উত্তর : শারঈ কারণ ব্যতীত কবর খনন করে লাশ উঠানো বা গোরস্থান স্থানান্তর করা জায়েয নয়।  তাতে লাশের অসম্মান করা হয়। রাসূল (ছাঃ) বলেন, লাশের হাড্ডি ভাঙ্গা জীবিতের হাড্ডি ভাঙ্গার সমান (মুওয়াত্ত্বা, আবূদাউদ হা/৩২০৭; মিশকাত হা/১৭১৪ ‘মৃতের দাফন’ অনুচ্ছেদ)। লাশ বহন সময়কালীন করণীয় সম্পর্কে রাসূল (ছাঃ) বলেন, যখন তোমরা লাশ উঠাবে তখন ধাক্কা-ধাক্কি এবং জোরে নাড়া-চাড়া করো না; বরং ধীরে ধীরে নিয়ে চলবে’ (বুখারী হা/৫০৬৭; মিশকাত হা/৩২৩৭)। অত্র হাদীছের ব্যাখ্যায় হাফেয ইবনু হাজার (রহঃ) বলেন, এই হাদীছ থেকে জানা যায় যে, মুমিনের সম্মান মৃত্যুর পরেও অবশিষ্ট থাকে যেমন জীবিত অবস্থায় ছিল’ (ফাৎহুল বারী ৯/১১৩)।

তবে যদি বাধ্যগত প্রয়োজন দেখা দেয়, তাহ’লে কবর খনন করে লাশ উঠানো জায়েয’ (আল-বাজী, আল-মুনতাক্বা শারহুল মু্ওয়াত্ত্বা ৩/২২৫; ইবনু হাজার, ফাৎহুল বারী ৩/২১৫; আলবানী, আহকামুল জানায়েয, মাসআলা নং ১০৭, পৃঃ ৬৯ ও ৯১)। যেমন মু‘আবিয়া (রাঃ) একটি পানির নহর প্রবাহিত করার জন্য ওহোদ যুদ্ধে শহীদ কতিপয় ছাহাবীর কবর খনন করে তাঁদের লাশ অন্যত্র দাফনের ব্যবস্থা করেন (ইবনুল মুবারাক, কিতাবুল জিহাদ হা/৯৮)। অনুরূপভাবে জাবের (রাঃ) তাঁর পিতা আব্দুল্লাহ ওহোদ যুদ্ধে শাহাদত বরণের ছয় মাস পর তাঁকে কবর থেকে উত্তোলন করে অন্যত্র দাফন করেন (বুখারী হা/১৩৫১)। এছাড়া কবর যদি বহু পুরানো হয় এবং তাতে লাশের হাড়-হাড্ডির কোন চিহ্ন না থাকে তাহ’লে মুসলমানদের কল্যাণে সেখানে নতুন লাশ দাফন করা বা সেখানে মসজিদ ও বাড়ি-ঘর নির্মাণ, চাষাবাদ ইত্যাদি করা যেতে পারে’ (ইমাম নববী, আল-মাজমূ‘ ৫/৩০৩; ইবনু কুদামা, মুগনী ২/১৯৪, ৪১৩)।

তবে প্রশ্নোল্লেখিত অবস্থায় কয়েকটি কারণে গোরস্থানটি স্থানান্তর করা ঠিক হবে না। এক. কবরস্থানটি ওয়াকফকৃত। আর ওয়াক্ফকৃত স্থান একান্ত বাধ্যগত অবস্থা ব্যতীত স্থানান্তর করা জায়েয নয় (বুখারী হা/২৭৬৪; মুসলিম হা/১৬৩২; ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ৩১/২৫২, ২৬৫)। দুই. এখানে শক্তিশালী কোন শারঈ কারণ নেই। কেননা পার্ক কর্তৃপক্ষের খেল-তামাশার স্বার্থে মুসলমানের ওয়াকফকৃত কবরস্থান স্থানান্তর করা আদৌ গ্রহণযোগ্য নয়। তিন. শারঈ প্রয়োজন ব্যতীত কবর স্থানান্তর করা মুসলিম মাইয়েতগণের প্রতি অমর্যাদাকর। অতএব সার্বিক বিবেচনায় উক্ত কবরস্থানটি স্থানান্তর করা সঠিক হবে না।






