উত্তর : কুরআন ও ছহীহ হাদীছে আল্লাহ তা‘আলার প্রতি বিশ্বাস স্থাপনের ক্ষেত্রে যা কিছু বর্ণিত হয়েছে, সেগুলিকে সহজে বুঝানোর স্বার্থে তাওহীদকে তিনভাগে ভাগ করা হয়। যার কোন একটির প্রতি অবিশ্বাস করলে ঈমানশূন্য হ’তে হবে। যেমন (১) তাওহীদে রুবূবিয়াত বা আল্লাহকে স্রষ্টা হিসাবে বিশ্বাস করা। দলীল : আ‘রাফ ৫৪, ১৫৮, যারিয়াত ৫৬-৫৭, আনকাবূত ৬১, যুমার ৩৮, বাক্বারাহ ২৯, শু‘আরা ২১, হূদ ৬। স্বল্পসংখ্যক নাস্তিক ব্যতীত পৃথিবীর সকল ধর্মাবলম্বী মানুষ এ প্রকার তাওহীদে বিশ্বাস করে থাকে। (২) তাওহীদে ইবাদত বা উলূহিয়াত। অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্যকে শরীক না করা। দলীল : যারিয়াত ৫৬, বাক্বারাহ ২১, ফাতিহা ৪। (৩) তাওহীদে আসমা ওয়া ছিফাত বা আল্লাহর গুণাবলীর উপর বিশ্বাস স্থাপন করা। অর্থাৎ আল্লাহকে রিযিকদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, ক্ষমাকারী ইত্যাদি হিসাবে বিশ্বাস করা। দলীল : আ‘রাফ ১৮০, শু‘আরা ১১ প্রভৃতি। নিম্নোক্ত দু’প্রকার তাওহীদে অধিকাংশ মানুষ বিশ্বাস রাখে না। মুসলিমগণ উপরোক্ত তিন প্রকার তাওহীদেই বিশ্বাস রাখেন। কেবল প্রথম প্রকার তাওহীদ বিশ্বাসে ‘মুসলিম’ হওয়া যায় না।






প্রশ্ন (১৪/২১৪) : আমি বিভিন্ন সমস্যার কারণে নবম-দশম শ্রেণীর ছেলে-মেয়েদের একত্রে প্রাইভেট পড়াই। মেয়েরা ওড়না পরে আসে। এভাবে প্রাইভেট পড়ানো আমার জন্য জায়েয হবে কি? - -আনীস খান, দিনাজপুর।
প্রশ্ন (৪০/২৪০) : বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্বে নির্দিষ্ট অংকের চাঁদা নেওয়া হয়। তারপর কয়েকজনকে পুরস্কৃত করা হয়। অন্যেরা বঞ্চিত হয়। এটা কি জুয়া হিসাবে গণ্য হবে না?
প্রশ্ন (৩৪/২৭৪) : কবরের শাস্তি কমানোর জন্য কবরের উপর খেজুরের ডাল পুতে দেওয়া যাবে কি?
প্রশ্ন (৪/৪৪) : ফজরের ছালাতের পর মসজিদে বসে যিকির-আযকার করার বিশেষ কোন ফযীলত আছে কি?
প্রশ্ন (৩৫/১১৫) : সাত দিনে আক্বীক্বা করা সুন্নাত। কিন্তু পিতার আর্থিক অবস্থা খারাপ থাকায় কোনভাবেই তার পক্ষে সম্ভব নয়। এক্ষণে সক্ষমতা আসা পর্যন্ত অপেক্ষা করা জায়েয হবে কি?
প্রশ্ন (২৯/১৪৯) : যিলহজ্জ মাসে যে তাকবীর বলার কথা এসেছে তার নির্দিষ্ট সময় জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৫/১২৫) : মহিলারা ছালাত অবস্থায় পায়ের পাতা ঢেকে রাখবে কি?
প্রশ্ন (২৬/৩৪৬) : সরকার প্রদত্ত বৈশাখী ভাতা সরকারী কর্মকর্তা/কর্মচারী, শিক্ষকদের গ্রহণ করা জায়েয হবে কী?
প্রশ্ন (২৭/৬৭) : জানাযার সময় জনৈক ব্যক্তির লাশ দেখে জনৈক আলেম বললেন, ‘লাশ যিকিরের হালতে রয়েছে’। এছাড়া আরেকজন আলেম বললেন, ‘আজকে আমরা এই মাইয়েতের জন্য জীবনের সমস্ত নেকী দিয়ে দিলাম’। প্রথম কথাটির কোন ভিত্তি আছে কি? এছাড়া ২য় কথাটি বলায় মাইয়েত উপকৃত হবে কি? - -আব্দুল্লাহনামো শংকরবাটী. চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৪/৪০৪) : মানুষ ও পাথরকে জাহান্নামের ইন্ধন হিসাবে পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে। এক্ষণে কোন পাথর বা মানুষকে জাহান্নামের ইন্ধন হিসাবে ব্যবহার করা হবে?
প্রশ্ন (২০/৬০) : কুরবানীর জন্য ক্রয়কৃত বা উক্ত উদ্দেশ্যে পোষা পশুর চাইতে উত্তম পেলে তা পরিবর্তন করা যাবে কি?
প্রশ্ন (২৪/২২৪) : ময়ূর, তোতা, টিয়া ইত্যাদি পাখির গোশত খাওয়া যাবে কি? - -আব্দুল গণী, ঢাকা।
আরও
আরও
.