উত্তর : ফাতেমা (রাঃ)-কে হত্যা করা হয়নি; বরং তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন। তিনি রাসূল (ছাঃ)-এর মৃত্যুর ছয় মাস পরে মারা যান (বুখারী হা/৩০৯৩; মুসলিম হা/১৭৫৯)। ১১ হিজরীর ৩রা রামাযান মঙ্গলবার রাতে ৩০ অথবা ৩৫ বছর বয়সে ফাতেমা (রাঃ) মৃত্যুবরণ করেন (আল-বিদায়াহ ৫/২৬৭-৭০, রহমাতুল্লিল ‘আলামীন ২/৯৫-১১১, দ্রঃ সীরাতুর রাসূল ৭৯ পৃ.)। ঐতিহাসিক মাদায়েনী বলেন, ফাতেমা (রাঃ) ১১ হিজরীর তৃতীয় রামাযান সোমবারে মৃত্যুবরণ করেন। তখন তাঁর বয়স ২৫-২৯ বছর হয়েছিল। বাকী‘ গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছিল (আব্দুর সাত্তার শায়খ, ফাতিমাতুয যাহরা (দারুল কলম), ৩৫২, ৩৫৭-৩৫৮ পৃ.)। হযরত ফাতেমা (রাঃ)-কে তাঁর স্বামী হযরত আলী (রাঃ) গোসল দিয়েছিলেন (বায়হাক্বী ৩/৩৯৭, দারাকুৎনী হা/১৮৩৩, সনদ হাসান, দ্রঃ ছালাতুর রাসূল (ছাঃ) ১২০-২১ পৃ.)। উল্লেখ্য যে, শী‘আদের গ্রন্থসমূহে পাওয়া যায় যে, হযরত ওমর (রাঃ)-এর নির্দেশনায় কুনফুয ফাতেমা (রাঃ)-কে আঘাত করেছিল। ফলে তাঁর গর্ভপাত ঘটে এবং পরবর্তীতে সেই আঘাতে তিনি মৃত্যুবরণ করেন (বিহারুল আনওয়ার ৪৩/১৭০)। এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। স্বীকৃত কোন ইতিহাস গ্রন্থে এর বিন্দুমাত্র উল্লেখ পাওয়া যায় না।

প্রশ্নকারী : সাখাওয়াত হোসাইন, লক্ষ্মীপুর।







প্রশ্ন (১/১২১) : সূরা মায়েদার ১৫নং আয়াতে রাসূলুল্লাহ (ছাঃ)-কে নূর বলা হয়েছে কি? তিনি কি নূরের তৈরী ছিলেন? দলীল ভিত্তিক জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩/২৮৩) : অনেকে পবিত্র কুরআনের কসম করে থাকে। এটা কি শরী‘আত সম্মত? কার নামে কসম করতে হবে?
প্রশ্ন (৬/২৪৬) : ক্বিয়ামতের দিন সূর্য ও চন্দ্র কি অবস্থায় থাকবে? তারা কি জাহান্নামে থাকবে?
প্রশ্ন (১৩/২৫৩) : জান্নাতের নীচে যে নহরসমূহ প্রবাহিত রয়েছে, সেসব কিসের?
প্রশ্ন (৩/২৮৩) : নযর লাগা কি সত্য? এর প্রতিকার কিভাবে সম্ভব? জনৈক লেখক ‘ইসলামী আক্বীদা ও ভ্রান্ত মতবাদ’ নামক বইয়ে লিখেছেন, নযর লাগার আশঙ্কা হলে মুখ-হাত ধুয়ে ফেলবে অর্থাৎ গোসল করবে। রেফারেন্স হিসাবে তিনি ছহীহ বুখারী ও মুসলিম উল্লেখ করেছেন। বিষয়টা কি ঠিক?
প্রশ্ন (৭/২৪৭) : জানাযার ছালাতে অতিরিক্ত কাতার করানোতে কোন কল্যাণ আছে কি?
প্রশ্ন (৮/৮) : তিন ভাই তাদের স্ত্রী-সন্তান সহ একত্রে বসবাস করে। প্রত্যেকের উপার্জন পৃথক। তবে একসাথেই রান্না-বান্না হয়। এক্ষণে যৌথ পরিবারে থাকার কারণে একটি কুরবানীই কি যথেষ্ট হবে? এক্ষেত্রে কুরবানী করার সময় কোন ভাইয়ের নাম বলবে? - -আব্দুল কাইয়ূম, সপুরা, রাজশাহী।
প্রশ্ন (৫/৫): মসজিদের ডান পাশে আল্লাহ এবং বাম পাশে মুহাম্মাদ কেন লিখা যাবে না? দলীল সহ জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৩/৪২৩) : জমি বা বাড়ী বিক্রয়ের ক্ষেত্রে প্রতিবেশী বা আত্মীয়-স্বজনকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে শরী‘আতের কোন নির্দেশনা আছে কি? - -আবুল বারাকাত, খুলনা।
প্রশ্ন (৩/৪৩) : জুম‘আর খুৎবার পর মসজিদে প্রবেশ করলে যোহরের ছালাত আদায় করতে হবে কি?
প্রশ্ন (২০/৬০) : আমাদের এলাকায় অনেকে মেধা বৃদ্ধির জন্য ব্যাঙ খায়। এটা কি হালাল হবে? - -আব্দুল হাদী, মেলান্দহ, জামালপুর।
প্রশ্ন (২৫/২৬৫) : পিতা সন্তানকে দেখাশুনা করেনি বা ভরণ-পোষণ দেয়নি। এক্ষণে পিতার প্রতি উক্ত সন্তানের কোন দায়-দায়িত্ব আছে কি?
আরও
আরও
.