উত্তর : এরূপ এক প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ (ছাঃ) বলেছিলেন, إِعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ لِمَا خُلِقَ لَهُ ‘তোমরা আমল করতে থাক। কেননা প্রত্যেকের জন্য ঐ কাজ সহজ হয়, যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে’ (মুত্তাফাক্ব আলাইহ; মিশকাত হা/৮৫)। অনুরূপ আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, سَدِّدُوا وَقَارِبُوا ‘তোমরা সৎকর্ম কর ও আল্লাহর নৈকট্য তালাশ কর’। কারণ জান্নাতী ব্যক্তি জান্নাতী আমলের উপরেই মৃত্যুবরণ করবে, ইতিপূর্বে সে যে আমলই করুক না কেন এবং জাহান্নামী ব্যক্তি জাহান্নামী কাজের উপরেই মৃত্যুবরণ করবে, ইতিপূর্বে সে যে আমলই করুক না কেন। অতঃপর তিনি বলেন, তোমাদের ব্যাপারে তোমাদের পালনকর্তা ফায়ছালা শেষ করে ফেলেছেন। ‘তোমাদের একদল জান্নাতে যাবে ও একদল জাহান্নামে যাবে’ (শূরা ৪২/৭; তিরমিযী হা/২১৪১, মিশকাত হা/৯৬)।

ভাগ্যে কি লিপিবদ্ধ আছে, মানুষ তা জানে না। অতএব মানুষকে একনিষ্ঠ চিত্তে সৎ আমল করে যেতে হবে। ইবনে ওমর (রাঃ) হ’তে বর্ণিত রাসূল (ছাঃ) বলেন,كُلُّ شَيْئٍ بِقَدَرٍ  حَتَّى الْعَجْزُ وَالْكَيْسُ ‘প্রত্যেক বস্ত্তই আল্লাহর নির্ধারণ অনুযায়ী রয়েছে। এমনকি বুদ্ধির স্বল্পতা ও তীক্ষ্ণতা পর্যন্ত’ (মুসলিম, মিশকাত হা/৮০)। (বিস্তারিত দ্রঃ দরস : তাক্বদীরে বিশ্বাস, মাসিক আত-তাহরীক নভেম্বর ২০০৩)।






প্রশ্ন (১৬/৪১৬) : মসজিদে ঘুমানো ও খাওয়া-দাওয়া করা জায়েয কি?
প্রশ্ন (৩/২৪৩) : সূরা ‘আলাক্ব ছালাতে তেলাওয়াত করলে শেষ আয়াতে তেলাওয়াতের সিজদা ও ছালাতের সিজদার মধ্যে কিভাবে পার্থক্য করা হবে?
প্রশ্ন (৩/২৪৩) : কুরআনের কোন সূরা বা আয়াতের তেলাওয়াতকে বিশেষভাবে প্রাধান্য নেওয়া যাবে কি না?
প্রশ্ন (১৩/২৯৩) : জিন ও মানুষের জান কবয করেন মালাকুল মউত। কিন্তু অন্যান্য জীব জন্তুর জান কে কবয করেন?
প্রশ্ন (৩৪/১১৪) : জনৈক আলেম বলেন, ওমর (রাঃ)-এর খিলাফতকালে পারস্যের শাসনকর্তা স্থানীয় ভাষায় খুৎবা প্রদান করতে চাইলে ওমর (রাঃ) তাকে অনুমতি দেননি। এ ঘটনা প্রমাণ করে মাতৃভাষায় খুৎবা প্রদান করা যাবে না। বক্তব্যটি কি সঠিক?
প্রশ্ন (৩৮/৩৮) : অমুসলিম-কাফের-মুশরিকদের বাড়িতে এবং যে সকল মুসলিম ছালাত আদায় করে না, ছিয়াম রাখে না, তাদের বাড়িতে খাওয়া যাবে কি? তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে কি?
প্রশ্ন (৩৯/৩১৯) : ঔষধ খেয়ে মাসিক বন্ধ করে ছিয়াম পালন করা জায়েয কি? - -সাবীহাচুয়েট, চট্টগ্রাম।
প্রশ্ন (১৬/২১৬) : খাবার দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মুসলমানদের বা অমুসলিমদের অগ্রাধিকার দিতে হবে এরূপ কোন শারঈ নির্দেশনা আছে কি?
প্রশ্ন (১৭/১৭) : অনেক বই-পত্রে দেখা যায় আরবী লেখা আছে। তাতে আল্লাহর নাম বা কুরআনের আয়াতও থাকে। সেগুলোর প্রয়োজন না থাকলে পুড়িয়ে ফেলা যাবে কী?
প্রশ্ন (৭/৩৬৭) : জেনারেল শিক্ষিত ১২০ জন মহিলা নিয়ে হোয়াটসএ্যাপে আমার একটি ইসলামিক গ্রুপ আছে। যেখানে আমি দাওয়াতী কাজ করি এবং তাদের নানা প্রশ্নের উত্তর দেই। সেখানে মাঝে মাঝে অডিও কনফারেন্স হয়, যেখানে একান্ত প্রয়োজন ছাড়া কাউকে কথা বলার সুযোগ দেই না। এভাবে মেয়েদের মধ্যে দাওয়াতী কাজ করা জায়েয হবে কি?
প্রশ্ন (১১/৪৫১) : এক বা একাধিক বছরের জন্য আমবাগানের জমি লীজ দেওয়া যাবে কি? উল্লেখ্য, এখানে আম গাছ ছাড়া অন্য কোন ফসল হওয়ার ব্যবস্থা নেই। - -মুবীনুল ইসলাম, রহনপুর, চাপাইনবাবগঞ্জ।
প্রশ্ন (৩০/৩১০) : গরমে ঘামের দুর্গন্ধ প্রতিরোধে আরব আমিরাতের তৈরী ‘ফা’ নামক ডিউডোরেন্ট কিনেছি। এতে অন্যান্য উপাদানের সাথে এ্যালকোহলও আছে। এটা ব্যবহার করা যাবে কি? - -মুহাম্মাদ মুরশিদুল ইসলাম, সাপাহার, নওগাঁ।
আরও
আরও
.