উত্তর : সরকারী আবহাওয়া অধিদফতরের সময়সূচীতে সূর্যোদয় ও সূর্যাস্তের যে সময় নির্ধারণ করা হয়, তা বৈজ্ঞানিকভাবে পর্যবেক্ষণ করে সূর্যাস্তের প্রকৃত সময় দেওয়া হয়। কিন্তু ইসলামিক ফাউন্ডেশন মূল সময়ের সাথে ৩ মিনিট যোগ করে ইফতারীর সময় নির্ধারণ করে। তাদের দাবী মতে সতর্কতার জন্য তারা এরূপ করে থাকেন। অথচ এটা নিতান্তই অন্যায়। কারণ রাসূল (ছাঃ)-এর স্পষ্ট নির্দেশ, সূর্যাস্তের সাথে সাথে ছায়েম ইফতার করবে’ (বুখারী হা/১৯৫৪; মুসলিম হা/১১০০; মিশকাত হা/১৯৮৫)। তিনি বলেন, ‘মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। কেননা ইহূদী ও নাছারারা দেরীতে ইফতার করে’ (বুখারী হা/১৯৫৭; আবুদাঊদ, মিশকাত হা/১৯৮৪, ৯৫)। একবার আয়েশা (রাঃ)-কে আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) দ্রুত ইফতার ও মাগরিবের ছালাত আদায় সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, রাসূল (ছাঃ) এরূপই করতেন (মুসলিম হা/১০৯৯)।

অতএব সূর্যাস্তের পর ৩ মিনিট দেরী করা রাসূল (ছাঃ)-এর নির্দেশনার প্রতি অবহেলার শামিল। তাই তা পরিত্যাগ করে সূর্যাস্তের প্রকৃত সময় অনুযায়ী সূর্য ডোবার সাথে সাথে ইফতার করা কর্তব্য।






প্রশ্ন (৪০/৩৬০) : আমার ছেলের বউ নিয়মিত ছালাত আদায় করে না এবং শ্বশুরবাড়ীর লোকদের সাথে মন্দ আচরণ করে। মেয়ের পিতা-মাতাকে বলার পরও কোন ফলাফল পাওয়া যাচ্ছে না। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (১৩/৩৭৩) : সামনা সামনি কেউ প্রশংসা করলে করণীয় কি?
প্রশ্ন (৩৪/১১৪) : মহিলাগণ গৃহাভ্যন্তরে জামা‘আতে ছালাত আদায় করলে সরবে তেলাওয়াত করতে পারবেন কি? - -মামূন, পাবনা।
প্রশ্ন (৫/১৬৫): গায়েবানা জানাযা কখন কিভাবে আদায় করতে হয়। বিভিন্ন স্থানে গায়েবানা জানাযা জায়েয হবে কি?
প্রশ্ন (২৪/৩৪৪) : মৃত্যুর পূর্বে উত্তরাধিকার সম্পদ বণ্টন করা জায়েয কি? কোন পিতা বাধ্যগত অবস্থায় সন্তানদের মাঝে এরূপ করলে গোনাহগার হবেন কি?
প্রশ্ন (২৮/৬৮) : সূরা ফাতিহা পড়া হয়েছি কি-হয়নি সন্দেহ হ’লে সহো সিজদা বা ছালাত পুনরায় আদায় করতে হবে কি?
প্রশ্ন (৩৯/১৯৯) : ভাগ্য পরিবর্তনের দো‘আ হিসাবে ‘আল­াহুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিন জাহদিল বালা-য়ে ওয়া দারকিশ শাক্বা-য়ে ওয়া সূইল ক্বাযা-য়ে’ পড়া যাবে কি?
প্রশ্ন (৩/৩২৩) : কবরস্থানের পাশে হিন্দুদের জমি আছে। তারা তা কবরস্থানে দান করতে চায়। উক্ত দান গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (১০/৩৩০) : কবরে সওয়াল-জওয়াবের সময় রাসূলুল্লাহ (ছাঃ)-কে সেখানে কিভাবে দেখানো হবে?
প্রশ্ন (৪০/৪৪০) : ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী... দো‘আটি ছালাতের কোন কোন স্থানে পড়া যাবে?
প্রশ্ন (৩২/৪৩২) : আমার নানার কবরের উপর দিয়ে রাস্তা হয়ে গেছে এবং বছরের পর বছর মানুষ এর উপর দিয়ে হাঁটা-চলা করছে। এ ব্যাপারে কিছু করণীয় আছে কি?
প্রশ্ন (১৮/৩৩৮) : যদি ছেলে বিদেশে থাকে আর মেয়ে দেশে থাকে, তাহ’লে মোবাইলের মাধ্যমে তাদের বিবাহ বৈধ হবে কি?
আরও
আরও
.