উত্তর : রাসূল (ছাঃ)-এর জানাযা এককভাবে হয়েছিল। জায়গার সংকীর্ণতার কারণে জামা‘আত করা সম্ভব হয়নি (আহমাদ হা/২০৭৮৫; মাজমাউয যাওয়ায়েদ হা/১৪২৭৩)। ঘরের মধ্যে খননকৃত কবরের পাশেই তাঁর লাশ রাখা হয়। অতঃপর আবুবকর (রাঃ)-এর নির্দেশক্রমে দশ দশজন করে ভিতরে গিয়ে জানাযা পড়েন। জানাযায় নির্দিষ্ট কোন ইমাম ছিল না। তারা এক দরজা দিয়ে প্রবেশ করে জানাযা পড়ে অন্য দরজা দিয়ে বের হয়ে গিয়েছিলেন। প্রথমে রাসূল (ছাঃ)-এর পরিবার-পরিজন, অতঃপর মুহাজিরগণ, অতঃপর আনছারগণ জানাযার ছালাত আদায় করেন। এভাবে পুরুষ, মহিলা ও বালকগণ পরপর জানাযা পড়েন। জানাযার এই দীর্ঘ প্রক্রিয়া মঙ্গলবার সারা দিন ও রাত পর্যন্ত অব্যাহত থাকে। ফলে বুধবারের মধ্যরাতে দাফনকার্য সম্পন্ন হয় (সীরাতু ইবনে হিশাম ২/৬৬৪)। মানছূরপুরী বলেন, ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী সন্ধ্যার পরেই দিন শেষ হয়ে যায় এবং পরবর্তী দিন শুরু হয়। সেকারণ মঙ্গলবার ও বুধবারের মতভেদ দূর করার জন্য আমরা ঘণ্টার আশ্রয় নিয়েছি। সে হিসাবে মৃত্যুর প্রায় ৩২ ঘণ্টা পরে রাসূল (ছাঃ)-এর দাফন কার্য সম্পন্ন হয় (মানছূরপুরী, রহমাতুল্লিল আলামীন ১/২৫৩, ২/৩৬৮; দ্র. সীরাতুর রাসূল (ছাঃ) ৭৫৪ পৃঃ)।






প্রশ্ন (৩৩/১৫৩) : নফল ছালাতের কি কোন সংখ্যা-সীমা আছে? না যত খুশী আদায় করা যায়?
প্রশ্ন (৩২/১১২) : পিতা-মাতা এবং স্বামীর আদেশ সাংঘর্ষিক হ’লে স্ত্রীর জন্য কার আদেশ মানা যরূরী?
প্রশ্ন (১৫/১৭৫) : জনৈক ব্যক্তি একটি গার্মেন্টসে কাজ করে, যেখানে তার দায়িত্ব হ’ল কর্মীদের কাজ পর্যবেক্ষণ করা এবং তাদের দিয়ে টার্গেট পূরণ করানো। অনেক সময় কর্মীরা ঠিকমতো কাজ করে না। তখন সে তাদের ওপর চাপ সৃষ্টি করতে বাধ্য হয় এবং অশিক্ষিত হওয়ায় মন্দ ভাষাও ব্যবহার করতে হয়। অন্যথা তারা কাজ করে না। টার্গেট পূরণ করতে না পারলে মালিকও মন্দ ভাষা ব্যবহার করেন। সে জানে ইসলামে গালাগালি নিষিদ্ধ। এক্ষণে একাজ করা তার জন্য জায়েয হবে কি?
প্রশ্ন (৩৪/৩৯৪) : ঠোটের নীচের লোম কাটা যাবে কি?
প্রশ্ন (১৯/২৯৯) : অনেককে ফজরের ছালাতের পর ‘হুওয়াল হাইয়ুল ক্বাইয়ূম’ ও ‘হুওয়ার রাহমানুর রাহীম’ ১০০ বার করে পাঠ করতে দেখা যায়। এ সম্পর্কে শরী‘আতের দলীল জানতে চাই।
প্রশ্ন (১৫/৯৫) : আমার পরীক্ষা বিকাল ৩-টা থেকে সন্ধ্যা ৬-টা পর্যন্ত। আছরের ছালাতের ওয়াক্ত ৩.১০ মিনিটে। আর মাগরিব ৫.৩০-এ। এক্ষণে আছর ও মাগরিব ছালাতে আদায়ের ক্ষেত্রে আমার করণীয় কি?
প্রশ্ন (১০/৫০) : পানি পানের আদব সম্পর্কে জানতে চাই। - -কামাল হোসেন, গুরুদাসপুর, নাটোর।
প্রশ্ন (২৭/২৭): একটা কোম্পানীর মালিকের সাথে কর্মচারীর চুক্তি হয়েছে যে, তার মাসিক বেতন ১০ হাযার টাকা । কিন্তু সে যদি মাস শেষ হওয়ার ৫/১০ দিন আগেই বেতন গ্রহণ করতে চায়, তাহ’লে সে ৮ হাযার টাকা পাবে। এভাবে বেতনের চুক্তি করা জায়েয হবে কি?
প্রশ্ন (২১/৪২১) : প্রচলিত তাবলীগ জাম‘আতের ‘ফাযায়েলে আমাল’ বইয়ের ‘হেকায়াতে ছাহাবা’ অংশে দু’জন ছাহাবী কর্তৃক রাসূল (ছাঃ)-এর দেহ নির্গত রক্ত পানের দু’টি ঘটনা উল্লেখ করে বলা হয়েছে যে, ‘হুজুরে পাক (ছাঃ)-এর মল-মুত্র, রক্ত সবকিছু্ পাক-পবিত্র। এর সত্যতা জানতে চাই।
প্রশ্ন (১০/২৫০) : ফুক্বাহায়ে সাব‘আ বলতে কাদেরকে বুঝায়? তাঁদের পরিচয় জানতে চাই। - -আলতাফ হোসেন, গুরুদাসপুর, নাটোর।
প্রশ্ন (৩২/৭২) : আমি যে বিল্ডিং-এ থাকি সে বিল্ডিং-এ অনেকেই কুকুর পোষে। আর বিল্ডিং-এর ওয়াশিং মেশিনে সবাই কাপড় ওয়াশ করে। আমি যতটুকু জানি কুকুরগুলো তাদের মালিকের কাপড়ে কামড় দেয় অথবা লালা ফেলে বা চাটে। প্রশ্ন হচ্ছে- আমি কি সেই ওয়াশিং মেশিনে কাপড় ওয়াশ করাতে পারব?
প্রশ্ন (১/২৪১) : মক্কাবাসীকে ওমরাহ পালনের জন্য ‘তানঈম’ যেতে হবে কি?
আরও
আরও
.