উত্তর : ‘ফাযায়েলে আমল’, ‘ফাযায়েলে ছাদাক্বা’ সহ তাবলীগ জামা‘আতের এ কিতাবসমূহে বহু যঈফ ও জাল হাদীছ এবং ছহীহ হাদীছের অপব্যাখ্যা রয়েছে। উক্ত বইগুলোতে যা রয়েছে, তা বিশুদ্ধ আক্বীদা-আমল থেকে মানুষকে অনেক দূরে সরিয়ে দেয়। অতএব এ সমস্ত ফাযায়েল ছেড়ে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ থেকে বিশুদ্ধ ফাযায়েল ও মাসায়েল অধ্যয়ন করতে হবে এবং তার উপর আমল করতে হবে (বিস্তারিত দ্রঃ ‘হাদীছের প্রামাণিকতা’ বই পৃ. ৫৭-৬৭)।






প্রশ্ন (৩৯/১৯৯) : জনৈক ব্যক্তি লক্ষ টাকা ঘুষ দিয়ে নামকাওয়াস্তে পরীক্ষার মাধ্যমে শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে। বর্তমানে সে তওবা করতে চায়। স্থায়ীভাবে হারাম ভক্ষণের গুনাহ থেকে বাঁচতে চায়। এক্ষণে তার করণীয় কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, গাইবান্ধা।
প্রশ্ন (২৬/১৮৬) : নানাবিধ জৈবিক পাপের ফলে বিবাহ করে স্ত্রীর হক আদায় করতে নিজেকে অক্ষম বলে মনে করি। এমতাবস্থায় বিবাহ থেকে বিরত আবশ্যক কি? বিবাহ করলে গুনাহগার হব কি?
প্রশ্ন (৩১/৪৩১) : জাতীয় সংগীত বা পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে মাথা নিচু করা, নীরবতা পালন করা ইত্যাদির ব্যাপারে শারঈ নির্দেশনা কি?
প্রশ্ন (৩৯/৪৭৯) : ধৈর্য এমন একটি গাছ, যার সারা গায়ে কাঁটা কিন্তু ফল অতি সুস্বাদু- মর্মে বর্ণিত কোন হাদীছ আছে কি?
প্রশ্ন (২০/১৮০) : নারীরা কি সেনাবাহিনীতে চাকুরী করতে পারবে?
প্রশ্ন (৩৫/৪৩৫) : ওলী ছাড়াই এক মেয়ের বিবাহ হয়েছে। বিবাহের এক মাস পর মেয়ের অভিভাবক মৌখিক সম্মতি প্রদান করেন। পরবর্তীতে ছেলে তিনবারে মেয়েকে তিন তালাক প্রদান করেছে। এক্ষণে প্রশ্ন হল, ওলী ব্যতীত বিবাহ বৈধ হয়েছে কি? বিবাহ শুদ্ধ করার জন্য অভিভাবকের মৌন বা মৌখিক সম্মতিই কি যথেষ্ট? নাকি পুনরায় ঈজাব-কবুল আবশ্যক? উক্ত তালাক কি কার্যকর হয়েছে? মেয়েকে পুনরায় বিবাহের মাধ্যমে গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (২৮/৪২৮) : আল্লাহর সন্তুষ্টি ও ভালবাসা লাভের উদ্দেশ্যে কেউ ইয়াতীম-অনাথ, অসুন্দর কোন মেয়েকে বিবাহ করলে সে কেমন ছওয়াবের অধিকারী হবে?
প্রশ্ন (৩/৩২৩) : চিকিৎসা হিসাবে তাবীয ব্যবহার করা যাবে কি? যদি এটা শিরক হয়, তবে অন্যান্য চিকিৎসা গ্রহণ করাও কি শিরক হবে?
প্রশ্ন (১/৪৪১) : নফল ছিয়াম শুরু করে কোন কারণে ভেঙ্গে ফেললে পরে তার ক্বাযা আদায় করা ওয়াজিব কি?
প্রশ্ন (২৪/৪২৪) : কোন কাজের ক্ষেত্রে যদি বিনিয়োগকারী এভাবে চুক্তি করেন যে বাস্তবায়নকারী যদি ১ বছরের মধ্যে কাজ সম্পন্ন করতে পারে তবে তিনি মোট লাভের অর্ধেক পাবেন। কিন্তু ১ বছর পার হয়ে গেলে ৩ ভাগের ১ ভাগ পাবেন। আর ৫ বছর পার হ’লে কোন লভ্যাংশ পাবেন না। এরূপ চুক্তি জায়েয হবে কি?
প্রশ্ন (২৯/৪২৯) : যুবতী নারীরা পূর্ণ পর্দার সাথে সুন্দর ও মার্জিত কালারের বোরক্বা ও নেকাব পরিধান করে বাইরে চলাফেরা করতে পারবে কি? এছাড়া পর্দায় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ছবি বা ভিডিও শেয়ার করতে পারবে কি?
প্রশ্ন (৩৪/১৯৪) : ফজর, মাগরিব এবং এশার ক্বাযা ছালাত অন্য সময় পড়লে সেখানে ক্বিরাআত সরবে না নিরবে পড়তে হবে। ক্বাযা ছালাতের এক্বামত দিতে হবে কি?
আরও
আরও
.