উত্তর : এগুলি ঐতিহাসিকভাবে প্রমাণিত। রাসূল (ছাঃ) এবং তাঁর দু’সাথী আবুবকর ও ওমর (রাঃ)-এর লাশ চুরি করার জন্য পাঁচবার চেষ্টা করা হয়েছে। কিন্তু প্রতিবারেই আল্লাহ তা‘আলার অসীম রহমতে তা ব্যর্থ হয়ে গেছে। প্রথম এবং দ্বিতীয়বার চেষ্টা চালিয়েছিল মিসরের শী‘আ রাফেযী শাসক মানছূর বিন নিযার বিন মুঈদ। যে ৪০৮ হিজরীতে নিজেকে মা‘বূদ বলে দাবী করেছিল। তৃতীয়বারে ৫৫৭ হিজরীতে বাদশা নুরুদ্দীন যঙ্গীর শাসনামলে মরক্কোর মুসলিমবেশী দু’জন খ্রিষ্টান সুড়ঙ্গ খননের মাধ্যমে চেষ্টা চালিয়েছিল। তাদের দু’জনকে হত্যা করা হয় (নুরুদ্দীন আবুল হাসান সামহূদী, অফাউল অফা বিদারিল মুছত্বাফা ২/৬৪৮-৫২)। চতুর্থবারে শাম দেশের একদল খ্রিষ্টান মদীনায় আসার চেষ্টা চালিয়েছিল। কিন্তু মুসলিম সৈন্যরা তাদের আটক করে ফেলে (রিহলাতু ইবনুয যুবায়ের ৫৭৮ হিজরীর ঘটনাবলী, ৩৪-৩৫ পৃঃ)।  পঞ্চমবারে চল্লিশ জনের একদল শামীয় শী‘আ রাফেযী রাতের বেলা মসজিদে নববীর বাবুস সালাম দিয়ে আবূবকর ও ওমর (রাঃ)-এর লাশ চুরি করার লক্ষ্যে গর্ত করার যন্ত্রপাতি সহকারে প্রবেশ করলে উছমানী মিহরাবের নিকট মাটি ফেটে যায় এবং যমীন তাদেরকে সব কিছু সহ গিলে ফেলে (অফাউল অফা ২/৬৫৩)।






প্রশ্ন (৩১/২৭১) : আমি অমুসলিম পরিবারে বিবাহ করেছি এবং দু’জনেই ইসলামী জীবন যাপন করছি। এক্ষণে আমার অমুসলিম শ্বশুরালয়ে বেড়াতে যাওয়া, ওঠা-বসাম খাওয়া-দাওয়া, ছালাত আদায় করা ইত্যাদি জায়েয হবে কি?
প্রশ্ন (২৪/৩৪৪) : পূর্ববর্তী উম্মতদের উপরও কি রামাযানের ছিয়াম ফরয ছিল? - -সাখাওয়াত হোসাইন, মধ্য নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (১৩/২৯৩) : ওয়াইস ক্বারনী ও হাসান বছরী (রহঃ) কি ছূফী ছিলেন যেমনটি দাবী করা হয়? - -মুহাইমিনুল হক, শ্যামলী, ঢাকা।
প্রশ্ন (৯/২০৯) : ‘আছ-ছালাতু খায়রুম মিনান নাওম’ অংশটুকু কি আযান প্রচলনের শুরু থেকেই ফজরের আযানের সাথে যুক্ত ছিল, না পরবর্তীতে যুক্ত হয়েছে? - -মুহাম্মাদ তৈমুর রহমান, চাঁপাই নবাবগঞ্জ৷
প্রশ্ন (২০/৪২০) : ছেলে সন্তানের পেশাব থেকে কতদিন যাবৎ পানি ছিটিয়ে পবিত্র হওয়া যায়?
প্রশ্ন (৩৭/২৭৭) : দাস প্রথা কি শরী‘আত সম্মত? এর হুকুম কি মানসূখ হয়ে গেছে?
প্রশ্ন (২০/১৮০) : অসুস্থতার কারণে তায়াম্মুম করলে পুরোপুরি পবিত্রতা অর্জন হয় কি? এর মাধ্যমে ছালাত-ছিয়াম আদায় ও কুরআন স্পর্শ করে পাঠ করা যাবে কি? - -নক্বীব ইমাম, ধানমন্ডি, ঢাকা।
প্রশ্ন (২৮/৩৪৮) : ঈদের চাঁদ দেখার পর এবং ঈদের দিন সকালে ছালাতের পূর্ব পর্যন্ত মসজিদের মাইকে উচ্চস্বরে তাকবীর পাঠ করা শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (২৮/৪৬৮) : মায়ের মামা তথা নানীর আপন ভাইয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে কি?
প্রশ্ন (৩০/১৫০) : পরপর ৪টি সিজার হওয়ার পর চিকিৎসক আর সন্তান নেয়া মায়ের জন্য ঝুঁকিপূর্ণ বলেছেন। তাই স্বামীর অজান্তে স্ত্রী স্থায়ীভাবে সন্তান গ্রহণ না করার পদ্ধতি গ্রহণ করেছেন। এক্ষণে স্বামীর করণীয় কি?
প্রশ্ন (৩৮/৩৫৮) : মসজিদের মিম্বর তিন স্তর বিশিষ্ট হওয়ার কোন তাৎপর্য আছে কি? কোন কোন মসজিদে পাঁচ স্তর বিশিষ্টও দেখা যায়। এ সম্পর্কে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৬/৪৩৬) : এ্যালকোহলযুক্ত সেন্ট মেখে ছালাত আদায় করা যাবে কি?
আরও
আরও
.