উত্তর : সাদা কাপড় দ্বারা কাফন দেওয়া সুন্নাত। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা সাদা পোষাক পরিধান কর। কেননা এটি পূত-পবিত্র। আর এর দ্বারা তোমাদের মৃতদের কাফন পরাও’ (তিরমিযী হা/২৮১০; মিশকাত হা/৪৩৩৭)। অন্য বর্ণনায় রয়েছে, রাসূল (ছাঃ) বলেন, তোমাদের জন্য সর্বোত্তম পোষাক হ’ল সাদা পোষাক। এই পোষাকে তোমাদের মৃতদের কাফন পরাবে এবং নিজেরাও তা পরবে (ইবনু মাজাহ হা/১৪৭২; মিশকাত হা/১৬৩৮; ছহীহুল জামে‘ হা/৩৩০৫)। আয়েশা (রাঃ) বলেন, ‘রাসূল (ছাঃ)-কে তিনটি সাদা কাপড়ে কাফন পরানো হয়েছিল’ (বুখারী হা/১২৬৪; মুসলিম হা/৯৪১)। অতএব মাইয়েতকে সাদা কাপড় দ্বারা কাফন পরাতে হবে। তবে বাধ্যগত কারণে অন্য রংয়ের কাপড় দ্বারা কাফন পরানো যায় (মুসলিম, শরহ নববী ৭/৮, হা/৯৪১-এর ব্যাখ্যা দ্রষ্টব্য)। আর কাপড় না পেলে বা কাপড়ে কমতি হ’লে অন্য কিছু দিয়ে ঢেকে দেওয়ায় কোন বাধা নেই। যেমন হামযা ও মুছ‘আব (রাঃ)-এর দাফনকালে কাফনের কাপড়ে কমতি হ’লে রাসূল (ছাঃ) তার পায়ের দিকটা ইযখির ঘাস দিয়ে ঢেকে দিতে বলেছিলেন (বুখারী হা/৬৪৪৮; আহমাদ হা/২৭২৬২, মিশকাত হা/১৬১৫)।




প্রশ্ন (৭/৪০৭) : ঘর-সংসার সামলানো ও স্বামী-সন্তানের সেবা-যত্ন করতে নারী কি বাধ্য? এর শারঈ কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (৯/২৮৯) : রেহাল না থাকায় মসজিদের মেঝেতে কুরআন রেখে তেলাওয়াত করা যাবে কি? - -রোকনুযযামান, আযীযুল হক কলেজ, বগুড়া।
প্রশ্ন (২০/৬০) : আমার স্বামী প্রচন্ড রাগী হওয়ায় কয়েক বছরের মধ্যে বিভিন্ন সময়ে রাগাম্বিত অবস্থায় আমাকে কয়েকবার ১টি করে তালাক দিয়েছে। তালাকের বিধান সম্পর্কে আমরা সম্পূর্ণ অজ্ঞ থাকায় এরপরেও আমরা স্বাভাবিক জীবন-যাপন করছি। এক্ষণে উক্ত তালাকগুলির কারণে কি বিবাহ বাতিল হয়ে গেছে?
প্রশ্ন (২৮/৩৪৮) : বিভিন্ন ইতিহাস গ্রন্থে দেখা যায়, আবুবকর (রাঃ) ফাতিমা (রাঃ)-কে মারার জন্য কুনফুয নামক এক ব্যক্তিকে পাঠিয়েছিলেন। তার ছড়ির আঘাতে ফাতেমার গর্ভপাত হয়ে যায় এবং এর প্রভাবেই তিনি মারা যান। এই ঘটনার কোন সত্যতা আছে কি? - -আলতাফ হোসাইন, তেরখাদিয়া, রাজশাহী।
প্রশ্ন (৩৫/৩৫৫) : এমন কোন আমল আছে কি যার দ্বারা কবরের চাপ থেকে মুক্তি পাওয়া যায়? জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৪০/৪৪০) : আছহাবুল উখদূদের লোকসংখ্যা কতজন ছিল? সঠিক সংখ্যা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩১/৪৭১) : প্রতিদিন সূরা ইখলাছ ২০০ বার পড়লে ৫০ বছরের পাপ ক্ষমা হয়ে যায়। শুধু ঋণ মাফ হয় না হাদীছটি কি ছহীহ? - - আব্দুল করীম, মান্দা, নওগাঁ।
প্রশ্ন (৮/৪০৮) : আমি স্বপ্নে খুব বেশী অশ্লীল দৃশ্য দেখি। এর কারণ কি? এজন্য কি আমি গুনাহগার হব?
প্রশ্ন (৬/৮৬) : আমরা মেসে ৫জন একত্রে থাকি ও খাই। আমাদের মধ্যে একজন অমুসলিম। শিডিউল অনুযায়ী সবাই রান্না করে। এক্ষণে অমুসলিম বন্ধুর রান্না করা খাবার খাওয়া যাবে কি?
প্রশ্ন (৩/৩৬৩) : অনেক ইসলামী সঙ্গীত সমাজে প্রচলিত বিভিন্ন গানের সুর ও ছন্দ নকল করে গাওয়া হয়। এরূপ নকলে কোন বাধা আছে কি?
প্রশ্ন (১৩/৪৫৩) : ছোট বাচ্চা, গরু বা অন্য কিছু হারিয়ে গেলে তা মসজিদের মাইকে ঘোষণা দেওয়া যাবে কি?
প্রশ্ন (১৫/১৩৫) : সমাজে ইউসুফ-যুলায়খার বিবাহ নিয়ে যেসব কাহিনী প্রচলিত আছে সেসবের সত্যতা আছে কি?
আরও
আরও
.