উত্তর : উক্ত বক্তব্য সঠিক নয়। বরং তাহাজ্জুদের ছালাতের সঠিক সময় হ’ল রাত্রির তৃতীয় প্রহর (বুখারী হা/৩৪২০; মুসলিম হা/১১৫৯; মিশকাত হা/১২২৫)। যেসময় আল্লাহ তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, কে আছ আমাকে আহবানকারী, আমি তার আহবানে সাড়া দেব। কে আছ আমার কাছে যাঞ্ছাকারী, আমি তাকে দান করব। কে আছ আমার নিকট ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করব’। এভাবে বলতে থাকেন যতক্ষণ না ফজরের আলো স্পষ্ট হয়’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/১২২৩; মুসলিম হা/৭৫৮)। আর একারণেই রাসূল (ছাঃ) তাহাজ্জুদ ফউত হওয়ার আশংকা থাকলে রাতের প্রথম ভাগে বিতর ছালাতের পর দু’রাক‘আত নফল ছালাত আদায়ের নির্দেশ দিয়েছেন এবং একে রাত্রির নফল ছালাতের স্থলাভিষিক্ত হবে বলে ঘোষণা করেছেন (দারেমী, মিশকাত হা/১২৮৬; ছহীহাহ হা/১৯৯৩)। যদি এশার পরেই ওয়াক্ত হয়ে যেত, তাহলে এশার পর পুরো তাহাজ্জুদ আদায়েরই নির্দেশ দিতেন।






প্রশ্ন (২৯/১৪৯) : আমি একজনকে টাকা ধার দিয়েছি। সে এখন টাকা পরিশোধ করতে পারছে না। আমি সম্পূর্ণ টাকা তাকে দান করলে নেকী হবে কি?
প্রশ্ন (৮/৪৪৮) : পিতা-মাতা সন্তানের সংসার ভাঙ্গার কারণে ক্বিয়ামতের দিন কেমন শাস্তির মুখোমুখি হবেন?
প্রশ্ন (২৩/১৮৩) : স্ত্রী যদি স্বামীকে রাগ করে বলে, আমি তোমার মা, আমার নিকট থাকবে না। এটা যিহার সাব্যস্ত হবে কি? হলে কাফফারা দিতে হবে কি? - -যিয়াউর রহমান, ঠাকুরগাঁও।
প্রশ্ন (৩৪/২৩৪) : জনৈক আলেম বলেন, ‘আল-হামদুলিল্লাহিল্লাযী আত্ব‘আমানা...’ মর্মে খাওয়ার পরের দো‘আটি যঈফ। তাহলে ছহীহ দো‘আ কী?
প্রশ্ন (৩১/১৯১) : জামা‘আতবদ্ধ জীবন যাপন ইসলামে আবশ্যিক হ’লেও যথাযথ পরিবেশ না পেলে নারী হিসাবে আমার করণীয় কি? - - শারমীন নাহার, কলারোয়া, সাতক্ষীরা।
প্রশ্ন (৬/২৮৬) : জনৈক ব্যক্তি একটি কঠিন পাপকর্ম থেকে তওবা করার পর শয়তানের ধোঁকায় পড়ে পুনরায় উক্ত গোনাহে লিপ্ত হয়েছে। এক্ষণে উক্ত ব্যক্তির করণীয় কি?
প্রশ্ন (৫/১২৫) : তরীকতপন্থীরা বলে থাকেন যে, আল্লাহ স্বয়ং রাসূল (ছাঃ)-এর উপর দরূদ পড়েন। একথা সত্য কি? - -ছদরুদ্দীন, জামালপুর।
প্রশ্ন (২৪/৪২৪) : স্বামী-স্ত্রী, পুত্র ও কন্যা সপরিবারে হজ্জে গমনের প্রাক্কালে হঠাৎ স্বামীর মৃত্যু ঘটে। এক্ষণে স্ত্রী কি ইদ্দত পালন করবে না কি সন্তানের সাথে হজ্জে গমন করবে? - -হুমায়ূন কবীর, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (২১/১৪১) : মসজিদ কর্তৃপক্ষ শুদ্ধভাবে আযান ও ইক্বামত দেওয়ার লোক থাকা সত্ত্বেও অশুদ্ধ উচ্চারণকারী ব্যক্তিকে দিয়ে একাজ করিয়ে থাকে। এক্ষণে এর জন্য কর্তৃপক্ষের পরণতি কি হবে? - -যাকারিয়া খান, কুমিল্লা।
প্রশ্ন (৩৪/১৯৪) : ছালাতের পূর্বে মিসওয়াক করলে ৭০ গুণ বেশী নেকী হয়, এ হাদীছের সত্যতা আছে কি?
প্রশ্ন (১৩/৪৫৩) : দ্বিতীয় বিবাহ করার কারণে আমার মা আমার পিতাকে তালাক দেন। বর্তমানে আমি মায়ের সাথে থাকি এবং তাকে দেখাশোনা করি। এক্ষণে আমি সামর্থ্যবান হই বা না হই, পিতাকে দেখাশোনা করার কোন দায়িত্ব আমার আছে কি?
প্রশ্নঃ (১০/১৩০) : আমি একজন দোকানদার। মাঝে মাঝে অনেক রাতে দোকান থেকে বাড়ীতে আসি। কোন কোন রাতে জিন আমাকে ভয় দেখায়। কখনো রাস্তার ধারে বিশাল মূর্তি আকারে দাঁড়িয়ে থাকে। কখনো কোন পশুর রূপ ধারণ করে। এ বিষয়ে গ্রামের এক আলেমকে বললে তিনি এ সময় আযান দিতে বলেন। তাহ’লে শয়তান পালিয়ে যাবে। উক্ত কথা কি সঠিক? এ থেকে বাঁচার উপায় কী?
আরও
আরও
.