উত্তর : সফরে ছালাত ক্বছর করা উত্তম (নিসা ৪/১০১; বুখারী হা/১১০২; মুসলিম হা/৬৮৯; মিশকাত হা/১৩৩৮)। তবে মুক্বীম-মুসাফির উভয় অবস্থাতেই জামা‘আতে ছালাত আদায় করা ওয়াজিব (বুখারী হা/৬১৮; আহমাদ হা/১৮৬২; ছহীহাহ হা/২৬৭৬; উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৫/২৫২; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১২/২৯৭)। অতএব সফরে গিয়ে স্থানীয় মসজিদে মুক্বীম ইমামের পিছনে ছালাত আদায় করলে পূর্ণ ছালাত আদায় করবে। তবে সফরকালে একাকী ছালাত আদায়ের ক্ষেত্রে কিংবা মুসাফির ইমামের পিছনে ছালাত ক্বছর করবে। ইবনু ওমর, ইবনু আববাস (রাঃ) প্রমুখ ছাহাবী সফরে জামা‘আতে পুরা পড়তেন ও একাকী ক্বছর করতেন (বুঃ মুঃ মিশকাত হা/১৩৪৭-৪৮; আহমাদ হা/১৮৬২)।

এছাড়া সফরে সুন্নাতে রাতেবাগুলো ছেড়ে দেওয়াই উত্তম। রাসূল (ছাঃ) সফরে সেগুলো আদায় করতেন না (বুখারী হা/১৬৭৩; মিশকাত হা/২৬০৭; ইবনুল ক্বাইয়িম, যাদুল মা‘আদ ১/৪৫৬)। তবে ফজরের পূর্বের সুন্নাত, বিতরের ছালাত ও তাহাজ্জুদ, যোহা সহ অন্যান্য নফল ছালাত আদায় করা যায় (ইবনুল কাইয়িম, যাদুল মা‘আদ ১/৪৫৬-৫৭; বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ১০/৩৮১)। মোটকথা সফরে ছালাত ক্বছর করা ও সুন্নাতে রাতেবা ছেড়ে দেওয়া মুস্তাহাব। এটি আল্লাহর পক্ষ থেকে ছাড়। কেউ চাইলে গ্রহণ করতে পারে, নাও পারে (ইবনু কুদামাহ, মুগনী ২/১৯৭-১৯৮)।

প্রশ্নকারী : তাওহীদুল ইসলাম, গোদাগাড়ী, রাজশাহী।


 






বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (২১/৩৮১) : বিবাহের পর বিয়ের রাতেই মিলনের পূর্বে স্বামী স্ত্রীকে তালাক দিতে চাইলে পৃথক পৃথক তিন তালাক দিতে হবে, না এক তালাক দিলেই যথেষ্ট হবে। এরূপ ক্ষেত্রে স্ত্রী ইদ্দত পালন করবে কি? এক্ষণে তালাকের পর উক্ত স্ত্রীকে ফিরিয়ে আনার ক্ষেত্রে করণীয় কি?
প্রশ্ন (৩৭/৪৩৭) : ঋণ গ্রহণের শারঈ পদ্ধতি কি?
প্রশ্ন (১৫/৩৩৫) : প্রবাসী স্বামীর দেশে থাকা স্ত্রীর সাথে তার শ্বশুরের অবৈধ সম্পর্ক গড়ে উঠলে বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। তখন পিতা ছেলের নিকটে ক্ষমা চাইলেও পরবর্তীতে একই সমস্যা একাধিক বার দেখা দেওয়ায় এক্ষণে উক্ত স্বামীর জন্য করণীয় কি?
প্রশ্ন (১০/৩৭০) : একটি কিতাবে লেখা আছে যে, ইমাম আবু হানীফা (রহঃ) যখন ‘কাশফে’ থাকতেন, তখন তিনি ওযূর পানির সাথে গুনাহ ঝরতে দেখতেন। তাই কাশফে থাকাকালীন ওযূর পানি নাপাক বলে ফৎওয়া দিতেন। প্রশ্ন হ’ল, ‘কাশফ’ কি ? এটা কি শরী‘আতের কোন দলীল? এরূপ কথাবার্তায় যারা বিশ্বাস রাখে তারা কোন আক্বীদার অনুসারী?
প্রশ্ন (২৪/৩০৪) : অন্যের নিকট থেকে হারাম অর্থ ঋণ নেওয়া যাবে কি? হারাম পন্থায় উপার্জিত সম্পদ স্বয়ং হারাম কি? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩২/২৭২) : জনৈক আলেম বলেন, যে পুত্রবধু শ্বশুর-শাশুড়ীর কাপড়-চোপড় পরিষ্কার করে, তার জন্য প্রভূত নেকী রয়েছে। একথা কি সঠিক? - -হুমায়ূন কবীর, দিনাজপুর।
প্রশ্ন (২৪/১৪৪) : ইসলামী ব্যাংকগুলো বছর শেষে যে মুনাফা দেয় তা গ্রহণ করা হালাল হবে কি?
প্রশ্ন (২৬/৩৮৬) : নিফাসের সময়সীমা ৪০ দিন পূর্ণ করা আবশ্যক কি? এর পূর্বে রক্তের চিহ্ন দূরীভূত হ’লে ছালাত-ছিয়াম আদায় করা আবশ্যক কি?
প্রশ্ন (৩৭/৪৩৭) : ব্যবসায় কত শতাংশ লাভ করা যায়? এক্ষেত্রে শরী‘আত নির্ধারিত কোন সীমারেখা আছে কি?
প্রশ্ন (৩/২০৩) : জনৈক ব্যক্তি ইমাম হওয়ায় যুবতী মেয়েদেরকে বাধ্য হয়ে পড়াতে হয়। এক্ষণে কিভাবে পড়ালে শরী‘আত সম্মত হবে?
প্রশ্ন (৭/৮৭) : স্বর্ণের যাকাত সাড়ে সাত ভরি অতিক্রম করলে দিতে হয়। এক্ষণে যাকাত কি সাড়ে সাত ভরির অতিরিক্ত অংশের উপর দিতে হবে নাকি পুরো স্বর্ণের উপরেই দিতে হবে?
প্রশ্ন (২৬/৬৬) : আমার বন্ধু বিবাহের সময় কবরপুজার শিরকে পুরোপুরি লিপ্ত ছিল। অন্যদিকে তার স্ত্রী বিশুদ্ধ আক্বীদাসম্পন্ন ছিল। পরবর্তী সে শিরকী কার্যক্রম থেকে ফিরে আসে। বিবাহের সময় ভ্রষ্ট আক্বীদাসম্পন্ন হওয়ায় এখন পুনরায় বিবাহ পড়াতে হবে কি? - -যিয়াউর রহমান, মহাখালী, ঢাকা।
আরও
আরও
.