উত্তর : রুকূ না পাওয়ার কারণে সে রাক‘আত পায়নি। এক্ষণে ঐ ব্যক্তিকে উক্ত ওয়াক্তের ফরয ছালাত পুনরায় আদায় করতে হবে। কারণ সে ওয়াক্তের মধ্যে সেই ছালাতের বাকী অংশ আদায় করেনি। কারো যদি এক রাক‘আত ছালাত ছুটে যায় এবং সালাম ফিরিয়ে নেয় আর ওয়াক্তের মধ্যে মনে হয় তাহ’লে যে রাক‘আত বা রুকন ছুটেছে তা আদায় করে সহো সিজদা দিয়ে সালাম ফিরালেই যথেষ্ট হবে। আর যদি ছুটে যাওয়া রাক‘আত বা রুকনের বিষয়ে ওয়াক্তের পরে স্মরণ হয় তাহ’লে উক্ত ওয়াক্তের ফরয ছালাত সম্পূর্ণ আদায় করতে হবে (ইবনু কুদামা, আল-মুগনী ৩/১১৪, ১/৬৯৩; শায়খ উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৪/১৭; বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ৯৩৬ পৃ.)।

প্রশ্নকারী : মাহদী হাসান, হালসা, নাটোর।






প্রশ্ন (২৫/২৫) : জিন জাতির কি বংশ বিস্তার হয়? তাদের স্ত্রী ও সন্তান আছে কি? - -হাফেয লুৎফর রহমান, আমচত্বর, রাজশাহী।
প্রশ্ন (৩/২৪৩) : সূরা তওবার ১১১ নং আয়াতের ব্যাখ্যা জানতে চাই। - -ইসমাঈল, বাগহাটা, নরসিংদী।
প্রশ্ন (২৬/১৮৬) : ফজরের পর ঘুমানোর ব্যাপারে শরী‘আতে কোন নিষেধাজ্ঞা আছে কি? এসময় মানুষের রিযিক বণ্টন করা হয় মর্মে কোন দলীল আছে কি? - -আল-আমীনমধ্য নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (২০/৩৪০) : সুন্নাত ছালাতে রুকূর সময় যদি কোন ব্যক্তি সিজদার দো‘আ পড়ে এবং রুকূ শেষে দাঁড়িয়ে যায় তাহ’লে তার জন্য করণীয় কী?
প্রশ্ন (০৩/৪০৩) : নারীকে ছালাতের সময় মুখ খুলে রাখতে হয়। এক্ষণে সফর অবস্থায় বাসে বা জনবহুল স্থানে ছালাত আদায়ের ক্ষেত্রে করণীয় কি? - নাজমা খাতুন, সপুরা, রাজশাহী।
প্রশ্ন (২৫/১৮৫) : একজন বিবাহিত মহিলা স্বামী থাকা অবস্থায় একজন অবিবাহিত ছেলের সাথে সম্পর্ক করে এবং মোবাইলে ভিডিও কনফারেন্স করে দুই জন বন্ধুকে সাক্ষী রেখে বিবাহ করেছে। উক্ত বিবাহ শরী‘আত সম্মত হয়েছে কি?
প্রশ্ন (১৫/১৩৫) : আযানের সময় বিভিন্ন মসজিদের আযান শোনা যায়। এক্ষণে যেকোন একটির উত্তর দিলেই যথেষ্ট হবে, না সবগুলিরই উত্তর দিতে হবে?
প্রশ্ন (২৪/২৪) : প্রচলিত গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত রাজনৈতিক দলগুলোর কাজে শরীক হওয়ার নিয়তে অর্থ দান করা জায়েয হবে কি?
প্রশ্ন (১৬/৪১৬) : আমার অফিসে টয়লেট ব্যবস্থাপনার ভিন্নতার কারণে দাঁড়িয়ে পেশাব করতে হয়। বাধ্যগত অবস্থায় দাঁড়িয়ে পেশাব করা যাবে কি? এভাবে পেশাব করলে পানি বা টিস্যু ব্যবহার করলেও কিছু পেশাব থেকে যায় বলে মনে হয়। এমতাবস্থায় ওযূ করে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৩১/৪৩১) : আমরা ৩ বান্ধবী একসাথে একটা বাসা ভাড়া নিয়ে পড়ার জন্য থাকি। সম্প্রতি আমি জানতে পারি যে, বাসায় থাকা অবস্থায় তোলা আমার পর্দাহীন কিছু ছবি আমার বান্ধবীর মাধ্যমে কিছু ছেলে দেখেছে। এজন্য আমি গুনাহগার হব কি?
প্রশ্ন (১৩/৫৩) : একজন নারী কতজন পুরুষের সাথে পর্দাবিহীন সাক্ষাৎ করতে পারে এবং কোন কোন পুরুষের সাথে তার বিবাহ হারাম?
প্রশ্ন (৩১/৪৩১) : ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স শরী‘আত সম্মত কি? ইসলামী জীবন বীমা করা যাবে কি?
আরও
আরও
.