উত্তর : তাহাজ্জুদ ছালাতের গুরুত্ব অত্যধিক। আল্লাহ বলেন, ‘আর রাত্রির কিছু অংশে তাহাজ্জুদের ছালাত আদায় করবে। এটি তোমার জন্য অতিরিক্ত। নিঃসন্দেহে তোমার প্রতিপালক তোমাকে প্রশংসিত স্থানে উঠাবেন’ (ইসরা ১৭/৭৯)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘ফরয ছালাতের পরে সর্বোত্তম ছালাত হ’ল ‘রাতের ছালাত’ অর্থাৎ তাহাজ্জুদ বা তারাবীহর ছালাত (মুসলিম হা/১১৬৩; মিশকাত হা/২০৩৯)। বেলাল (রাঃ) হ’তে বর্ণিত রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, তোমরা রাতের ছালাত আদায় কর। কারণ এটা তোমাদের পূর্বেকার নেককার লোকদের অনুসৃত নিয়ম, তোমাদের প্রভুর নৈকট্য লাভের উপায়, গোনাহ থেকে পরিত্রাণের মাধ্যম এবং পাপমোচনকারী’ (হাকেম হা/১১৫৬; তিরমিযী হা/৩৫৪৯; মিশকাত হা/১২২৭)। রাতের ছালাত নিয়মিত পড়াই উত্তম। আয়েশা (রাঃ) বলেন, তোমরা রাতের ছালাত ছেড়ে দিয়ো না। কারণ রাসূল (ছাঃ) এ ছালাত ছাড়তেন না। যখন তিনি অসুস্থ বা দুর্বল বোধ করতেন তখন তা বসে আদায় করতেন (আহমাদ হা/২৬১৫৭; আবুদাঊদ হা/১৩০৭, সনদ ছহীহ)। এছাড়া আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল তাই, যা অল্প হ’লেও নিয়মিত করা হয় (বুখারী হা/৬৪৬৫; মুসলিম হা/৭৮৩; মিশকাত হা/১২৪২)। তবে ‘তাহাজ্জুদ শুরু করলে আর ছাড়া যাবে না এবং ছাড়লে গুনাহ হবে’ মর্মে প্রচলিত কথাটি ভিত্তিহীন। কিন্তু ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া উচিত নয়।






প্রশ্ন (২২/৪৬২):‘আলেমের এক ঘন্টা ইলম চর্চা একজন আবেদের সত্তর বছর ইবাদতের সমান’ মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ? - -শরীফুল ইসলাম, বাঘা, রাজশাহী।
প্রশ্ন (৩৯/২৭৯) : দেশের বিভিন্ন এলাকায় দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে সকাল-সন্ধ্যায় আগরবাতি জ্বালানোর প্রচলন রয়েছে। শারঈ দৃষ্টিকোন থেকে বিষয়টি বৈধ কি? - -মাযহারুল ইসলাম, মিরপুর, ঢাকা।
প্রশ্ন (৯/৩৪৯) : আমি একটি এফ.এম রেডিওতে একটি বিভাগের সিনিয়র নির্বাহী হিসাবে কর্মরত আছি। এখানে সারাদিনে ১০ ঘন্টা গান, ৬ ঘন্টা বিজ্ঞাপন, অন্যান্য সময় খবর ও অন্যান্য কনটেন্ট প্রচার করা হয়। এক্ষণে এরূপ কোম্পানীতে চাকুরী করা বৈধ হবে কি? - -এস এম রুম্মান ওয়াহিদ, ঢাকা।
প্রশ্ন (১০/৩৩০) : আমি প্রতিদিন যোহর ছালাতের পর মরুভূমিতে ডিউটিতে যাই। সেখানে আছর এবং মাগরিব ছালাত পড়তে হয়। সেখানে পানির ব্যবস্থা না থাকায় আমি কি প্রতিদিন তায়াম্মুম করে ছালাত আদায় করতে পারব?
প্রশ্ন (১১/১৭১) : প্রচন্ড শীত বা কুয়াশার কারণে মসজিদে না গিয়ে বাড়িতে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (১১/৩৩১) : জনৈক আলেম বলেছেন ওশর, ফিৎরা ও কুরবানীর টাকা মাদরাসায় দেওয়া যাবে না। উক্ত দাবীর সত্যতা জানতে চাই।
প্রশ্ন (১৭/৩৩৭) : সাহারী ইফতারের সময় নির্ধারণী দু’টি ক্যালেন্ডারের সময়সূচীর মধ্যে কমবেশী রয়েছে। এমতাবস্থায় কোন সময়টি অনুসরণ করব? - -আলতাফ হোসেন, গুরুদাসপুর, নাটোর।
প্রশ্ন (২৬/১৮৬) : জৈবিক চাহিদা কমে গেলে তা বৃদ্ধির জন্য যে সমস্ত ঔষধ পাওয়া যায় সেগুলি সেবন করা শরী‘আত সম্মত কি?
প্রশ্ন (১২/২৫২) : মসজিদের বারান্দার ডান পাশে তথা উত্তর-পূর্ব কোণায় সিঁড়ির নীচে কবর রয়েছে। উক্ত মসজিদে ছালাত আদায় করা কি ছহীহ হবে? উক্ত মসজিদের জন্য ৪ শতাংশ জমি ওয়াক্ফ করা হয়েছিল। বর্তমানে মসজিদের জন্য নির্ধারিত জায়গা থেকে পূর্ব ও পশ্চিমের দিকে কিছু অংশ ছেড়ে মসজিদটি উত্তর দিকে প্রশস্ত করা হয়েছে। এতে শারঈ দৃষ্টিতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩৬/৩৯৬) : গোঁফ পুরোপুরি শেভ করা বা ছোট করে রাখা কোনটি উত্তম হবে? শেভ করা কি নিষিদ্ধ?
প্রশ্ন (৯/২০৯) : দোকানে চাহিদা সম্পন্ন পণ্য বিক্রয়ের ক্ষেত্রে মাঝে মাঝে অল্প প্রয়োজনীয় পণ্য ক্রয়ের শর্ত লাগানো হয়। যেমন ডেটল ক্রয়ের ক্ষেত্রে সাথে ১০টি ডেটল সাবান ক্রয় করতে বাধ্য করা। এরূপ করা জায়েয কি?
প্রশ্ন (৩১/২৩১) : মহিলারা জানাযার ছালাতে অংশ গ্রহণ করতে পারে কি? - -রফীকুল ইসলাম, নিয়ামতপুর, নওগাঁ।
আরও
আরও
.