উত্তর : ঋণগ্রস্ত ব্যক্তি যাকাতের হকদার (তওবা ৯/৬০)। আর ঋণগ্রস্ত ব্যক্তি হ’ল ঐ ব্যক্তি, যার জীবন ধারণের প্রয়োজনীয় উপকরণ রয়েছে। তবে এমন অতিরিক্ত সম্পদ নেই যা দ্বারা সে ঋণ পরিশোধ করতে পারে (ফিক্বহুস সুন্নাহ ১/৩৯২; আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়াহ ২৩/৩২১)। ঋণগ্রস্ত ব্যক্তি যাকাত গ্রহণের পর তার সর্বপ্রথম কর্তব্য হ’ল ঋণ পরিশোধ করা। কেননা যেকোন সময় তার মৃত্যু হয়ে যেতে পারে। এমনকি কতিপয় বিদ্বান অভাবী ঋণগ্রস্ত ব্যক্তি যেন ঋণ ব্যতীত অন্য খাতে যাকাতের অর্থ ব্যয় না করে, সেজন্য ঋণগ্রস্ত ব্যক্তিকে সরাসরি যাকাত না দিয়ে তাকে জানিয়ে সরাসরি ঋণদাতাকে প্রদান করার কথা বলেছেন (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়াহ ৩১/১২৫)। সুতরাং উক্ত অর্থ দিয়ে ব্যবসা করা যাবে না, যদিও তা ঋণ পরিশোধের নিয়তে হয়। তাছাড়া ব্যবসায় ক্ষতিরও সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে অপাত্রে যাকাতের অর্থ নিঃশেষ হ’লে সে পাপী এবং ক্ষতিগ্রস্ত হবে (ফাতাওয়া লাজনা দায়েমাহ ৯/৪০৩-৪০৪; উছায়মীন, লিক্বাউল বাবিল মাফতূহ)

 প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, ভোলা।







প্রশ্ন (১১/১১) : পানির ব্যবস্থা না থাকায় তায়াম্মুম করে ফরয ছালাত আদায় করার কিছুক্ষণ পর পানির ব্যবস্থা হয়ে গেলে এবং ওয়াক্ত থাকলে উক্ত ছালাত পুনরায় আদায় করতে হবে কি?
প্রশ্ন (১৬/২১৬) : সহবাসের পরে গোসল না করে স্ত্রী ছালাতের ওযূর ন্যায় ওযূ করে খাবার পাক করলে ঐ পাকানো খাদ্য খাওয়া যাবে কি?
প্রশ্ন (২৬/২২৬) : পাথর নির্দোষ হওয়া সত্ত্বেও তা জাহান্নামের ইন্ধন হবে কেন?
প্রশ্ন (৩/২৪৩) : ‘ছায়েমের মুখের গন্ধ আল্লাহর নিকটে মিশকের খোশবুর চাইতে সুগন্ধিময়’-এর ব্যাখ্যা কি?
প্রশ্ন (২৩/৬৩) : জিনদের কেউ মারা গেলে তারাও কি মানুষের মত কবর দেয়? তারা কোথায় বাস করে? তারা কি তাদের রূপ পরিবর্তন করতে পারে?
প্রশ্ন (৩১/৩১) : পিতা-মাতা আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে দিতে চায়। তাদের এই নির্দেশ অমান্য করলে আমি গোনাহগার হব কি?
প্রশ্ন (২৪/১৮৪) : জনৈকা মহিলার ২ জন মেয়ে ছাড়া আর কেউ নেই। সে সমানভাবে দুই মেয়েকে সমস্ত সম্পদ লিখে দিয়েছে। তার উক্ত কাজ কি শরী‘আত সম্মত হয়েছে? বর্তমানে সে মৃত।
প্রশ্ন (৫/৩২৫) : কোন ব্যক্তি দোকানে গিয়ে সিমেন্ট বা রড দাম দর করে টাকা দিয়ে কিনে রাখলো। যা পরে দাম বাড়লে সে ঐ দোকান থেকেই বিক্রয় করবে। এরূপ ব্যবসা জায়েয হবে কি?
প্রশ্ন (২২/৩৮২) : যারা পাঁচ ওয়াক্ত ছালাত আদায় করে না তারা মসজিদ কমিটির সদস্য হ’তে পারে কী?
প্রশ্ন (৩২/৩৫২) : বিবাহ শুদ্ধ হওয়ার জন্য কি কি শর্ত প্রযোজ্য? কোন একটি পূরণ না হ’লে বিবাহ সাব্যস্ত হবে কি?
প্রশ্ন (১/১) : সাহারী খাওয়ার পূর্বে সিগারেট-তামাক, গুল-জর্দা খেয়ে আমাদের এলাকায় অনেকে ছিয়াম পালন করে। তাদের ছিয়াম কবুলযোগ্য হবে কি? - -নাঈম হোসাইন, পবা, রাজশাহী।
প্রশ্ন (৪/৮৪) : আল্লাহর গুণবাচক নামসমূহ দ্বারা দো‘আ করার পদ্ধতি কি?
আরও
আরও
.