উত্তর : লাইভে প্রচারিত জামা‘আতের ইক্তিদা করে ছালাত আদায় করা জায়েয নয়। এভাবে কেউ ছালাত আদায় করলে তার ছালাত বাতিল হবে (উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৩/২৬; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৮/২৯-৩১)। কারণ হাদীছে এসেছে, ‘যে ব্যক্তি মুসলিম হিসাবে আগামী কাল আল্লাহর সাথে সাক্ষাৎ করে আনন্দিত হ’তে চায় সে যেন পাঁচ ওয়াক্ত ছালাত যথাযথভাবে আদায় করে। যেখানেই উক্ত ছালাতের আযান দেয়া হোক’ (মুসলিম হা/৬৫৪; মিশকাত হা/১০৭২)। এখানে মসজিদে গিয়ে ছালাত আদায়ের গুরুত্ব বুঝানো হয়েছে। অতএব বাড়িতে বসে থেকে লাইভ সম্প্রচার দেখে ইমামের সাথে ফরয-নফল কোন ছালাতই পড়া যাবে না। তাছাড়া জামা‘আত হওয়ার জন্য শর্ত হ’ল কাতারের সাথে কাতার মিলে থাকা এবং ইমাম বা অন্য মুছল্লীদের দেখতে পাওয়া বা ইমামের আওয়াজ শুনতে পাওয়ার মাধ্যমে স্থানিক ঐক্য সাধিত হওয়া, যা লাইভ সম্প্রচারে সম্ভব নয় (নববী, আল-মাজমূ‘ ৪/২০০; মুগনী ৩/৪৫; কাশশাফুল কেনা‘ ১/৪৯১; উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৫/২১৩; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৮/৩১-৩২)।

-মুজাহিদুল ইসলাম, রেহাইরচর, চাঁপাই নবাবগঞ্জ।







প্রশ্ন (৩৭/৩৫৭) : আমার মামা মারা গেছেন। তার কোন ছেলে-মেয়ে নেই। তার একজন স্ত্রী ও তিনজন বোন আছে। কে কতটুকু অংশ পাবে? - -জাহিদ হাসান, রহনপুর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩৯/৩৯৯) : সকলেই কা‘বা ঘরের দিকে মুখ করে ছালাত আদায় করেন। কিন্তু কা‘বা ঘরের ভিতরে কেউ ছালাত আদায় করেছেন কি? যদি কেউ আদায় করে থাকেন তাহ’লে কোন দিকে মুখ করে ছালাত আদায় করেছেন।
প্রশ্ন (২৪/১৮৪) : ওমর (রাঃ) কি মসজিদকে সাধারণ কবিতা আবৃত্তি, গল্প-গুজব করার জন্য মসজিদের পার্শ্বে একটি বারান্দা তৈরী করেছিলেন? - -আব্দুল মান্নান, মোহনপুর, রাজশাহী।
প্রশ্ন (২০/২৬০) : ছালাতের স্থানে বসে যিকর-আযকার পাঠের নানাবিধ ফযীলত রয়েছে। এক্ষণে স্থান ত্যাগ করে পিছনের কাতারে বসে উক্ত যিকর-আযকার পাঠ করলে ছওয়াব পাওয়া যাবে কি?
প্রশ্ন (৩৪/৩৯৪) : ঈদগাহ নির্মাণ কাজে যাকাতের টাকা ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (২০/৩৪০) : জনৈক আলেম বলেন, পূর্বরাতে স্ত্রী সহবাসকারী পুরুষ কবরে নামতে পারবে না। এটা সঠিক কি? সঠিক হ’লে এর পিছনে কারণ কি? এছাড়া লুঙ্গী পরে কবর খনন করা যাবে না- এরূপ কোন বিধান আছে কি?
প্রশ্ন (১৫/১৫) : হিন্দুদের বাসায় দাওয়াত খাওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়ে লক্ষ্য রাখা আবশ্যক? বিশেষতঃ যবেহকৃত প্রাণীর গোশত খাওয়ার ক্ষেত্রে করণীয় কি?
প্রশ্ন (২৮/৩৮৮) : মানতের পশুর গোশত কিভাবে বণ্টন করতে হবে?
প্রশ্ন (২০/২৬০) : হুন্ডিতে টাকা লেনদেন করা যাবে কি? বৈধ চ্যানেলে টাকা পাঠালে প্রবাসীদের যে প্রণোদনা দেওয়া হয় তা কি সূদের অন্তর্ভুক্ত হবে?
প্রশ্ন (১১/৯১) : কেউ যদি স্ত্রীকে বলে, ‘চলে যাও, তোমাকে আমার প্রয়োজন নেই’। তাহ’লে কি এটা তালাক হয় যাবে? কেনায়া তালাক বলতে কি বুঝায়? - -আব্দুর রশীদ, রংপুর।
প্রশ্ন (১০/১০) : রামাযান মাসে মৃত্যুবরণ করলে কবরে আযাব হয় না এবং সেখানে জিজ্ঞাসাবাদ হয় না মর্মে যে বক্তব্য সমাজে প্রচলিত রয়েছে, তার কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (২৬/২২৬) : পিতা কি তার প্রাপ্তবয়স্ক মেয়েকে আলিঙ্গন ও চুম্বন করতে পারেন? এছাড়া প্রাপ্তবয়স্ক ভাই-বোন কপালে চুম্বন এবং কোলাকুলি করতে পারবে কি?
আরও
আরও
.