প্রশ্ন (১৪/১৩৪) : কোন মেয়ে যদি ভুল করে স্বামীকে ‘বাবা’ বলে সম্বোধন করে তাহ’লে সেটি ‘যিহার’ হবে কি? ঐ মেয়ের বা তার স্বামীর করণীয় কি? - -মামূন আল-হাসান, মোহাম্মদপুর, ঢাকা।
প্রশ্ন (৩০/৩০) : গার্মেন্টসগুলোতে বিদেশী কাপড়ের অর্ডার নেওয়া হয়। সেখানে মহিলাদের শরী‘আত বিরোধী পর্দা বিনষ্টকারী ছোট ছোট কাপড় তৈরী করতে হয়। এসব কাজ করা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (১৫/৩৭৫) : আমার শ্বশুর মিথ্যা বলে আমার স্ত্রীকে তার বাড়িতে নিয়ে গেছে এবং মেয়েকে সংসার করতে দিবে না জানিয়ে দিয়েছে। উক্ত বিয়েতে দেনমোহর ছিল ৫২ হাযার টাকার সমপরিমাণ স্বর্ণ গহনা, যার মধ্যে ২১ হাযার টাকার গহনা মেয়ের কাছে এবং ৩১ হাযার টাকার গহনা আমার কাছে আছে। এখন তারা ৫০ হাযার টাকা দাবী করছে, অথচ কাবিনে পরিশোধের শর্ত ছিল স্বর্ণের গহনা। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৪০/৪০) : জুম‘আর দিন পিতা-মাতার কবর যিয়ারত করা উত্তম। এ কথা সঠিক কি?
প্রশ্ন (৩৯/৩৫৯) : জনৈক ব্যক্তি গোসল ফরয হওয়া অবস্থায় মারা গেলে স্থানীয় মুরববীদের পরামর্শে তাকে দু’বার গোসল দেয়া হয়। এটা সুন্নাহসম্মত হয়েছে কি?
প্রশ্ন (৩২/৩২) : ছালাতে কিংবা ছালাতের বাইরে হাই উঠলে করণীয় কি? ‘লা-হাওলা ওয়ালা-কুওয়াতা ইল্লা বিল্লাহ’ বা আসতাগফিরুল্লাহ’ বলা যাবে কি?
প্রশ্ন (৪০/৪৮০) : আলট্রাসনো করে শিশুর লিঙ্গ জানা জায়েয হবে কি?
প্রশ্ন (১৭/৯৭) : সূদ কি? এটি কেন ইসলামে গ্রহণযোগ্য নয়? যদিও আপাত দৃষ্টিতে কল্যাণকর।
প্রশ্ন (২৭/৩৮৭) : জনৈক দিনমজুর এমন কষ্টে দিনাতিপাত করে যে, বছরে একবারও গরুর গোশত কিনে খেতে পারে না। জমি-জমা বলতে কিছুই নেই। কেবল ২ লাখ টাকা জমা করা আছে। তার জন্য কুরবানী করা যরূরী কি?
প্রশ্ন (৮/২৮৮) : মসজিদের ভিতরে বিশেষ করে ছালাতরত অবস্থায় আঙ্গুল ফুটানো যাবে কি?
প্রশ্ন (১০/১০) : সুন্নাত ছালাত শেষে ফরয ছালাতান্তে পঠিতব্য দো‘আসমূহ পুনরায় পাঠ করায় শারঈ কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩৮/১১৮) : পূজার সময় বাজারে ছাগল ক্রয়-বিক্রয় চাঙ্গা হয়। এ সময় ছাগল বিক্রয় লাভজনক হয়। এ সময় মুসলমানদের জন্য ছাগল বিক্রয় জায়েয হবে কি?
আরও
আরও
.