উত্তর : না। তবে একাধিক সন্তান থাকলে যৌথ পরিবারে পর্দা পালনে অসুবিধা হয় বলে পৃথক আবাসস্থল থাকাই উত্তম। ছাহাবায়ে কেরামের জীবন পর্যালোচনায় দেখা যায় অনেক ছাহাবীর আমল এরূপই ছিল। যেমন আব্দুল্লাহ বিন আমর বিবাহের পর পৃথক বাড়িতে থাকতেন। পিতা আমর ইবনুল ‘আছ তার বাড়িতে গিয়ে তার স্ত্রীর নিকট থেকে আব্দুল্লাহর খবর নিতেন (বুখারী হা/৫০৫২; নাসাঈ হা/২৩৮৯)। ওমর (রাঃ) ও তাঁর সন্তান আব্দুল্লাহ বিন ওমর (রাঃ) একইভাবে পৃথক অবস্থান করতেন (আব্দুর রাযযাক হা/১৯৮২২; শু‘আবুল ঈমান হা/৬৫৭৯, সনদ ছহীহ)। তবে সেসময় যৌথ পরিবার থাকার বিষয়টিও বর্ণিত হয়েছে। যেমন রাসূল (ছাঃ) শ্বশুর পরিবারের অনিষ্টের ভয়ে ফাতিমা বিনতে কায়েসকে শ্বশুর বাড়িতে ইদ্দত পালন করতে না দিয়ে ইবনু উম্মে মাকতূমের বাড়িতে ইদ্দত পালনের নির্দেশ দেন (আবুদাউদ হা/২২৮৪; ইবনু হিববান হা/৪২৫৩; ইরওয়া হা/১৮০৪)। অতএব এ ব্যাপারে বাড়াবাড়ি না করে মধ্যমপন্থা অবলম্বন করতে হবে।






প্রশ্ন (২০/২৬০) : জনৈক ব্যক্তি সমাজে অনেক শিরক ও বিদ‘আতের প্রচলন ঘটিয়েছে এবং মানুষ তা আমল করে চলেছে। পরবর্তীতে ঐ ব্যক্তি বিশুদ্ধ দ্বীনের পথে ফিরে এসেছে। এক্ষণে ঐ ব্যক্তি কি সমাজের লোকদের পাপের অংশ পেতে থাকবে? এক্ষেত্রে উক্ত ব্যক্তির পরিত্রাণের উপায় কি?
প্রশ্ন (১৯/৪৫৯) : আমি একটি প্রাইভেট হাসপাতালে প্যাথলজিস্ট হিসাবে কাজ করতে চাই। কিন্তু সেটি একটি ব্যাংকের অর্থায়নে পরিচালিত হয়। এক্ষণে এখানে চাকুরী করা আমার জন্য জায়েয হবে কি? - -যহীরুল ইসলাম, মিরপুর, ঢাকা।
প্রশ্ন (১৯/২১৯) : বিবাহ ঠিক হওয়ার পর বিবাহ পড়ানোর কিছুদিন দেরী আছে। এক্ষণে পাত্রীর সাথে পাত্র প্রয়োজনীয় কথাবার্তা বলতে পারবে কি?
প্রশ্ন (৪০/৪৪০) : একটি জমি নিয়ে কোর্টে মামলা চলছে। এমতাবস্থায় উক্ত জমিতে স্থায়ীভাবে মসজিদ বানানো যাবে কি?
প্রশ্ন (২৩/১৮৩) : জনৈক ব্যক্তি পিতা-মাতার কোন সম্পত্তি পায়নি। সে নিজের পরিশ্রমে ১টি বাড়ী ও কিছু জমি করেছে। তার শুধু মেয়ে সন্তান রয়েছে পুত্র সন্তান নেই। তার ভাইয়ের ছেলেরা কি এই সম্পদের ওয়ারিছ হবে?
প্রশ্ন (১৯/১৩৯) : কুপ্রবৃত্তি নিয়ন্ত্রণ করার উপায় কি?
প্রশ্ন (৩২/১৫২) : বুখারী ৪০২৪ নং হাদীছে উল্লেখ রয়েছে ওছমান (রাঃ)-এর হত্যাকান্ডের পর আর কোন বদরী ছাহাবী জীবিত ছিলেন না। কিন্তু ইতিহাসে প্রমাণিত যে আলী (রাঃ) চতূর্থ খলীফা হিসাবে দায়িত্ব পালন করেন। এর সমাধান কি? - -মাসঊদ রানা, শৈলকুপা, ঝিনাইদহ।
প্রশ্ন (৩৪/১১৪) : জনৈক আলেম বলেন, গোবর দ্বারা রান্নাকৃত খাদ্য খাওয়া হারাম। কারণ গোবর হারাম। এর সমাধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৫/৩৯৫) : দাফন শেষে কবরের পার্শ্বে একাকী বা সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করা যাবে কি?
প্রশ্ন (৪/৪) : কোন কোন মসজিদে মাগরিবের আযানের পর ইমাম ছাহেবগণ ছোট ছোট হাদীছ বর্ণনা করেন। এসময় নিয়মিতভাবে এরূপ করা যাবে কি?
প্রশ্ন (২৪/৩৪৪) : পূর্ববর্তী উম্মতদের উপরও কি রামাযানের ছিয়াম ফরয ছিল? - -সাখাওয়াত হোসাইন, মধ্য নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (২৪/২৬৪) : পিতা-মাতা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে শিরক-বিদ‘আতে লিপ্ত থাকা অবস্থায় মারা গেছেন। এক্ষণে সন্তান হিসাবে আমার করণীয় কি? পিতা-মাতার জন্য দান করলে ছওয়াব কার হবে? আমিও ছওয়াব পাবো কি?
আরও
আরও
.