উত্তর : মুসলিম হওয়ার জন্য চার কালেমা মুখস্থ করা শর্ত নয়; বরং চার কালেমার বিষয়বস্ত্তর উপর ঈমান আনা ও তার উপর আমল করা শর্ত। উল্লেখ্য যে, চার কালেমা হ’ল, আল্লাহর তাওহীদের সাক্ষ্য যুক্ত কিছু বাক্য, যেগুলোকে পরবর্তী বিদ্বানগণ কুরআন ও হাদীছ থেকে গ্রহণ করেছেন এবং বিভিন্ন নামে নামকরণ করেছেন। যেমন- (১) কালেমা ত্বাইয়েবা তথা لا إله إلا الله, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কালেমা (ইবরাহীম ২৪ আয়াতের ব্যাখ্যা দ্র; ঊছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১/৭৯)। (২) কালেমা শাহাদাত, যা দ্বারা আল্লাহ এবং তাঁর রাসূল উভয়ের প্রতি ঈমানের সাক্ষ্য প্রদান করা হয়- أشهد أن لا اله الا الله وأشهد أن محمدا عبده ورسوله (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৪)। এছাড়াও রয়েছে কালেমা তাওহীদ, কালেমা তামজীদ প্রভৃতি, যেগুলি ইজতিহাদ ভিত্তিক (আরবী ক্বায়েদা ১ম ভাগ, ২৩ পৃ.)।

প্রশ্নকারী : আবূ সাঈদ, ঢাকা।







প্রশ্ন (১৫/৪৫৫) : মসজিদের লাশবাহী কাঠের খাটিয়া পুরাতন হয়ে গেলে তা পুড়িয়ে ফেলতে হবে না জ্বালানী হিসাবে বিক্রি করে মসজিদের উন্নয়নে ব্যয় করা যাবে?
প্রশ্ন (২/২০২) : স্যালুট প্রদান পদ্ধতির ক্ষেত্রে শরী‘আতের বিধান কি?
প্রশ্ন (২১/১০১) : জনৈক ইমাম জুম‘আর দিনে প্রায় ১ ঘন্টা খুৎবা প্রদান করেন। কিন্তু খুব সংক্ষেপে ছালাত শেষ করেন। এ ব্যাপারে শরী‘আতে কোন নির্দেশনা আছে কি?
প্রশ্ন (৩৩/৪৩৩) : সূরা ইখলাছ প্রতিদিন ২০০ বার ওযূ অবস্থায় পড়ার ১০টি উপকার- ১. আল্লাহ তা‘আলা তাঁর রাগের ৩০০ দরজা বন্ধ করে দিবেন। ২. রহমতের ৩০০ দরজা খুলে দিবেন। ৩. রিযিকের ৩০০ দরজা খুলে দিবেন। ৪. পরিশ্রম ছাড়া গায়েব থেকে রিযিক পৌঁছে দিবেন। ৫. আল্লাহ তা‘আলা নিজের জ্ঞান থেকে জ্ঞান দিবেন। আপন ধৈর্য থেকে ধৈর্য দিবেন। আপন বুঝ থেকে বুঝ দিবেন। ৬. ৬৬ বার কুরআন খতম করার ছওয়াব দিবেন। ৭. ৫০ বছরের গুনাহ মাফ করে দিবেন। ৮. জান্নাতের মধ্যে ২০টি মহল দিবেন, যেগুলো ইয়াকূত ও মারজানের তৈরী। প্রত্যেক মহলে ৭০ হাযার দরজা থাকবে। ৯. ২০০০ রাক‘আত নফল ছালাত পড়ার ছওয়াব দিবেন। ১০. যখন তিনি মারা যাবেন তখন ১,১০,০০০ ফেরেশতা তার জানাযায় শরীক হবেন। উক্ত বর্ণনার বিশুদ্ধতা জানতে চাই।
প্রশ্ন (১৯/৫৯) : আমরা যৌথভাবে শপিং মল করেছি। তার জন্য অগ্রিম যামানত ও ডেকোরেশন বাবদ যে অর্থ ব্যয় হয়েছে, তার যাকাত আদায় করতে হবে কি? - -মুনীরুয্যামান, সাতক্ষীরা।
প্রশ্ন (১১/২১১) : যে ব্যক্তি তেলাওয়াত জানা সত্ত্বেও কুরআন তেলাওয়াত পরিত্যাগ করবে তার কি গুনাহ হবে?
প্রশ্ন (৫/৩২৫) : সীরাতে ইবনে ইসহাকে রয়েছে, ‘রাসূল (ছাঃ) মক্কাবিজয়ের সময় কা‘বাগৃহে প্রবেশ করে ৩৬০টি মূর্তি ধ্বংস করার নির্দেশ দেন। কিন্ত একটিতে মারিয়াম (আঃ)-এর ছবি অঙ্কিত ছিল। তাই তা মুছতে নিষেধ করেন। এ কাহিনীর সত্যতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৮/৪১৮) : সপ্তম দিনে শিশুর আক্বীক্বার পশু যবেহ করার পূর্বে কি মাথা মুন্ডন করা যাবে?
প্রশ্ন (৩৭/৩১৭) : আমার তিনটি সন্তানই সিজারের মাধ্যমে হওয়ায় চতুর্থ সন্তান নেওয়া স্ত্রীর জন্য খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু অসাবধানতাবশতঃ বর্তমানে সে গর্ভবতী হয়ে পড়েছে। এক্ষণে এমআর (গর্ভপাত) করা কি জায়েয হবে? কোন কোন আলেম বলেছেন, ৪ মাস অতিক্রান্ত হলে গর্ভপাত করা যাবে না। এর কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (৩১/১৯১) : প্রথম কাতারে ডান পাশে দাঁড়ানোর বিশেষ কোন ফযীলত আছে কি?
প্রশ্ন (৫/৪৫) : জনৈক ব্যক্তি বিশ্বাস করে যে, কেউ যদি হাদীছ ব্যতীত কেবল কুরআনের অনুসরণ করে, সে কখনো কাফের হবে না। তাহ’লে শরী‘আত অনুযায়ী তিনি কী হিসাবে গণ্য হবেন?
প্রশ্ন (৩৯/১৯৯) : আমার ব্যাংক একাউন্টে কিছু টাকা আছে। সেখানে প্রতিবছর সূদ হয়। আবার বিভিন্ন সার্ভিস চার্জ কাটা হয়। আমি সূদের টাকা থেকে সার্ভিস চার্জ পরিশোধ করি। বাকি টাকা ছওয়াবের আশা ছাড়াই দান করে দেই। এটা সঠিক হচ্ছে কি?
আরও
আরও
.