উত্তর : কোন সন্তানকে প্রয়োজনীয় ব্যয় নির্বাহের খরচ হিসাবে কোন সম্পত্তি ব্যবহারের জন্য দিতে পারে। তবে মৃত্যুর পর সম্পদ মীরাছ অনুযায়ীই বণ্টিত হবে। যেমন আবুবকর (রাঃ) প্রয়োজনের প্রেক্ষাপটে আয়েশা (রাঃ)-কে জীবদ্দশায় কিছু সম্পদ অতিরিক্ত দিয়ে উপকৃত হ’তে বলেছিলেন (মুওয়াত্ত্বা মালেক হা/২৯৩৯,৪০; ইরওয়া হা/১৬১৯, সনদ ছহীহ; মুগনী ৬/৫২; বাহুতী, কাশশাফুল কেনা‘ ৪/৩১১; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ২০/৫৩)। স্মর্তব্য যে, এটি যেন বিনিময় বা পারিশ্রমিক হিসাবে প্রদান করা না হয়। কেননা পিতা-মাতার সেবা করা সন্তানের জন্য অবশ্য কর্তব্য। কোন সন্তান বেশী খেদমত করার পুরস্কার স্বরূপ স্থাবর সম্পত্তি বেশী দেয়া যাবে না। কারণ খেদমতের প্রতিদান সে আল্লাহ্র নিকট থেকে প্রাপ্ত হবে (উছায়মীন, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ৯/৩১৩)। তবে পিতা চাইলে উত্তরাধিকারীদের সম্মতিক্রমে কাউকে বেশী দিতে পারে।

প্রশ্নকারী : আলী আলম, সিরাজগঞ্জ।







বিষয়সমূহ: মীরাছ
প্রশ্ন (২/৮২) : মসজিদে ওয়াকফকৃত কুরআন বাড়ীতে নিয়ে গিয়ে পাঠ করা এবং পরে ফেরত দেওয়া জায়েয হবে কি?
প্রশ্ন (৩৩/১৫৩) : আমি স্ত্রীর সাথে ঝগড়া করে তাকে পিতার বাসায় রেখে আদালতে গিয়েছিলাম তালাক দেয়ার জন্য। কিন্তু আদালত বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। তবে স্ত্রীকে আমি না জানালেও মন থেকে আমি তালাকের নিয়ত করেছিলাম। এক্ষণে এটা তালাক হিসাবে গণ্য হবে কি?
প্রশ্ন ২৩/২৩) : যদি কোন এলাকায় ছহীহ আক্বীদাভিত্তিক কোন মসজিদ না থাকে, কিন্তু সেখানে শিরক ও বিদ‘আত মিশ্রিত মসজিদ বিদ্যমান থাকে, তাহ’লে ছহীহ আকীবদার ভিত্তিতে একটি মসজিদ নির্মাণের জন্য কি যাকাতের অর্থ ব্যয় করা যাবে?
প্রশ্ন (১৯/৩৭৯) : জনৈক লেখক দাবী করেছেন, ইমাম আবু হানীফার জন্ম ৮০ হিজরীতে আর মৃত্যু ১৫০ হিজরীতে। ইমাম বুখারীর জন্ম ১৯৪ হিজরীতে আর মৃত্যু ২৫৬ হিজরীতে। সুতরাং আবু হানীফার কথা বাদ দিয়ে ইমাম বুখারীর সংগৃহীত হাদীছ গ্রহণ করা যাবে না। কারণ ইমাম বুখারীর চেয়ে ইমাম আবু হানীফা অনেক পূর্ববর্তী। উক্ত দাবীর সত্যতা জানতে চাই।
প্রশ্ন (১৩/২১৩) : হাদীছে এসেছে, কোন নাবালেগ সন্তান মারা গেলে ক্বিয়ামতের দিন সে তার পিতা-মাতাকে কাপড় ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে। প্রশ্ন হল, সেদিন তো সবাই নগ্ন অবস্থায় থাকবে, কাপড় ধরে টানবে কিভাবে?
প্রশ্ন (১০/৪১০) : জনৈক ব্যক্তি বলেন, ওযূ করার জন্য যে পানির পাত্র ব্যবহার করা হয়, তা পেশাব-পায়খানায় ব্যবহার করলে চল্লিশ দিনের ইবাদত কবুল হবে না। এর কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (৩৪/২৭৪) : কোন মুসলিম ব্যক্তি মারা যাওয়ার খবর শুনলে ইন্নালিল্লাহি..., আর কোন অমুসলিম মারা যাওয়ার সংবাদে ‘ফী নারে জাহান্নাম’ বলতে হবে কি? - -যাকির হোসাইনবাসাবো, সবুজবাগ, ঢাকা।
প্রশ্ন (১৫/২৯৫) : ছালাতের মধ্যে সূরা বাক্বারাহ শেষে আমরা ‘আমীন’ বলে থাকি। এর দলীল জানতে চাই।
প্রশ্ন (১৭/১৩৭) : এলার্জি থেকে সুস্থতা লাভের জন্য রূপার চেইন ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (১৮/৪৫৮) : বিশেষ কারণবশত সপ্তম দিনের পূর্বে সন্তানের আক্বীক্বা দেওয়া যাবে কি?
প্রশ্ন (২৮/২৮) : ইমাম আবু হানীফা (রহঃ) আল্লাহকে ৯৯ বার স্বপ্নে দেখেছেন, এ দাবী কি সঠিক?
প্রশ্ন (১৮/৩৭৮) : ছিয়াম অবস্থায় দাঁত তোলায় শরী‘আতে কোন বাধা আছে কি? - মিছবাহুল হক, সীতাকুন্ডু, চট্টগ্রাম।
আরও
আরও
.