উত্তর : জুম‘আর খুৎবার ব্যাপারে শরী‘আতের নির্দেশনা হ’ল- ছালাত ও খুৎবা উভয়ই মধ্যম হবে (মুসলিম, মিশকাত হা/১৪০৫)। তবে প্রয়োজন অনুযায়ী খুৎবা দীর্ঘ করাতেও কোন বাধা নেই। উম্মে হিশাম বলেন, আমি সূরা ক্বাফ মুখস্ত করেছি রাসূল (ছাঃ)-এর মুখ থেকে শুনে, যা তিনি প্রতি জুম‘আয় খুৎবা দানকালে পাঠ করতেন’ (মুসলিম হা/৮৭৩; মিশকাত হা/১৪০৯)। উল্লেখ্য যে, প্রতি জুম‘আয় পাঠ করা ওয়াজিব নয়, বরং ঐচ্ছিক। কারণ এর মধ্যে ওয়ায ও উপদেশসমূহ নিহিত রয়েছে (মির‘আত ৪/৪৯৮)। সূরা ক্বাফ পাঠ করা ছাড়াও রাসূল (ছাঃ) মুছল্লীদের উদ্দেশ্যে বক্তব্য দিতেন। এসময় তাঁর কন্ঠস্বর উঁচু হ’ত, চক্ষু লাল হয়ে যেত, ক্রোধ ভীষণ হ’ত। যেন তিনি কোন সৈন্যদলকে সতর্ক করছেন’ (মুসলিম হা/৮৬৭; মিশকাত হা/১৪০৭)। এতে বুঝা যায়, সূরা ক্বাফ পাঠ করা এবং এ ধরনের বক্তব্য দেওয়ার সময়সীমা অবশ্যই ছালাতের সময়সীমার চাইতে দীর্ঘ হ’ত। অতঃপর ‘খুৎবা সংক্ষিপ্ত ও ছালাত দীর্ঘ করা’র হাদীছের (মুসলিম হা/৮৬৯, মিশকাত হা/১৪০৬) ব্যাখ্যা এই যে, খুৎবা কখনো কখনো খুবই সংক্ষিপ্ত ও সারগর্ভ হ’ত। সুতরাং প্রয়োজন মত খুৎবা দীর্ঘ করা যায়। তবে সর্বাবস্থায় খুৎবা সংক্ষিপ্ত হওয়াটাই উত্তম, যা খতীবের বিচক্ষণতার পরিচায়ক।







প্রশ্ন (২১/৩৮১) : যারা ছালাত আদায় করে না তাদের দিয়ে কবর খোড়া যাবে কি?
প্রশ্নঃ (৯/১২৯): শাওয়ালের ছয়টি ছিয়াম পালন করার পর বিভিন্ন স্থানে মিষ্টি মুখ করে ঈদ পালন করা হয়। এটা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (১৩/৩৩৩) : অমুসলিমদের কাছ থেকে কুরবানীর পশু ক্রয় করা যাবে কি? এটা কবুলযোগ্য হবে কি?
প্রশ্ন (৬/২৮৬) : জামাতা শ্বশুর বাড়িতে কতদিন পর্যন্ত থাকতে পারবে? তিন দিনের বেশী অবস্থান করা কি হারাম?
প্রশ্ন (২৯/৩৮৯) : ছেলে-মেয়ে অভিভাবক ছাড়া বিবাহের পর মেয়ের পিতা মেনে নিলেও নতুনভাবে আর বিবাহ হয়নি। কিছুদিন পর ছেলেটি মেয়েটিকে তালাক দিয়ে দেয়। এক্ষণে উক্ত বিবাহ বৈধ না হ’লে তালাক দেয়া সঠিক হয়েছে কি? সেক্ষেত্রে নতুনভাবে বিবাহ করে আবার সংসার করা যাবে কি?
প্রশ্ন (১৩/১৩) : দাড়ি রাখা নিষেধ এরূপ প্রতিষ্ঠানে চাকুরী করা জায়েয হবে কি?
প্রশ্ন (১৯/৪১৯) : অনেক মসজিদে ছালাতে দাঁড়ালে সামনের গ্লাসে নিজের ছবি দেখা যায়। এমনকি সিজদায় গেলে টাইলসে মুখও দেখা যায়। এমতাবস্থায় ছালাতের ক্ষতি হবে কি?
প্রশ্ন (৬/৪৪৬) : পুলছিরাত সহজে পার হওয়ার জন্য বিশেষ কোন আমল আছে কী?
প্রশ্ন (৬/১২৬) : ইবরাহীম (আঃ) আমাদের নাম রেখেছেন মুসলিম। প্রশ্ন হ’ল, পূর্বের নবী-রাসূলগণের অনুসারীদের নাম কী ছিল?
প্রশ্ন (৩৯/১৫৯) : চামড়ার মোযা ব্যতীত সাধারণ অন্যান্য মোযার উপর মাসাহ করা শরী‘আত সম্মত কি? এছাড়া জুতার উপর মাসাহ করা যাবে কি? - -মুহাম্মাদ অনিক*ডিমলা, নীলফামারী।
প্রশ্ন (২২/১৪২) : সহো সিজদার সঠিক পদ্ধতি কি?
প্রশ্ন (৩৬/১৫৬) : কথিত আছে এক ইহুদী রাসূলুল্লাহ (ছাঃ)-এর মিরাজকে অস্বীকার করে। একদা সে মাছ ক্রয় করে স্ত্রীকে কুটা-বাছার জন্য বলে নদীতে গোসল করতে যায়। গোসলের জন্য নদীতে ডুব দিলে স্ত্রীলোকে পরিণত হয়। তারপর তার অন্যত্র বিবাহ হয় এবং তিনটি সন্তান হয়। কোন একদিন আবার গোসল করতে এসে নদীতে ডুব দিলে পুরুষ হয়ে যায়। সে বাড়ীতে ফিরে এসে দেখে তার স্ত্রী মাছ কুটা-বাছা তখনও করছে। সে বলে আমি তিন সন্তানের মা হয়ে আসলাম আর তুমি এখনও মাছ কুটা-বাছাই শেষ করনি। এ ঘটনা কি সত্য?
আরও
আরও
.