উত্তর : প্রত্যেক মুমিন নারীর জন্য অপরিহার্য হ’ল পিতা বা অভিভাবকের অনুমতিক্রমে বিবাহ করা (আবুদাঊদ হা/২০৮৫ প্রভৃতি; মিশকাত হা/৩১৩০-৩১)। তবে যেহেতু উক্ত বিবাহ কাযী অফিসের মাধ্যমে হয়েছে এবং পরিবার মেনে নিয়েছে সেহেতু এটি ‘শিবহে নিকাহ’ হিসাবে বৈধ হয়েছে (ইবনু কুদামাহ, আল-মুগনী ৭/৮; ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ৩২/১০৩)। অতঃপর ২০১২ সালে প্রদত্ত একসাথে দুই তালাক এক তালাক হিসাবে গণ্য হবে। অতঃপর ২০২০ সালে প্রদত্ত তালাকটি ২য় তালাক হিসাবে গণ্য হবে। এক্ষণে স্বামী চাইলে স্ত্রীকে ইদ্দতের মধ্যে রাজ‘আত করতে পারবে। আর ইদ্দতের তিন মাস মেয়াদ অতিক্রম করলে নতুন বিবাহের মাধ্যমে সংসার করতে পারবে। উল্লেখ্য যে, রাজ‘আত করলে বা ইদ্দতকাল শেষে বিবাহ করলে স্বামী আর মাত্র এক তালাকের অধিকারী থাকবে। অর্থাৎ এরপর কোন কারণে এক তালাক দিয়ে দিলে স্ত্রী তার জন্য স্থায়ীভাবে হারাম হয়ে যাবে। ফলে স্ত্রীর অন্যত্র বিবাহ হওয়া ও স্বেচ্ছায় তালাকপ্রাপ্তা হওয়ার পূর্বে তার সাথে আর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না (মাসায়েলে ইমাম আহমাদ ২/৩৩৮, মাসআলা নং ৯৭৫; মাজমূ‘উল ফাতাওয়া ৩২/৯৯-১০০)।

প্রশ্নকারী : কানীয ফাতেমা, ঢাকা।







প্রশ্ন (১২/৯২) : জান্নাতে পুরুষদের জন্য স্ত্রী থাকবে। কিন্তু তারা সেখানে কোন সন্তান জন্ম দিতে পারবে কি?
প্রশ্ন (২৪/২৪) : মৃত ব্যক্তির সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করার যে রীতি মুসলিম সমাজে চালু আছে, তা শরী‘আত সম্মত কি?
প্রশ্ন (১৪/২১৪) : ছেলেদের রাগ কমানোর জন্য অনেকে কানফুল দিয়ে থাকে। এটা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (৩৬/৭৬) : শিশুদের খেলার জন্য পুতুল বা জন্তু-জানোয়ারের মূর্তি ব্যবহার করা জায়েয হবে কি?
প্রশ্ন (২১/৩০১) : যদি আছরের ছালাত ক্বাযা হয়ে যায় এবং মাগরিবের ছালাত এক রাক‘আত চলমান থাকা অবস্থায় মসজিদে প্রবেশ করি, তাহ’লে আগে আছরের ফরয পড়বো নাকি মাগরিবের জামা‘আতে শরীক হব?
প্রশ্ন (৫/৪০৫) : বিশ্ব ইজতেমায় যোগদান করা যাবে কি?
প্রশ্ন (২২/৬২) : সালমান ফারেসী (রাঃ)-এর জন্ম-মৃত্যু ও বয়স জানতে চাই। - -আব্দুল্লাহ, পুঠিয়া, রাজশাহী।
প্রশ্ন (১২/২৯২) : বিভিন্ন ওয়ায মাহফিলে যে সম্মিলিতভাবে আখেরী মুনাজাত করা হয়, এরূপ কোন বিধান শরী‘আতে আছে কি? - আব্দুল্লাহ, রংপুর।
প্রশ্ন (১৫/১৭৫) : তিন ছেলে-মেয়ে থাকা অবস্থায় জনৈক ব্যক্তি স্ত্রীর অনুমতি ছাড়াই ২য় বিবাহ করেছে। এটা শরী‘আতসম্মত হয়েছে কি? এক্ষণে প্রথমা স্ত্রী ও তার সন্তানরা দ্বিতীয় স্ত্রীকে তালাক দিতে পিতাকে বাধ্য করতে পারবে কি? - -সোহাগ হোসাইন, মিরপুর, ঢাকা।
প্রশ্ন (২/৩২২) : ব্যবসার ব্যস্ততার কারণে জামা‘আতে ছালাত আদায়ের পরিবর্তে মাঝে মধ্যে দোকানে বা বাসায় একাকী ছালাত আদায় করলে ছালাত হবে কি?
প্রশ্ন (৩৪/১৫৪) : রাসূল (ছাঃ) অল্প খাদ্যগ্রহণকারীকে সর্বোত্তম ব্যক্তি হিসাবে আখ্যা দিয়েছেন। অথচ অনেক মানুষকে দেখা যায় তারা দৈনিক মাছ, গোশত, দই, মিষ্টি, ফলমূল ইত্যাদি খায়। এগুলি কি অপব্যয়ের অন্তর্ভুক্ত গণ্য হবে না? - -ইমরান আলী, চন্ডীপুর, পশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্ন (২৭/৪২৭) : বর্তমানে এআই টেকনোলজি দিয়ে বিভিন্ন বক্তার ভিডিও বক্তব্য নকল করে নিজের মত কথা সাজিয়ে বলানো সম্ভব হচ্ছে। ফলে যিনি যা বলেননি, কৃত্রিমভাবে তাই বলানো যাচ্ছে। যাতে বিভ্রান্তি ছড়ানোর ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে। এভাবে বক্তব্য নকল করা জায়েয হবে কি?
আরও
আরও
.