উত্তর : এতে গুনাহগার হ’তে হবে। কারণ পিতা-মাতার সাথে কথা না বলা তাদের অসন্তুষ্টির কারণ। আর আল্লাহ সে ব্যক্তির উপর অসন্তুষ্ট থাকেন যে ব্যক্তির উপর তার পিতা-মাতা অসন্তুষ্ট থাকেন (তিরমিযী হা/১৮৯৯; মিশকাত হা/৪৯২৭; ছহীহাহ হা/৫১৬)। এছাড়া কেবল পিতা-মাতা নয় বরং কোন মুসলিমের সাথেই তিনদিনের বেশী সম্পর্ক ছিন্ন রাখা জায়েয নয়। রাসূল (ছাঃ) বলেন, কোন মুসলিমের জন্য তার অপর ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তিনদিনের বেশী থাকা হালাল নয়। অতঃপর যে ব্যক্তি তিনদিনের বেশী সময় সম্পর্ক ছিন্ন রাখা অবস্থায় মারা গেল, সে জাহান্নামে প্রবেশ করল (আবূদাঊদ হা/৪৯১৪, মিশকাত হা/৫০৩৫)। শায়খ বিন বায বলেন, পিতা-মাতা ভুল করলেও তাদের পরিহার করা যাবে না। বরং তাদের সাথে সাক্ষাৎ করতে হবে, কথা বলতে হবে এবং নম্র ভাষায় নছীহত করতে হবে। কারণ সন্তানের প্রতি পিতা-মাতার অবদান এতো বেশী যে, আল্লাহ তাঁর শুকরিয়া আদায় করার পরপর পিতা-মাতার শুকরিয়া করার নির্দেশ দিয়েছেন (লোক্বমান ৩১/১৪; ফাতাওয়া নূরুন আলাদ দারব ১৮/৩৬৭)। অতএব কোন অবস্থাতেই পিতা-মাতার সাথে কথা বন্ধ করা যাবে না।

প্রশ্নকারী : শরীফ আলী, সালালা, ওমান।







বিষয়সমূহ: আত্মশুদ্ধি
প্রশ্ন (৪/৩২৪) কুনূতে বিতর হিসাবে ‘আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা’ দো‘আটি পাঠ করা যাবে কি?
প্রশ্ন (২৭/২৭) : আমি পাইল্সের রোগী হওয়ায় পায়খানার রাস্তা দিয়ে মাঝে মাঝেই রক্ত বের হয়। এতে আমার ছিয়াম ভেঙ্গে যাবে কি?
প্রশ্ন (৪০/৪৪০) : ঘরের পোকা-মাকড় মারার ক্ষেত্রে গরম পানি ব্যবহার করা জায়েয হবে কি? এটা আগুনে পুড়িয়ে মারার শামিল হবে কি?
প্রশ্ন (৫/৩৬৫) : আল্লাহ কুরআনের এক আয়াতে বলেছেন, তিনি সবকিছু ছয়দিনে সৃষ্টি করেছেন আবার অন্য আয়াতে সাতদিনের কথা বলেছেন। এর ব্যাখ্যা দানে বাধিত করবেন।
প্রশ্ন (৩৬/৭৬) : বিদেশে খাদ্য সরবরাহকারী হিসাবে শূকরের গোশত অথবা বিসমিল্লাহ ছাড়া যবেহ করা হালাল প্রাণীর গোশত গ্রাহকদের কাছে পৌঁছানো যাবে কি?
প্রশ্ন (৩০/৩৫০) : সফর অবস্থায় কুরবানী করার বিধান কি?
প্রশ্ন (২৩/১৪৩) : নতুন বাড়ীতে ওঠা উপলক্ষে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন দো‘আ-দরূদ পাঠ করে জিন-ভূতের আছর বন্ধ করা হয়। এটা করা জায়েয হবে কি? - -ইব্রাহীম খলীল, তুলাগাঁও, কুমিল্লা।
প্রশ্ন (৪০/১২০) : হিন্দুদের ধর্মীয় উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে নিরাপত্তারক্ষী হিসাবে সেখানে দায়িত্ব পালন করা যাবে কি? এটা শিরকী কার্যক্রমে সহযোগিতার নামান্তর হবে কি?
প্রশ্ন (৪০/২৪০) : কুরআন কিছু অংশ মুখস্ত করার পর অলসতা বা দুনিয়াবী ব্যস্ততার কারণে অনেকাংশই ভুলে গেছি। এজন্য আমি গুনাহগার হব কি?
প্রশ্ন (৮/২৮৮) : মসজিদের ভিতরে বিশেষ করে ছালাতরত অবস্থায় আঙ্গুল ফুটানো যাবে কি?
প্রশ্ন (৪/২৮৪) : অনেকের মুখে শুনা যায় যে, ছালাতের জন্য ওযূ করতে বসলে চার জন ফেরেশতা একটি চাদরের চার কোণা ধরে ওযূকারীর মাথার উপর ধরে রাখে। ওযূকারী চুপচাপ না থেকে পরপর চারটি কথা বললে ফেরেশতাগণ চাদর ছেড়ে দিয়ে চলে যান। এ বক্তব্য কি সত্য?
প্রশ্ন (২/২০২) : ছাহাবী সালমান ফারেসী (রাঃ) কি অহী লেখক ছিলেন? তিনি কখন, কোথায় এবং কি পরিস্থিতিতে মারা যান? বলা হয়ে থাকে যে, রাসূল (ছাঃ)-এর তিরোধানের পর খিলাফত দাবী করায় ওমর (রাঃ) তাকে হত্যা করেন। তাঁর জীবনী বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
আরও
আরও
.