উত্তর : ফরয ছালাত সর্বাবস্থায় মসজিদে আদায় করাই উত্তম। ইবনু মাসঊদ (রাঃ) বলেন, যদি তোমরা তোমাদের বাড়ীতে ছালাত আদায় কর যেমন এই পিছনে পড়া ব্যক্তি তার বাড়ীতে আদায় করে থাকে, তাহ’লে তোমরা অবশ্যই তোমাদের নবীর সুন্নাত থেকে বিচ্যুত হবে। আর যদি তোমরা তোমাদের নবীর সুন্নাত পরিত্যাগ কর, তাহ’লে তোমরা অবশ্যই পথভ্রষ্ট হবে।’ তিনি বলেন, ‘যখন কোন মুছল্লী সুন্দরভাবে ওযূ করে ও স্রেফ ছালাতের উদ্দেশ্যে ঘর হ’তে বের হয়, তখন তার প্রতি পদক্ষেপে আল্লাহর নিকটে একটি করে নেকী হয়, একটি করে মর্যাদার স্তর উন্নীত হয় ও একটি করে গোনাহ ঝরে পড়ে’। তিনি বলেন, আমি আমাদের সাথী ছাহাবীদের দেখেছি, তাঁরা কখনও জামা‘আত থেকে পিছনে থাকতেন না। কেননা ছালাতের জামা‘আত থেকে দূরে থাকে কেবল প্রকাশ্য মুনাফিক অথবা রোগী। আমি দেখেছি যে, এক ব্যক্তি দুই ব্যক্তির মধ্যখানে (তাদের সাহায্যে) পথ চলছে। অবশেষে মসজিদে এসে তাকে কাতারে দাঁড় করিয়ে দিচ্ছে (মুসলিম হা/৬৬৬, মিশকাত হা/১০৭২)। তবে শারঈ ওযরবশতঃ বাড়ীতেও ফরয ছালাত আদায় করা যাবে (ইবনু মাজাহ হা/৭৯৩; দারাকুৎনী, মিশকাত হা/১০৭৭ ‘জামা‘আত ও তার ফযীলত’ অনুচ্ছেদ)।






প্রশ্ন (১৩/৩৭৩) : অমুসলিমদের কাছ থেকে কুরবানীর পশু ক্রয় করা যাবে কি? এটা কবুলযোগ্য হবে কি?
প্রশ্ন (১/৩২১) : মেয়েদের হরমোনগত কারণে দাড়ি বা গোফ বৃদ্ধি পেলে রেজার বা অন্য কোন রিমুভার দিয়ে তা তুলে ফেলা বা শেভ করা যাবে কি?
প্রশ্ন (৪০/৩৬০) : ইয়াহইয়া ও ঈসা (আঃ)-এর মাঝে এবং ইয়াহইয়া ও মারিয়াম (আঃ)-এর মাঝে কোন আত্মীয়তার সম্পর্ক ছিল কি?
প্রশ্ন (২৫/২২৫) : বিতর ছালাতে দো‘আ কুনূত কখন, কিভাবে পড়তে হয়? দলীল ভিত্তিক জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৭/৮৭) : হজ্জে গমনের সময় অনেকে মৃত্যুর আশংকায় অথবা যমযম পানিতে ধুয়ে বরকত হাছিলের জন্য কাফনের কাপড় নিয়ে যায়। এরূপ করা কি শরী‘আতসম্মত?
প্রশ্ন (২১/২২১) : রাসূল (ছাঃ) চেয়ারে বসে খেয়েছেন কি? তিনি না খেয়ে থাকলে আমাদের খাওয়া জায়েয হবে কি? - -মুজীব, মণিপুর, গাযীপুর।
প্রশ্ন (২২/৩৮২) : আমার পিতা মারা গেছেন। তার রেখে যাওয়া সম্পত্তির মধ্যে রয়েছে আধা কাঠা জমির উপর তিন তলা বাড়ী এবং ভিন্ন ভিন্ন দামের আরো প্রায় ৩৯ শতাংশ জমি। আমরা ৪ ভাই ৩ বোন, আমার মা এবং দাদী জীবিত আছেন। আমরা ভাই-বোনেরা চাই তিন তলা বাড়ীটি মায়ের নামে দিতে এবং ভাই-বোনেরা কম দাম এবং বেশী দামের জমি মিলিয়ে বণ্টন করে নিতে এবং কম মূল্যের জমি দাদীকে দিতে। আমার এক ভাই ও এক বোন এখনো নাবালক। এইভাবে বণ্টন করলে কি দাদীর সাথে বেইনছাফী করা হবে? অথবা কিভাবে বণ্টন করলে ইনছাফপূর্ণ বন্টন হবে জানালে উপকৃত হব। - -মুহাম্মাদ সাইফুল ইসলাম, ময়মনসিংহ।
প্রশ্ন (১৪/৫৪) : আমি মূলত ঢাকায় বসবাস করি। মাঝে মাঝে গ্রামের বাড়িতে ২-৩ দিনের জন্য বেড়াতে যাই। সেখানে আমি ছালাত জমা‘ ও ক্বছর করতে পারব কি?
প্রশ্ন (২৩/৬৩) : জনৈক বক্তা বলেন, সূরা বাক্বারায় এমন একটি আয়াত আছে যা লিখে ঘুমন্ত স্ত্রীর বুকের উপর দিলে তার জীবনের অপসন্দ কর্মগুলো সব বলে দিবে। আয়াতটি কত নম্বর?
প্রশ্ন (২৫/২২৫) : দোকান বা নব নির্মিত বাড়ীতে বসবাসের জন্য সকলে মিলে হাত তুলে দো‘আ করা যাবে কি?
প্রশ্ন (৭/২০৭) : ‘মসজিদে খায়েফে’র নীচে সত্তরজন নবীর কবর রয়েছে। বর্ণনাটির সত্যতা জানতে চাই। - -আব্দুর রহীম, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (৩৯/১৫৯) : মানুষ যখন ঘুমায় তখন তার রূহ দেহে অবস্থান করে কি? - -মীযানুর রহমান, চোরকোল, ঝিনাইদহ।
আরও
আরও
.