উত্তর : কেবল টিভি-ইন্টারনেটই নয় বরং বর্তমান সমাজের সার্বিক পরিস্থিতি মানুষকে সর্বদা পাপের দিকে প্ররোচিত করছে। মূলতঃ এগুলো সবই কিয়ামতের আলামত মাত্র (মুসনাদে বাযযার, সিলসিলা ছহীহাহ হা/২২৩৮)। তবুও এগুলির মধ্যেই সৎভাবে জীবনযাপন করতে হবে এবং সাধ্যমত ‘মুনকার’ এড়িয়ে চলতে হবে। সাথে সাথে সকল প্রকার বৈধ পন্থায় দ্বীনের দাওয়াত দিতে হবে। মক্কায় ইসলামের প্রথমযুগে রাসূল (ছাঃ) যুল-মাজায নামক বাজারে গিয়ে লোকদেরকে ইসলামের দাওয়াত দিতেন (ইবনু খুযায়মাহ হা/১৫৯, ইবনু হিববান হা/৬৫৬২)। যদিও বাজারকে হাদীছে সবচেয়ে নিকৃষ্ট স্থান বলা হয়েছে (মুসলিম, মিশকাত হা/৬৯৬)। কিন্তু রাসূল (ছাঃ)-এর লক্ষ্য ছিল অধিক সংখ্যক লোকের নিকট ইসলামের দাওয়াত পৌঁছানো। বর্তমান যুগে ইলেক্ট্রনিক মিডিয়া আপামর জনসাধারণের নিকটে দাওয়াত পোঁছে দেওয়ার এক বড় মাধ্যম। সুতরাং এর মাধ্যমে সর্বস্তরের মানুষকে ইসলামী বিধি-বিধান অনুসরণের প্রতি আহবান জানাতে হবে এবং সকল প্রকার অশ্লীলতা হ’তে মানুষকে দূরে রাখার জন্য প্রচার চালাতে হবে। আল্লাহ বলেন, ‘তুমি হিকমত ও উত্তম নছীহতের সাথে আল্লাহর পথে দাওয়াত দাও’ (নাহল ১২৫)। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা আমার পক্ষ হ’তে একটি আয়াত জানা থাকলেও তা অন্যকে পৌঁছে দাও (বুখারী, মিশকাত হা/১৯৮)।






প্রশ্ন (৩৬/১১৬) : আমার বন্ধু ১৫-১৬ বছর বয়সে সমকামিতায় লিপ্ত ছিল। বর্তমানে সে সবকিছু ত্যাগ করেছে এবং নিয়মিত ছালাত আদায় করছে। কিন্তু কয়েক বছর যাবৎ সে তার অপরাধ নিয়ে ভীষণভাবে চিন্তিত। আগামীতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হ’লে তাকে স্বউদ্যোগে শাস্তি গ্রহণ করতে হবে কি-না সেটা নিয়েও সে ভীত। এক্ষণে তার করণীয় কি?
প্রশ্ন (১/২০১) : ডায়াবেটিস রোগীদের জন্য যে ইনসুলিন দেওয়া হয়, তাতে শূকরের কোষ থেকে গৃহীত উপাদান রয়েছে। এক্ষণে উক্ত ঔষধ গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (১৮/২১৮) : ইমাম মিম্বরে উঠার পূর্বে জুম‘আর আযান দেওয়া যাবে কি?
প্রশ্ন (২৬/৩৪৬) : ইমাম যখন সালাম ফিরাবে তখন মুছল্লীরা কি তার জবাব দিবে?
প্রশ্ন (২৩/৩৪৩) : ফরয বা নফল ছালাতের পর একাকী হাত তুলে নিয়মিত বা মাঝে মাঝে দো‘আ করা যাবে কি? এসময় বাংলায় দো‘আ করা যাবে কি?
প্রশ্ন (২/৩২২) : আমার মা হজ্জ করার জন্য রেজিস্ট্রেশন করেন। এর মধ্যে আমার বাবার মৃত্যু হয়েছে। এক্ষণে তিনি ইদ্দত পালনকালীন সময়ে হজ্জে যেতে পারবেন কি-না?
প্রশ্ন (৩৮/১৫৮) : জনৈক বক্তা রাসূল (ছাঃ)-এর চেহারার সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন যে, তার চেহারায় এত আলো ছিল যে তা দিয়ে সুঁচ খোজা যেত। একথা সত্যতা আছে কি?
প্রশ্ন (৩৭/২৭৭) : ক্বায়েদা বা কুরআন মাজীদ মাটিতে রেখে পড়া যাবে কি?
প্রশ্ন (১৩/২৫৩) : তোমরা ঠান্ডা পানি দ্বারা ইস্তিনজা কর, কারণ এটা হারিশ রোগ আরোগ্যকারী- মর্মে বর্ণিত হাদীছটি ছহীহ কি? - -মাযহারুল ইসলাম, শিবগঞ্জ, বগুড়া।
প্রশ্ন (১৯/৪১৯) : অনেক মসজিদে ছালাতে দাঁড়ালে সামনের গ্লাসে নিজের ছবি দেখা যায়। এমনকি সিজদায় গেলে টাইলসে মুখও দেখা যায়। এমতাবস্থায় ছালাতের ক্ষতি হবে কি?
প্রশ্ন (২৭/৩৪৭) : সাহারীর জন্য আযান দেওয়া যাবে কি? এ আযান কি শুধু রামাযান মাসে না সারা বছর দেওয়া যাবে? - -আব্দুল আলীম করিমগঞ্জ, আসাম, ভারত।
প্রশ্ন (২৩/১৮৩) : বাড়ীতে প্রবেশের দো‘আ হিসাবে বর্ণিত ‘হে আল্লাহ! আমি তোমার নিকট আগমন ও নির্গমনের মঙ্গল চাই’ দো‘আটি কি ছহীহ? - -আব্দুল মান্নান, বাগমারা, রাজশাহী।
আরও
আরও
.