উত্তর : উক্ত মাসিক সঞ্চয় প্রকল্প বা ডিপিএস অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং অতিরিক্ত অর্থ নেকীর আশা ব্যতীত জনকল্যাণমূলক কাজে ব্যয় করতে হবে। রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি হারাম উপার্জন করল, অতঃপর তা থেকে ছাদাক্বা করল, সে তার ছওয়াব পাবে না এবং হারাম উপার্জনের দায় তার উপরেই বর্তাবে (ছহীহ ইবনু হিববান, ছহীহুত তারগীব হা/১৭১৯)। তবে ডিপিএস খোলার কারণে মূল টাকা মালিকের জন্য হারাম হবে না। আল্লাহ বলেন, ‘আর যদি তোমরা তওবা কর, তাহ’লে তোমরা তোমাদের মূলধনটুকু পাবে’ (বাক্বারাহ ২/২৭৮)।







প্রশ্ন (৭/৪০৭) : জামা‘আতে তারাবীহর ছালাত আদায় করা অবস্থায় ২/১ রাক‘আত ছুটে গেলে তা পূর্ণ করতে হবে কি?
প্রশ্ন (৩৭/৩৯৭) : গ্রামাঞ্চলের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষার্থী নেই। আবার থাকলেও অনেক ছাত্র/ছাত্রী ক্লাসে উপস্থিত থাকে না। বিশেষ করে ফাযিল ও কামিল ক্লাসে উপস্থিত থাকে না বললেই চলে। এমতাবস্থায় একজন শিক্ষকের এ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরী করে বেতন নেয়া কতটুকু শরী‘আত সিদ্ধ?
প্রশ্ন (২/১২২) : মুসলিম মৃতব্যক্তির কাফন-দাফন কার্যে কোন হিন্দু অংশগ্রহণ করতে পারবে কি?
প্রশ্ন (২৭/১৪৭): শাদ্দাদ সম্পর্কে সমাজে বহু ঘটনা ছড়িয়ে আছে। এর সত্যতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৫/১৯৫) : আমি সাব রেজিষ্ট্রি অফিসে নকল বিভাগে চাকুরী করি। সরকার আমাদের ভলিউম লেখা তথা প্রতি পৃষ্ঠা লেখার জন্যে পারিশ্রমিক হিসাবে ৪০ টাকা করে প্রদান করে থাকে। কিন্তু সেটা ৬ মাস বা ১ বছর পর পর পরিশোধ করে। আর ৪০ টাকা থেকে উপরের মহল ১৫ টাকা করে কেটে রেখে আমাদের ২৫ টাকা হিসাব ভাতা দেয়। সেকারণ আমরা দলীলের অবিকল নকল কপি করার ক্ষেত্রে নকলের সরকারী ফিসের সাথে অতিরিক্ত কিছু টাকা পারিশ্রমিক হিসাবে নিয়ে থাকি, যা স্থানীয় অফিস কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত। এক্ষণে এই অতিরিক্ত টাকা নেওয়া কি জায়েয হবে কি? - -মুহাম্মাদ রায়হান, মারিয়ালী, গাযীপুর।
প্রশ্ন (১৪/১৪) : ঘুম, পড়াশুনা, রান্না-বান্না ইত্যাদি কাজের সময় অডিও কুরআন চালু করে রাখা জায়েয হবে কি? কেননা এসময় কখনো মনোযোগ থাকে আবার কখনো থাকে না। - -মুস্তাফীযুর রহমান, ঢাকা।
প্রশ্ন (৩১/১১১) : জানাযার পর মৃতদেহকে সামনে রেখে সম্মিলিত দো‘আ করা সুন্নাতসম্মত কি?
প্রশ্ন (৩২/৭২) : শাওয়ালের ছয়টি ছিয়াম পালনের পর আইয়ামে বীযের তিনটি ছিয়াম পালন করতে হবে কি?
প্রশ্ন (১৮/৫৮) : পুরুষের পক্ষ থেকে কোন নারী বদলী হজ্জ পালন করতে পারবে কি? - -সিরাজুম মুনীরা, রাজশাহী।
প্রশ্ন (৩১/৭১): আমাদের আহলেহাদীছ মসজিদে তারাবীহ ছালাতের শেষে বিতর ছালাত জামা‘আতে পড়ানোর সময় ইমাম ছাহেব কোন দিন এক রাক‘আত কোন দিন তিন রাক‘আত পড়ান। কিন্তু মুছল্লীগণকে কিছু বলেন না। এমতাবস্থায় মুছল্লীরা কিভাবে নিয়ত করবে। আর এভাবে কি ইমাম ছাহেবের ছালাত পড়ানো ঠিক হচ্ছে।
প্রশ্ন (৩/৪৪৩) : জুম‘আর দিন ছিয়াম পালন করা মাকরূহ। কিন্তু আরাফার দিনটি যদি জুম‘আর দিন হয়, তাহ’লে সেদিন ছিয়াম পালন করা যাবে কি?
প্রশ্ন (৩০/৩০) : দুগ্ধপানকারী ছেলে শিশুর প্রস্রাবে কেবল পানির ছিটা দিয়ে ছালাত আদায় করা যায়। কিন্তু কন্যা শিশুর বেলায় প্রস্রাবের স্থান পানি দিয়ে ধৌত না করলে পবিত্র হয় না, এর কারণ কি?
আরও
আরও
.