উত্তর : এ ব্যাপারে শরী‘আতের স্পষ্ট নির্দেশনা আছে। যৌথ মালিকানা বা প্রতিবেশী হওয়ার কারণে জমি বিক্রয়ের ক্ষেত্রে তা অগ্রাধিকার ভিত্তিতে অংশীদারের কাছে কিংবা প্রতিবেশীর কাছে বিক্রয় করতে হবে। একে শরী‘আতের পরিভাষায় শুফ‘আ বলে। রাসূল (ছাঃ) বলেন, জমি অথবা (খেজুর) বাগানে যদি কারু কোন শরীক থাকে, তবে ঐ শরীকের অনুমতি না নিয়ে সে (অংশ) বিক্রি করতে পারবে না। সে চাইলে গ্রহণ করবে, না চাইলে ছেড়ে দিবে (মুসলিম হা/১৬০৮; মিশকাত হা/২৯৬২)। অর্থাৎ অংশীদার বা প্রতিবেশীকে জমি বিক্রয়ের কথা জানাবে। তারা না নিলে অন্যত্র বিক্রয় করবে। তিনি আরও বলেন, ‘প্রতিবেশী তার প্রতিবেশীর শুফ‘আর অধিক হকদার। তাদের উভয়ের যাতায়াতের একই পথ হ’লে তার অনুপস্থিতিতে তার জন্য অপেক্ষা করতে হবে (আবুদাউদ হা/৩৫১৮; ইবনু মাজাহ হা/২৪৯৪; মিশকাত হা/২৯৬৭)। এ বিষয়ে আমর ইবনু শারীদ (রহঃ) হ’তে বর্ণিত হাদীছটি বিশেষভাবে দ্রষ্টব্য (বুখারী হা/২২৫৮)। শুফ‘আ দাবী করার জন্য মেয়াদ নির্ধারিত না থাকলেও দাবীদারদের কর্তব্য হবে বিষয়টি জানার পর দাবী উত্থাপনে বিলম্ব না করা (ইবনু কুদামাহ, আল-মুগনী ৫/২৪১)।






প্রশ্ন (২/১৬২) : জনৈক ব্যক্তি বলেছেন যে, ওযূ করার সময় ডান হাত দিয়ে পা ধোয়া যাবে না। একথার কোন সত্যতা আছে কি? - -মকবূল রহমান, বংশাল, ঢাকা।
প্রশ্ন (৭/১৬৭) : প্রতিবেশী হিন্দু হ’লে তার প্রতি প্রতিবেশীর হক আদায় করতে হবে কি? - -রবীউল ইসলাম, রসূলপুর, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (১০/১৭০) : কারো মৃত্যুতে বুক চাপড়ানো বা মুখে মারা নিষেধ। কিন্তু আয়েশা (রাঃ) রাসূল (ছাঃ)-এর মৃত্যুতে নিজ মুখে মেরেছেন মর্মে বর্ণনা পাওয়া যায়। তাছাড়া তিনি স্বীয় পিতা আবুবকর (রাঃ)-এর মৃত্যুতেও মাতম করেছেন মর্মে বর্ণনা পাওয়া যায়। উক্ত ঘটনাদ্বয়ের ব্যাখ্যা জানতে চাই।
প্রশ্ন (৩/৪৪৩) : কাদিয়ানীদের মসজিদে তাদের সাথে জামা‘আতে বা একাকী ছালাত আদায় করা যাবে কি? - -আতিয়ার রহমান, অস্ট্রেলিয়া।
প্রশ্ন (১৬/৫৬) : ঘরের মধ্যে মাঝে মাঝে নিজের অজান্তে ছবিযুক্ত পণ্য থেকে যায়। এমন ঘরে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৩৭/৪৭৭) : সালাম প্রদানের পর বুকে হাত রাখার ব্যাপারে শরী‘আতে কোন নির্দেশনা আছে কি?
প্রশ্ন (৩১/২৭১) : রাসূল (ছাঃ)-কে অবমাননাকারীদের সম্পর্কে ইসলামের বিধান কি?
প্রশ্ন (১৫/১৫): রাসূল (ছাঃ)-এর বাণী আদম সন্তানের সৌভাগ্য তিনটি আর দুর্ভাগ্যও তিনটি। সৌভাগ্য তিনটি হ’ল, দ্বীনদার স্ত্রী, প্রশস্ত বাসস্থান, আরামদায়ক যানবাহন। আর দুর্ভাগ্য তিনটি অবাধ্য স্ত্রী, সংকীর্ণ বাসস্থান ও সংকীর্ণ যানবাহন। হাদীছটি ছহীহ কি?
প্রশ্ন (২৯/১৮৯) : জনৈক ব্যক্তি বলেন, জুদী পাহাড়ের ঝরনার প্রবাহ থেকেই যমযম কূপের উৎপত্তি হয়েছে। উক্ত কথাটির সত্যতা জানতে চাই। - -কাযী আযহার আলী, স্টেশন রোড, দিনাজপুর।
প্রশ্ন (২৮/২২৮) : সামান্য পরিমাণে সোনা রয়েছে এরূপ হাতঘড়ি পুরুষদের জন্য ব্যবহার করা যাবে কি? - মাযহারুল ইসলাম, সিঙ্গাপুর।
প্রশ্ন (১৫/২৯৫) : বিভিন্ন স্থানে লেখা দেখা যায়, ‘নবী করীম (ছাঃ) গাছ লাগিয়েছেন, তাই আমাদেরকে গাছ লাগাতে হবে’। এটা কি সঠিক?
প্রশ্ন (১৯/১৩৯) : পারিবারিকভাবে ফ্ল্যাট নির্মাণ করতে গিয়ে আমার স্বামী প্রচুর পরিমাণ ঋণী হয়ে পড়েছেন। ফ্ল্যাট বিক্রি না হওয়ায় তার ঋণ পরিশোধ করাও সম্ভব হচ্ছে না। শুনেছি বায়তুল্লাহ গিয়ে দো‘আ করলে দো‘আ কবুল হয়। এক্ষণে এ মহা বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদের করণীয় কি? বায়তুল্লাহ গমন বা মানত করা না কি সাধারণভাবে দো‘আ করা উচিৎ হবে? - -রোকেয়া বেগম, নাযিরাবাজার, ঢাকা।
আরও
আরও
.