কোন প্লাস্টিক বর্জ্যকেই পড়ে থাকতে দিচ্ছে না। সব প্লাস্টিকই চলে যাচ্ছে সেই ‘প্লাস্টিক-খেকো’ এনজাইমের পেটে! সম্প্রতি এমনই এক এনজাইমের সন্ধান পেয়েছেন ব্রিটেন ও আমেরিকার একটি গবেষকদল। প্লাস্টিকের ঐ বিশেষ যৌগ গিয়ে বোতল বানানোর জন্য প্রথম পেটেন্ট হয়েছিল ১৯৪০-এর দশকে। বোতল বানানোর জন্য প্লাস্টিক পরিবারের ঐ বিশেষ যৌগটিকে বেছে নেওয়া হয়েছিল একটাই কারণে, তা হ’ল- ঐ যৌগটি পরিবেশে লক্ষ লক্ষ বছর টিঁকে থাকতে পারে। এরূপ একটি ভিন্ন উদ্দেশ্য নিয়ে গবেষণা করার সময়েই ব্রিটেনের পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয় ও মার্কিন শক্তি মন্ত্রণালয়ের অধীনে থাকা ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি ল্যাবরেটরির বিজ্ঞানীরা ঐ এনজাইমটির সন্ধান পান। গবেষকরা দেখেছেন, ঐ এনজাইমটি একটি বিশেষ ব্যাকটেরিয়াকে সাহায্য করে প্লাস্টিকের বিশেষ যৌগ ‘পেট’কে ভেঙে ফেলছে বা খেয়ে হযম করে ফেলছে। পরে তারা এর ক্ষমতা বৃদ্ধি করার জন্য এর সাথে কয়েকটি অ্যামাইনো অ্যাসিড প্রয়োগ করে দেন, তাতে এনজাইমগুলি আরও দ্রুত খেতে পারছে। তাদের মতে, এটি আদৌ বিষাক্ত নয় বলে শিল্পজাত প্লাস্টিক বর্জ্যের পরিমাণ কমাতে ভবিষ্যতে এই পদ্ধতি খুবই কার্যকর হ’তে পারে।






হেলিকপ্টারের চেয়ে দ্রুতগতির ইলেকট্রিক ফ্লাইং ট্যাক্সি তৈরি করল ভারত
পৃথিবীর সর্ববৃহৎ রেডিও টেলিস্কোপ নির্মাণ করলো চীন
মাছের গায়ে আলো জ্বলে
বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় ট্রেন চালু করল জার্মানী
এসির বাজারে ধস নামাবে এমন রং আবিষ্কার
এবার মাছের অাঁশ থেকে তৈরী হবে বিদ্যুৎ!
পানিবিহীন টয়লেট উদ্ভাবন : মলকে বানাবে ছাই, মূত্রকে বিশুদ্ধ পানিতে রূপান্তর
অ্যান্টার্কটিকার বরফের নীচে সুন্দরবনের চেয়ে তিন গুণ বড় ভূখন্ডের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা
প্রখ্যাত আহলেহাদীছ বিদ্বান হাফেয ছালাহুদ্দীন ইউসুফ-এর মৃত্যু
বিনা খরচে চলবে বুলবুলের সোলার কার
বরফের মহাদেশে সবুজ বিপ্লব (এ্যান্টার্কটিকার কৃত্রিম ক্ষেতে হচ্ছে নানা ফসল!)
কানাডায় বিশ্বের বৃহত্তম মুক্তার সন্ধান
আরও
আরও
.