উত্তর : এরূপ ক্ষেত্রে ডানে বা বামের মুছল্লীরা ধীর-স্থিরভাবে ফাঁকা স্থান পূর্ণ করবে। কারণ রাসূল (ছাঃ) কাতারের ফাঁকা স্থান পূরণ করার নির্দেশ দিয়েছেন। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা পরষ্পরে কাতারের ফাঁক বন্ধ কর। কেননা শয়তান কালো বকরীর বাচ্চার ন্যায় ফাঁকের মধ্যে প্রবেশ করে’ (আবুদাঊদ, মিশকাত হা/১০৯৩)। অথবা ফাঁকা স্থানের পিছনের কাতারের মুছল্লীরা ধারাবাহিকভাবে সামনের ফাঁকা স্থান পূরণ করবে (তিরমিযী হা/৬০১; আহমাদ হা/২৪০৭৩; উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৩/১৬/২৭)।






প্রশ্ন (১৩/৩৫৩) : অনেক পিতা-মাতা বাল্য অবস্থাতে শিশুদের ছিয়াম পালনের ব্যাপারে চাপ সৃষ্টি করেন। এভাবে ছিয়াম পালন করানো যাবে কি? - -আমীন, সোনাবাড়িয়া, সাতক্ষীরা।
প্রশ্ন (১১/৩৩১) : জারজ সন্তান প্রতিপালন করা যাবে কি? এজন্য ঐ ব্যক্তি কোন ছওয়াব পাবে কি?
প্রশ্ন (৫/২৪৫) : বিতর ছালাত নিয়মিতভাবে এক রাক‘আত পড়া যাবে কি? এক রাক‘আত উত্তম হলে রামাযানে নিয়মিত ৩ রাক‘আত পড়ার কারণ কি? - -মামূন, বন্দর, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (৫/৩২৫) : মাসিক আত-তাহরীক অক্টোবর’০৬ সংখ্যায় বলা হয়েছে যুল কিফল বনী ইসরাঈলের একজন সৎকর্মশীল ব্যক্তি ছিলেন। ‘পবিত্র কুরআনে বর্ণিত ২৫জন নবীর কাহিনী’তে বলা হচ্ছে তিনি একজন নবী ছিলেন। কোনটি সঠিক? দলীল ভিত্তিক জবাব দানে বাধিত করবেন।
প্রশ্ন (৩৩/৭৩): মাহরাম ব্যতীত কোন মহিলা ভ্রমণ করতে পারে না। এক্ষণে সরকারী বৃত্তি পেয়ে উচ্চশিক্ষার্থে যারা বিদেশ গমন করতে চান, তাদের জন্য কি তা জায়েয হবে?
প্রশ্ন (৩৯/৩৯): মসজিদের একটি দোকান ভাড়া নিতে গেলে মাসিক ভাড়া ৮০ হাযার এবং অগ্রিম ৫০ লাখ টাকা দাবী করছে। এই টাকা মসজিদের কাজে লাগানো হবে। এটি কী শরী‘আত সম্মত?
প্রশ্ন (১৫/৩৩৫) : দাড়ি কোঁকড়ানো থাকলে তা হিট দিয়ে সোজা করা যাবে কি?
প্রশ্ন (৩১/৩৯১) : আমরা জানি ছালাতে সতর ঢাকা একটি গুরুত্বপূর্ণ শর্ত। কিন্তু গৃহে ছালাত আদায়ের সময় অনেক মহিলাকে দেখা যায় তাদের পা, মাথা, পেট ইত্যাদির কিছু কিছু অংশ অনাবৃত থাকে। এভাবে আদায় করলে ছালাত কবুল হবে কি?
প্রশ্ন (২৬/৩৪৬) : জনৈক বিশিষ্ট আলেম বলেন যে, সরকারী আবহাওয়া দফতরের সময়সূচীতে সূর্যাস্তের যে সময় দেওয়া হয়, বিগ ব্যাং থিওরী ও গ্যালাক্সির আবর্তন রীতি মোতাবেক সূর্য আরো ২/৩ মিনিট পরে অস্ত যায়। সুতরাং উক্ত সময়সূচীর ২/৩ মিনিট পরে ইফতার করার হানাফী আলেমদের সিদ্ধান্তই সঠিক। উক্ত দাবীর সত্যতা সম্পর্কে জানতে চাই।
প্রশ্ন (২০/১৮০) : মাইয়েতকে দাফন করার পর লাশ যাতে শিয়াল-কুকুরে তুলে না ফেলে এজন্য লোহার খাঁচা বা প্লাস্টিক জাতীয় কিছু কবরের উপরে দেওয়া যাবে কি? - -আকীমুল ইসলাম, জোতপাড়া, ঠাকুরগাঁও।
প্রশ্ন (৭/৭) : অভিভাবকদের মত হ’ল, চাকুরী না পেলে বিবাহ নয়। অন্য দিকে চাকুরী পেতে পেতে চরিত্র নষ্ট হয়ে যায় বা বহু পাপের সাথে জড়িয়ে পড়তে হয়। এক্ষণে গোপনে বিবাহ করা কি জায়েয? বিবাহের সংবাদ ঘোষণা করা কি যরূরী? গোপন রাখলে গুনাহগার হ’তে হবে কি?
প্রশ্ন (৩৩/১৫৩) : নফল ছালাতের কি কোন সংখ্যা-সীমা আছে? না যত খুশী আদায় করা যায়?
আরও
আরও
.