উত্তর : বৈধ পন্থায় তার বিরুদ্ধে যে কোন ব্যবস্থা নেওয়া যাবে। ইসলামী আইন অনুযায়ী কেউ শরীককে ফাঁকি দিয়ে থাকলে অবশ্যই তা ফেরৎ দিতে বাধ্য। সুতরাং প্রথমতঃ আত্মীয়-স্বজনের সহায়তা নিয়ে প্রাপ্য অংশ বুঝে নেওয়ার চেষ্টা করবে। যদি স্থানীয়ভাবে সমাধান না হয়, তবে আদালতের সহায়তা নিবে। স্মর্তব্য যে, নিজের বৈধ অধিকার আদায়ের জন্য রাসূল (ছাঃ) জোর তাকীদ দিয়েছেন। যেমন জনৈক ব্যক্তি রাসূল (ছাঃ)-এর কাছে এসে জিজ্ঞেস করল, হে আল্লাহ্র রাসূল! যদি কেউ আমার সম্পদ ছিনিয়ে নিতে উদ্যত হয়, তবে আমি কি করব? রাসূল (ছাঃ) বললেন, তুমি তাকে তোমার সম্পদ নিতে দিবে না। লোকটি বলল, যদি সে আমার সাথে এ নিয়ে লড়াই করে? রাসূল (ছাঃ) বললেন, তুমিও তার সাথে লড়াই করবে। লোকটি বলল, যদি সে আমাকে হত্যা করে? রাসূল (ছাঃ) বললেন, তাহ’লে তুমি শহীদ বলে গণ্য হবে। লোকটি বলল, আর যদি আমি তাকে হত্যা করি? রাসূল (ছাঃ) বললেন, তাহ’লে সে জাহান্নামী (মুসলিম হা/১৪০; মিশকাত হা/৩৫১৩)। সর্বোচ্চ চেষ্টার পরও যদি দখলে না নিতে পারে, তাহ’লে এর প্রতিদান আল্লাহ্র নিকট চাইতে হবে। কেননা শেষ বিচারের দিন যালেমের নেকী মাযলূমকে প্রদান করা হবে এবং মাযলূমের পাপ যালেমের আমলনামায় যুক্ত করা হবে (মুসলিম হা/২৫৮১; মিশকাত হা/৫১২৭)।

প্রশ্নকারী : আমীরুল ইসলাম, ছোট বনগ্রাম, রাজশাহী।







প্রশ্ন (১৩/৩৩৩) : অমুসলিমদের কাছ থেকে কুরবানীর পশু ক্রয় করা যাবে কি? এটা কবুলযোগ্য হবে কি?
প্রশ্ন (১১/৩৭১) : সূদ আদান-প্রদানকারী ব্যাংক বা বীমা প্রতিষ্ঠানকে বাসা ভাড়া দেওয়ায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (২০/১৮০) : জনৈক ব্যক্তি বলেন, ছাহাবীগণ দাওয়াতী কাজের জন্য দীর্ঘ সফরে বের হতেন। আর এখান থেকেই ইলিয়াসী তাবলীগের নিয়ম-পদ্ধতি গ্রহণ করা হয়েছে। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (৬/২০৬) : সালাম ফিরানোর পরে প্রথমে কোন যিকিরটি করতে হবে?
প্রশ্ন (৩৪/৩১৪) : যাকাতের অর্থ থেকে এমপিওভুক্ত দাখিল মাদরাসায় হাদীছের বই (বুখারী, মুসলিম) কিনে দেওয়া যাবে কি? - -আব্দুল কাদেরছোটবনগ্রাম, রাজশাহী।
প্রশ্ন (৩৪/৩৯৪) : আল্লাহর নবী জীবিত না থাকলে সালাম নেন কীভাবে?
প্রশ্ন (১৮/৩৩৮) অবহেলাবশতঃ গত তিনবছর রামাযানের ছিয়াম পালন থেকে বিরত ছিলাম। এক্ষণে বোধোদয় হওয়ার পর আমার করণীয় কি?
প্রশ্ন (৩৪/২৩৪) : সূরা কাফিরূন পাঠের বিশেষ কোন ফযীলত আছে কি?
প্রশ্ন (৩৮/৪৩৮) : বাড়িতে মসজিদ হিসাবে একটি ঘরকে ছালাতের স্থান হিসাবে নির্দিষ্ট রেখে নিয়মিতভাবে সেখানে আযান দিয়ে পরিবারের সকলকে নিয়ে জামা‘আতে ছালাত আদায় করলে মসজিদে ছালাত আদায়ের ছওয়াব পাওয়া যাবে কি?
প্রশ্ন (১৬/৪৫৬) : মাইয়েতকে গোসল দিয়ে কাফন পরানোর পর পুনরায় মানুষকে দেখানো যাবে কি? - -দবীরুদ্দীন, শিবগঞ্জ, বগুড়া।
প্রশ্ন (১৬/৫৬) : রাসূলুল্লাহ (ছাঃ)-এর দুধমাতা হালীমা সা‘দিয়া কি ইসলাম গ্রহণ করেছিলেন? তাঁর কবর কোথায় অবস্থিত? - -হারূণুর রশীদ, সাহাপুর, দারুসা, রাজশাহী।
প্রশ্ন (৩১/৪৩১) : মহিলাদের গার্মেন্টসে চাকুরী করা শরী‘আতসম্মত হবে কি?
আরও
আরও
.