উত্তর : এটি তাঁদের ভুল সিদ্ধান্ত। কারণ মি‘রাজের ঘটনা যদি স্বাপ্নিক বা আত্মিক হ’ত, তাহলে মক্কার কাফির-মুশরিকদের তা অবিশ্বাস করার কোন কারণ থাকত না। কেননা তারা এটা শুনেই একে মিথ্যা বলেছিল এবং বায়তুল মুক্বাদ্দাসের বিবরণ দাবী করেছিল (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৫৮৬৭)। আর ‘আবদ’ বলা হয় দেহ ও প্রাণ সহ ব্যক্তিকে। স্বপ্নে হলে তো ‘রূহ’ বলা হ’ত। এছাড়া রাসূল (ছাঃ)-এর সশরীরে মি‘রাজে গমন এবং আল্লাহর সাথে সরাসরি কথা বলার বিষয়টি পবিত্র কুরআন ও একাধিক ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। আল্লাহ বলেন, ‘পরম পবিত্র সত্তা তিনি যিনি স্বীয় বান্দাকে রাত্রি বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আক্বছা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। যার চতুস্পার্শ্বকে আমরা বরকতময় করেছি। যাতে করে আমরা তাকে আমাদের নিদর্শনসমূহরে কিছু দেখিয়ে দেই’ (ইসরা ১; তাছাড়া সূরা নজম ১১-১৮ পর্যন্ত দ্রষ্টব্য)। ছহীহ হাদীছে এসেছে, তিনি ‘বোরাক’-নামক বাহনের মাধ্যমে প্রতি আসমানে পৌঁছেছিলেন। সেখানে নবীদের সাথে সাক্ষাত করেছিলেন। ফেরার পথে মূসা (আঃ)-এর সাথে ছালাত সম্পর্কে কথোপকথন হয় (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৫৮৬২-৬৪, ‘মিরাজ’ অনুচ্ছেদ)। এমনকি মি‘রাজ রজনীতে রাসূলুল্লাহ (ছাঃ) সকল নবী-রাসূলের ইমামতি করেছিলেন’ (মুসলিম হা/১৭২ ‘ঈমান’ অধ্যায়)।






প্রশ্ন (১৭/২৯৭) : জনৈক ব্যক্তি জীবিত থাকাবস্থায় ছেলে-মেয়েকে সমান অংশে সম্পদ লিখে দিয়েছেন। তার এই কাজ কি শরী‘আত সম্মত হয়েছে। না হ’লে এমতাবস্থায় করণীয় কী?
প্রশ্ন (১৬/৪৫৬) : তামাক আবাদ করা জায়েয হবে কি? যারা হারাম জিনিস বেচা-কেনা করে তাদের ইবাদত কবুল হবে কি?
প্রশ্ন (৮/২৪৮) : আউয়াল ওয়াক্তে ছালাত আদায়ের লক্ষ্যে আমাদের এখানে যোহরের ছালাত ১২.৫০ মিনিটে আদায় করা হয়। এক্ষণে আউয়াল ওয়াক্তের মধ্যে জুম‘আর খুৎবা ও ছালাত কখন শুরু বা শেষ করা সমীচীন হবে? - -হাফেয আব্দুর রব, রসূলপুর, সাতক্ষীরা।
প্রশ্ন (৪/৪৪) : জনৈক ব্যক্তি প্রতি বছর গরীব লোকদের ইফতার করানোর নিয়তে তিন বিঘা জমি ওয়াকফ করেন। তিনি মারা গেছেন। এক্ষণে ইফতার করানোর পর অতিরিক্ত টাকা মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহে দান করা যাবে কি?
প্রশ্ন (৩১/১৫১): জনৈক আলেম বলেন, হানাফী, শাফেঈ, মালেকী, আহলেহাদীছ বলে কাউকে পরিচয় দেওয়া উচিত নয়; বরং সবাইকে মুসলিম বলে পরিচয় দিতে হবে। উক্ত দাবী কি সঠিক?
প্রশ্ন (৩৯/৩৯৯) : সকলেই কা‘বা ঘরের দিকে মুখ করে ছালাত আদায় করেন। কিন্তু কা‘বা ঘরের ভিতরে কেউ ছালাত আদায় করেছেন কি? যদি কেউ আদায় করে থাকেন তাহ’লে কোন দিকে মুখ করে ছালাত আদায় করেছেন।
প্রশ্ন (১৩/৫৩) : ঈদের ছালাতের পর মুছল্লীরা ইমামের সাথে মুছাফাহা করে ও ইমামকে টাকা দেয়। উক্ত টাকা ইমাম গ্রহণ করতে পারেন কি? ঈদের ছালাতের জন্য ইমামকে পাথেয় বা সম্মানী দেওয়া যাবে কি?
প্রশ্ন (২০/৩৮০) : মৃত ব্যক্তির রূহের মাগফেরাতের জন্য কোন নির্দিষ্ট দিনে বা বছরে একবার সবাই মিলে ইস্তেগফার করার কোন বিশেষ ফযীলত আছে কি?
প্রশ্ন (৩১/১১১): তাকদীরে ভাল-মন্দ দু’টোই লেখা আছে। নেক আমলের দ্বারা কি মন্দ ফায়ছালা থেকে বাঁচা যায়?
প্রশ্ন (৩৬/২৩৬) : ওযূতে পায়ের গোড়ালী শুষ্ক থাকলে ওযূ হবে কি?
প্রশ্ন (৩৬/১১৬) : খাজা মঈনুদ্দীন চিশতী ও তাঁর আক্বীদা সম্পর্কে জানতে চাই। - -সারওয়ার, আসাম, ভারত।
প্রশ্ন (৩৩/৩৩) : আমি সঊদী আরবে এসে একটি চাকরীর জন্য দাড়ি কাটতে বলায় আমি রাযী হইনি। পরে ১ মাস কাজ বিহীন বসে থাকার পর পরিবারের চাপে আমি দাড়ি কেটে ফেলি এবং কাজে যোগ দেই। বর্তমানে আমি যে উপার্জন করছি, তা আমার জন্য হালাল হবে কি?
আরও
আরও
.