উত্তর : স্ত্রীর চুল যদি কালো হয়, তবে সেখানে লাল রংয়ের হেয়ার কালার ব্যবহার করা যাবেনা। কেননা কালো চুলই প্রকৃতি সম্মত। যা পরিবর্তন করা নিষিদ্ধ (রূম ৩০)। পক্ষান্তরে  যাদের চুল সাদা বা সাদা-কালো মিশ্রিত, তাদের জন্য কালো ব্যতীত যেকোন রং দ্বারা হেয়ার কালার ব্যবহার করা জায়েয (মুসলিম হা/২১০২; মিশকাত হা/৪৪২৪; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৫/১৬৮)। ইবনু আববাস (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, একদিন নবী (ছাঃ)-এর নিকট দিয়ে এমন এক ব্যক্তি অতিক্রম করল, যে মেহেদী দ্বারা খিযাব লাগিয়েছিল। তাকে দেখে তিনি বললেন, এটা কতই না চমৎকার! বর্ণনাকারী বলেন, তারপর আরেক ব্যক্তি অতিক্রম করল সে মেহেদী ও ‘কাতাম’ ঘাস উভয়টি দ্বারা খিযাব করেছিল। তিনি তাকে দেখে বললেন,  এটা তো  আরো  উত্তম।  অতঃপর  আরেক

ব্যক্তি অতিক্রম করল, সে হলুদ রং দ্বারা খিযাব লাগিয়েছিল। তিনি তাকে দেখে বললেন, এটা সর্বাপেক্ষা উত্তম (আবুদাউদ হা/৪২১১; মিশকাত হা/৪৪৫৪, সনদ জাইয়েদ, তবে এর মর্ম ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত, আহমাদ হা/২২৩৩৭; ছহীহাহ হা/১২৪৫)। আনাস (রাঃ) বলেন, আবুবকর (রাঃ) মেহেদী ও ‘কাতাম’ ঘাস মিশ্রিত খিযাব লাগিয়েছেন। আর ওমর (রাঃ) নিরেট মেহেদীর খিযাব লাগিয়েছেন (মুসলিম হা/২৩৪১; মিশকাত হা/৪৪৭৮)। কিন্তু সাদা চুলে কালো খিযাব সর্বদা নিষিদ্ধ। রাসূল (ছাঃ) বলেন, তারা জান্নাতের সুগন্ধিও পাবেনা (আবুদাঊদ, নাসাঈ , মিশকাত হা/৪৪৫২)।

একইভাবে ছেলেদের চুলকে খাটো এবং মেয়েদের চুলকে লম্বা রাখতে হবে। এটাই আল্লাহর সৃষ্টিগত রীতি। এর পরিবর্তন করা শয়তানী রীতি (নিসা ৪/১১৯; বুখারী, মুসলিম, মিশকাত হা/৪৪৩১)। যারা কালো চুলকে লাল বা হলুদ করে, সাদা চুল উঠিয়ে ফেলে, চুলে বিভিন্ন উদ্ভট ফ্যাশন করে, হাতে-মুখে উল্কি দেয়, নখ সরু ও লম্বা করে, ভ্রূ কেটে সরু করে, দাড়ি ছেটে স্টাইল করে, দাড়ি মুন্ডন করে, তারা আল্লাহ প্রদত্ত স্বাভাবিক সৌন্দর্যের বিরুদ্ধাচরণ করে, যা নিষিদ্ধ।

প্রশ্নকারী : সৈকত মিয়াঁ*, বগুড়া।

[* আরবীতে ইসলামী নাম রাখুন (স.স.)]






