতুল ফিক্বহিয়াহ ১/২৬৪)।

প্রশ্নকারী : আব্দুল মোতালেব, বীরগঞ্জ, দিনাজপুর।







বিষয়সমূহ: হালাল-হারাম
প্রশ্ন (২০/৪৬০) : টিকিট ছাড়া রেল ভ্রমণ করলে গুনাহ হবে কি? ট্রেনে চলাচলকালে অনেক সময় টিকেট না থাকলে টিটিকে কিছু হাদিয়া দিলে যাওয়ার ব্যবস্থা হয়। এভাবে যাতায়াত করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩০/৪৩০) : পুরুষেরা মাথার মাঝখানে সিঁথি করতে পারে কি? কয় পদ্ধতিতে চুল রাখা যায়?
প্রশ্ন (৫/৪৪৫): আমাদের সমাজে সন্তানের খাৎনা উপলক্ষে বড় অনুষ্ঠান করে মানুষকে খাওয়ানো হয় এবং সন্তানকে নতুন কাপড় কিনে দিয়ে ধারণা করা হয় যে, সে আজ থেকে প্রকৃত মুসলমান হ’ল। শরী‘আতে এসব কাজের কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (১৫/৯৫) : সূরা মুল্ক তেলাওয়াতের ফযীলত জানতে চাই। - -হাসীন আবরার, ভদ্রা, রাজশাহী।
প্রশ্ন (২/৩৬২) : হজ্জ করার পূর্বে ওমরা পালন করা যাবে কি?
প্রশ্ন (৩৭/২৭৭) : স্বামী-স্ত্রী পরস্পরে মৃত স্ত্রী বা স্বামীকে গোসল দিতে পারবে কি?
প্রশ্ন (১১/৪১১) : ওযনে কুরবানী কেনা যাবে কি? - -তাওয়াবুল হক, ভদ্রা, রাজশাহী।
প্রশ্ন (১৩/১৩৩) : মসজিদে দুই পিলারের মাঝে ছালাতের কাতার করা যাবে কি?
প্রশ্ন (২৭/২৬৭) : ‘হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া ‘আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাববুল ‘আরশিল আযীম’- দো‘আটি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ৭ বার করে পাঠ করলে সকল দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবে- মর্মে বর্ণিত হাদীছটি আমলযোগ্য কি?
প্রশ্ন (২৪/২২৪) : ইতিহাসে পাওয়া যায় যে, ওমর (রাঃ) শিফা নাম্নী জনৈকা মহিলা ছাহাবীকে বাযারের অবস্থা পর্যবেক্ষণের জন্য দায়িত্বশীল নিয়োগ করেছিলেন। এই ঘটনা কি সত্য? - -মাহমূদুর রহমান, তালা, সাতক্ষীরা
প্রশ্ন (৩০/৩৫০) অপবিত্র অবস্থায় সকাল হয়ে গেলে ছিয়াম পালন করা যাবে কি?
প্রশ্ন (২/৪৪২) : আমার এক নিকটাত্মীয় সূদী ব্যাংকে চাকুরী করে। মাঝে মাঝে আমার বাসায় বেড়াতে আসলে দামী উপহার ও খাবার-দাবার নিয়ে আসে। এক্ষণে সেগুলি গ্রহণ ও ভক্ষণ করা জায়েয হবে কি? - -আনোয়ারুল হক, নবাবগঞ্জ, দিনাজপুর।
আরও
আরও
.