উত্তর : ছালাতের ফরয হুকুমের প্রতি বিশ্বাস রেখে কেউ অলসতাবশত ছালাত পরিত্যাগ করলে সে কবীরা গুনাহগার হবে। যা থেকে অবশ্যই তওবা করতে হবে। আর এর মাধ্যমে আমলগতভাবে সে কুফরী কাজ করলেও বিশ্বাসগত- ভাবে সে কাফির হবে না, যদিও সে নিয়মিত ছালাত আদায় না করে বা এ ব্যাপারে সীমালংঘনকারী হয়। কেননা সে ছালাতের ফরয হুকুম অস্বীকারকারী নয় (ইবনু রুশদ, আল-বায়ান ওয়াত তাহছীল ১৭/২৩৩)। আলবানী (রহঃ) বলেন, ‘সারকথা হ’ল, ছালাত ত্যাগ করা ব্যক্তি ফাসেক। আর তার পরিণতির বিষয়টি আল্লাহর হাতে। তিনি চাইলে তাকে শাস্তি দিবেন এবং চাইলে ক্ষমা করবেন (আলবানী, ছহীহাহ হা/৩০৫৪-এর আলোচনা দ্রষ্টব্য; হুকমু তারিকিছ ছালাত ১/৫১)। অতএব ছালাত পরিত্যাগকারীর বিধান সরাসরি কাফিরের মত নয়। তাই তার জন্য তওবা করে নিয়মিত ছালাত আদায় করাই যথেষ্ট হবে।

প্রশ্নকারী : নাজমুল হাসান, বড় দরগাহ, রংপুর।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (৩/৪৩) : আমার পিতা অনেক বছর আগে ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। তার মৃত্যুর পর ব্যাংক এখন সূদসহ টাকা চায়। এক্ষণে আমি সূদসহ পরিশোধ করলে গুনাহগার হব কি?
প্রশ্ন (১৩/৩৩৩) : সূরা ইয়াসীন পাঠের বিশেষ কোন ফযীলত আছে কি? - -মহসিন আকন্দ, বংশাল, ঢাকা।
প্রশ্ন (১/২০১) : ওয়াহশী সম্পর্কে জানতে চাই। তিনি কি ছাহাবী ছিলেন? - -আলতাফ হোসেন, বায়া, রাজশাহী।
প্রশ্ন (৩০/১১০) : রাসূলুল্লাহ (ছাঃ) কি মৃত্যুবরণ করেছেন না জীবিত রয়েছেন?
প্রশ্ন (২৯/২৬৯) : বিভিন্নভাবে এলার্ম দিয়েও ফজরের ছালাতে নিয়মিতভাবে সঠিক সময়ে উঠতে পারি না। পিতা-মাতাও আমার প্রতি ক্ষোভবশত আমাকে ডেকে দেন না। এত্থেকে পরিত্রাণের জন্য আমার করণীয় কি?
প্রশ্ন (১৩/২৯৩) : মহিলারা মাঠে কৃষিকাজ করতে পারবে কি?
প্রশ্ন (৪০/২৪০) : কাশফ কি? যেকোন বুযর্গের কাশফ হওয়া সম্ভব কি? ফাযায়েল-এর কিতাবগুলিতে যেসব কাশফের বর্ণনা আছে তার সত্যতা আছে কি? - সাইফুল ইসলাম, খিলক্ষেত, ঢাকা।
প্রশ্ন (১৯/১৩৯) : অনেক মসজিদে দেখা যায়, মুছল্লীরা মসজিদে প্রবেশ করে প্রথমে কিছু সময় বসেন। অতঃপর উঠে দু’রাক‘আত ছালাত আদায় করেন। অথচ আমরা জানি যে, মসজিদে ঢুকে দু’রাক‘আত ছালাত আদায় না করে বসা যায় না। কোন্টা সঠিক?
প্রশ্ন (২৩/৪২৩) : ছেলেদের দাড়ি গজানো বা দাড়ি আরও ঘন করার উদ্দেশ্যে কোন ধরনের কেমিক্যাল বা ওষুধ ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (১১/৪৫১) : ইহরাম অবস্থায় বা তাওয়াফের সময় মহিলারা নেক্বাব বা হাতমোজা পরিধান করলে হজ্জ বা ওমরার কোন ক্ষতি হবে কি? - -আফীফা খাতূন, শ্যামপুর, ঢাকা।
প্রশ্ন (৩১/৪৩১) : ঘরের বিভিন্ন স্থানে কুরআনের আয়াত, দো‘আ, আয়াতুল কুরসী ইত্যাদির ক্যালিগ্রাফী টানিয়ে রাখা যাবে কি?
প্রশ্ন (৭/৩২৭) : আমাদের গ্রামে কারো কোন জিনিস হারিয়ে গেলে বা চুরি হ’লে হারানো বস্ত্ত খুঁজে পাওয়ার জন্যে অথবা চোর ধরার জন্য কয়েকজন ওযূ করে একটি পিতলের বদনা নিয়ে বসে তাতে পানি দিয়ে কাঁঠালের পাতায় বিভিন্ন জনের নাম লিখে বদনাতে দিয়ে দেয়। আর পাশে বসে একজন সূরা ইয়াসীন পড়তে থাকে। আর বদনা দু’জনের দুই আঙ্গুলের উপর ধরে রাখে। এভাবে সূরা ইয়াসীন পড়তে পড়তে যখন বদনাতে চোরের নাম আসে তখন বদনা এমনিতেই ঘুরতে শুরু করে দেয়। তাদের ভাষ্যমতে অধিকাংশ ক্ষেত্রেই নাকি আসল চোরের নাম উঠে আসে। প্রশ্ন হ’ল এভাবে সূরা ইয়াসীন পড়ে পিতলের বদনা নিয়ে চোর ধরার পদ্ধতি অথবা এগুলোর উপর বিশ্বাস করা কিসের মধ্যে পড়ে? - -সামিয়া আখতার, আম্বরখানা, সিলেট।
আরও
আরও
.