বিষয়সমূহ: হালাল-হারাম
প্রশ্ন (২/৮২) : মসজিদে ওয়াকফকৃত কুরআন বাড়ীতে নিয়ে গিয়ে পাঠ করা এবং পরে ফেরত দেওয়া জায়েয হবে কি?
প্রশ্ন (৩১/১১১) : আমি ক্রোধবশতঃ স্ত্রীকে বলেছি যে, আগামীতে তুমি নেকাব ছাড়া বাসার বাইরে বের হ’লে আমাদের মধ্যে তালাক হয়ে যাবে। এক্ষণে একথা ফিরিয়ে নেয়ার কোন উপায় আছে কি? সে নেকাব ছাড়া বের হ’লে ১ তালাক হয়ে যাবে কি?
প্রশ্ন (১০/১০) : রামাযান মাসে মৃত্যুবরণ করলে কবরে আযাব হয় না এবং সেখানে জিজ্ঞাসাবাদ হয় না মর্মে যে বক্তব্য সমাজে প্রচলিত রয়েছে, তার কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (৫/৩২৫) : আমার স্বামী গত বছর ৩১শে ডিসেম্বর এক তালাক দেয়। অতঃপর এই বছরের ৭ই জানুয়ারী রাজ‘আত করে ও আমাদের মিলন হয়। আবার ১২ তারিখে এক তালাক দেয়। পরে ফেব্রুয়ারীর ২৬ তারিখে ঋতুকালীন সময় আবার তালাক দেয়। মার্চের ২০ তারিখে পবিত্র অবস্থায় আরেক তালাক প্রদান করে। এক্ষণে আমার স্বামীর সাথে সংসার করার কোন সুযোগ আছে কি?
প্রশ্ন (৩৬/২৩৬) : রাস্তায় পড়ে পাওয়া টাকার মালিক পাওয়া না গেলে করণীয় কি? জনৈক আলেম বলেছেন, তার দ্বিগুণ দান করতে হবে।
প্রশ্ন (২০/৪৬০) : দুই সিজদার মাঝে পড়ার জন্য প্রচলিত দো‘আটি ছাড়া আর কোন দো‘আ আছে কি?
প্রশ্ন (৩৭/৩৯৭) : বজ্রপাতে মৃত ব্যক্তি কি শহীদের মর্যাদা পাবেন? তাদের লাশ চুরি হওয়ার সম্ভাবনা বেশী থাকে। এক্ষণে তা সংরক্ষণে করণীয় কি? - -শামসুল ইসলামমাকলাহাট, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (২৪/৪৬৪) : প্রথম আলো ১৯ সেপ্টেম্বর ২০০৯ ইং সংখ্যায় দারুল এহসান বিশ্ববিদ্যালয়, ঢাকা-এর অধ্যাপক আবুল মনিম খান এক নিবন্ধে বলেন, যে ব্যক্তির কাছে ঈদের দিন সুবহে সাদিকের সময় জীবিকা নির্বাহের অত্যাবশ্যকীয় উপকরণ ব্যতীত সাড়ে সাত তোলা সোনা অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপা অথবা সমমূল্যের অন্য কোন সম্পদ থাকে তার উপর ছাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। এই পরিমাণ সম্পদকে শরীয়তের পরিভাষায় নিছাব বলা হয়। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের উপর ছাদাকাতুল ফিৎর আদায় করা ওয়াজিব। উক্ত দাবী কি সঠিক?
প্রশ্ন (১৩/৪১৩) : ইস্তেখারাহ কি? নিজের কোন বিষয়ে অন্য কেউ ইস্তেখারাহ করতে পারবে কি? না নিজের বিষয় নিজেকেই করতে হবে?
প্রশ্ন (৩৪/৭৪) : মহিলারা ফরয ছালাত একাকী বা ক্বাযা আদায়ের সময় আযান বা ইক্বামত দিতে পারে কি?
প্রশ্ন (৩১/৭১) : রাতের বেলা সূরা আলে-ইমরানের শেষ দশ আয়াত পাঠ করার কোন ফযীলত আছে কি?
প্রশ্ন (৩৬/৭৬) : কবরস্থানে জুতা পায়ে যাওয়া এবং মাটি দেওয়া যাবে কি? - -মামূন, গাংণী, মেহেরপুর।
আরও
আরও
.