উত্তর : বিশুদ্ধ মতে রাসূল (ছাঃ)-এর দুধমাতা হালীমা সা‘দিয়া (রাঃ) ইসলাম কবুল করেছিলেন। হাফেয ইবনু হাজার আসক্বালানী (রহঃ) তাকে ছাহাবীগণের মধ্যে গণ্য করেছেন (আল-ইছাবাহ ক্রমিক ১১০৫০, ৭/৫৮৪)। রাসূল (ছাঃ)-এর বিয়ের পর হালীমা ও তার স্বামী হারেছ বিন আব্দুল উযযা তাঁর নিকট আগমন করে এলাকায় দুর্ভিক্ষের অভিযোগ করলে খাদীজা (রাঃ) তাদের চল্লিশটি ছাগল ও একটি উট দান করেন। রাসূলের নবুঅত লাভের পর পুনরায় আগমন করে তারা উভয়ে ইসলাম গ্রহণ করেন (ইবনুল জাওযী, ছিফাতুছ ছাফওয়া ১/৬২; আল-বিদায়াহ ৪/৩৬৪; যিরিকলী, আল-আ‘লাম ২/২৭১)।

হালীমার কবর কোথায়, তার সঠিক ইতিহাস পাওয়া যায় না। বিশ্ব পর্যটক মরক্কোর মুহাম্মাদ ইবনু বতূতা (৭০৩-৭৭৯ হিঃ) হালীমার কবর বছরায় বলে উল্লেখ করেছেন (রিহলাহ ইবনু বতুতা ২/১৪)। কিন্তু এটা বিশ্বাসযোগ্য নয়। কেননা মুসলমানগণ বছরা জয় করেন ওমর (রাঃ)-এর খেলাফতকালে (১৩-২৩ হিঃ)।

হালীমা সা‘দিয়া ছিলেন হাওয়াযেন গোত্রের বনু সা‘দ শাখার অন্তর্ভুক্ত। যারা মক্কার আশপাশের এলাকায় বসবাস করতেন। মক্কার নেতারা তাদের সন্তানদের খোলামেলা উন্নত পরিবেশে এবং শুদ্ধ ভাষা শিখানোর জন্য এদের নিকট সন্তান পালনের জন্য প্রদান করতেন। বর্তমানে মক্কা থেকে দক্ষিণ-পূর্বে ৯০ কি.মি. দূরে ত্বায়েফ থেকেও ৮৫ কি.মি. দূরে বনু সা‘দ যেলায় হালীমা সা‘দিয়ার বাড়ী ও কবর রয়েছে বলে যা প্রসিদ্ধ হয়ে আছে, তা ভিত্তিহীন। সঊদী সরকার কল্পিত উক্ত স্থানকে কয়েক বছর আগে নিশ্চিহ্ন করে দিয়েছে। যা এযাবৎ বিদ‘আতের আখড়া হিসাবে পূজিত হচ্ছিল। এমনি করেই শয়তান বকধার্মিকদের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন স্থানে শিরক ও বিদ‘আতের কেন্দ্র সমূহ গড়ে তোলে। যাতে প্রকৃত মুমিনগণ পথভ্রষ্ট হয়।






প্রশ্ন (২/৩৬২) : যোহর ও আছরের ছালাতে শেষ ২ রাক‘আতে সূরা ফাতিহার সাথে অন্য কোন সূরা মিলানো যাবে কি? - -নাজমুল হুদা, চরমোহনপুর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩৪/৩১৪) : ইমাম ও মুক্তাদী একই কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে ইমামকে কি এক বা অর্ধ হাত এগিয়ে দাঁড়াতে হবে, না একই কাতারে পায়ে পা লাগিয়ে দাঁড়াবে?
প্রশ্ন (১৪/৩৭৪) : বিতর ছালাতের সঠিক পদ্ধতি কী? উক্ত ছালাত কত রাক‘আত পড়া যায়?
প্রশ্ন (৯/২৪৯) : শরী‘আতে প্রাণীর ছবি ঘরে রাখতে নিষেধ করা হয়েছে। এক্ষণে যেহেতু গাছ-পালারও প্রাণ রয়েছে, সেহেতু গাছ-পালা ঘরে রাখা যাবে কি?
প্রশ্ন (২/১৬২) : কচ্ছপ ও ব্যাঙ খাওয়া যাবে কি? কেউ খেয়ে ফেললে তার জন্য করণীয় কি? - -আব্দুল কুদ্দূস, পারিলা, পবা, রাজশাহী।
প্রশ্ন (৩/২৪৩) : মহিলারা পৃথকভাবে ইজতেমা করতে পারবে কি? তাদের জন্য মাইকে বক্তব্য দেওয়া জায়েয হবে কি-না জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩০/১৫০) : অসুস্থ ব্যক্তিকে দেখতে এসে জনৈক বুযর্গ বলেন, ‘যে ব্যক্তি রোগাক্রান্ত হয়ে মারা যাবে সে শহীদ হয়ে যাবে, কবরের শাস্তি থেকে মুক্তি পাবে এবং সকাল-সন্ধ্যা তাকে জান্নাতের রিযিক দেওয়া হবে’। উক্ত হাদীছের সনদ সম্পর্কে জানতে চাই।
প্রশ্ন (৩৮/১১৮) : জনৈক মুফতী বলেছেন, কুরআনের কিছু আয়াত হাদীছ দ্বারা রহিত হয়ে গেছে। যেমন সূরা নূরের ২ নং আয়াতে আল্লাহ বলেন, ব্যভিচারিণীর শাস্তি হচ্ছে ১০০ বেত্রাঘাত এবং ১ বছর কারাদন্ড। কিন্তু ছহীহ বুখারীর হাদীছে আছে তার শাস্তি হবে পাথর মেরে হত্যা করা। উক্ত বক্তব্যের সত্যতা সম্পর্কে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৪/১৫৪) : ‘তুমি যদি ছেলেটার সাথে আরেকবার কথা বল তাহ’লে তালাক’। এক্ষণে যদি স্ত্রী সেই ছেলের সাথে কথা বলে তাহ’লে কি তিন তালাক হয়ে যাবে নাকি এক তালাক হবে? - -তরীকুল ইসলাম, ঢাকা।
প্রশ্ন (১৮/১৮): ফজরের ছালাতের পর ইমাম-মুক্তাদী সকলে মিলে সূরা হাশরের শেষ তিন আয়াত পাঠ করা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (১৯/৫৯) : ছালাতের মধ্যে ক্বিরাআতে ভুল হ’লে সহো সিজদা দিতে হবে কি?
প্রশ্ন (২২/৪৬২) : জনৈক আলেম শবেবরাতের অনুষ্ঠানে বলেন, মদীনায় অবস্থিত রাসূল (ছাঃ)-এর কবর সর্বোত্তম স্থান। এমনকি তা মাসজিদুল হারাম এবং আল্লাহর আরশের চেয়ে অধিক মর্যাদাসম্পন্ন। উক্ত বক্তব্যের কোন ভিত্তি আছে কি?
আরও
আরও
.