উত্তর : যতদিন মানুষ জানবে যে, উক্ত স্থানে কবর আছে ততদিন বাড়ি বা মসজিদ নির্মাণ করা যাবে না। কারণ উক্ত জায়গার জন্য মাইয়েতই অধিক হকদার (নববী, আল-মাজমূ‘ ৫/৩০৩; ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৭/২১২; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১৩/২২১)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘তোমাদের পূর্বের লোকেরা তাদের নবী ও সৎ লোকদের কবরের উপর মসজিদ নির্মাণ করত। সাবধান! তোমরা কবরের উপর মসজিদ নির্মাণ কর না। আমি তোমাদেরকে এত্থেকে কঠোরভাবে নিষেধ করছি’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/৭১৪ ‘মসজিদ সমূহ ও ছালাতের স্থান সমূহ’ অনুচ্ছেদ)। রাসূলুল্লাহ (ছাঃ) কবর পাকা করতে, কবরের উপর ঘর নির্মাণ করতে এবং কবরের উপর বসতে নিষেধ করেছেন (মুসলিম, মিশকাত হা/১৬৯৭ ‘জানাযা’ অধ্যায়)।

প্রশ্নকারী : আব্দুল হামীদ, আরব আমিরাত।








বিষয়সমূহ: কবর
প্রশ্ন (৯/২৪৯) : দাঁড়িয়ে পেশাব করায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৬/৪০৬) : একই মসজিদে একই ছালাতের একাধিক জামা‘আত করা যাবে কি?
প্রশ্ন (৩৯/৩১৯) : ঔষধ খেয়ে মাসিক বন্ধ করে ছিয়াম পালন করা জায়েয কি? - -সাবীহাচুয়েট, চট্টগ্রাম।
প্রশ্ন (১০/৯০) : মসজিদের ভিতরে প্রজেক্টর বা টিভির মাধ্যমে ইসলামী অনুষ্ঠান প্রদর্শন করায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (১৪/৪৫৪) : আমি একজন ছাত্র। নতুন আহলেহাদীছ হয়ে সুন্নাতী আমলসমূহ করতে চাওয়ায় পরিবার থেকে আমাকে পাগল বলে এবং বিভিন্ন বিদ‘আতী কাজে আমাকে বাধ্য করে এমনকি দাড়ি রাখার সুযোগ দেয় না। এক্ষণে আমার জন্য পরিবারের সাথে থাকা জায়েয হবে কি? না হলে আমার করণীয় কি? - -রাকীবুল হাসান, পুঠিয়া, রাজশাহী।
প্রশ্ন (২১/৬১) : মসজিদে আয়ের কোন উৎস না থাকায় নীচ তলা মার্কেট করে উপরে ২ ও ৩ তলা মসজিদ নির্মাণ করায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (২৬/২৬) : কম্পিউটারের দোকানে মাঝে মাঝেই আমাদের জমি বন্ধকের চুক্তিপত্র লিখতে হয়। এটা কম্পোজ করে দিলে কি আমাকে গোনাহের ভাগিদার হ’তে হবে?
প্রশ্ন (৩৯/৩৭৯) : জনৈক আলেম বলেন, রাসূল (ছাঃ) বলেছেন যে, রামাযান মাসে ইতিকাফকারী দু’টি হজ্জ ও দু’টি ওমরাহ করার সমপরিমাণ নেকী পায়। এর কোন সত্যতা আছে কি? - -মাহমূদ সরদার, পিরোজপুর।
প্রশ্ন (৬/৬) : আমার হজ্জে যাওয়ার সামর্থ্য আছে। কিন্তু আমার প্রতিবেশী অসুস্থ। এক্ষণে আমি হজ্জে না গিয়ে প্রতিবেশীকে সাহায্য করলে হজ্জের ছওয়াব পাব কি?
প্রশ্ন (১৪/১৪) : একটি মিথ্যা বললে সাত হাযার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে’- এ কথার কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (১৯/৩৩৯) : ইমাম কি তাকবীর পাঠের মাধ্যমে ঈদের খুৎবা শুরু করবেন?
প্রশ্ন (৯/১২৯) : কুকুরে কামড়ানো প্রাণী বেঁচে থাকলে যবেহ করে খাওয়া যাবে কি?
আরও
আরও
.