উত্তর : ইবাদতের ফযীলত সম্পর্কে না জানলেও একনিষ্ঠভাবে আমল করলে নির্ধারিত ছওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তা‘আলা বলেন, ‘হ্যাঁ, যে ব্যক্তি তার চেহারাকে আল্লাহর জন্য সমর্পণ করেছে এবং সৎকর্মশীল হয়েছে, তার জন্য তার পালনকর্তার নিকটে প্রতিদান রয়েছে। তাদের কোন ভয় নেই এবং তারা চিন্তান্বিতও হবে না’ (বাক্বারাহ ২/১১২)। রাসূল (ছাঃ) বলেন, আযানে ও প্রথম কাতারে কী (ফযীলত) রয়েছে, তা যদি লোকেরা জানত, তাহ’লে লটারীর মাধ্যমে হ’লেও এ সুযোগ লাভের সিদ্ধান্ত নিত। যোহরের ছালাত আউয়াল ওয়াক্তে আদায় করার মধ্যে কী (ফযীলত) রয়েছে, যদি তারা জানত, তাহ’লে এর জন্য প্রতিযোগিতা করত। আর এশা ও ফজরের ছালাত (জামা‘আতে) আদায়ের কি ফযীলত রয়েছে তা যদি জানত, তাহ’লে নিঃসন্দেহে হামাগুড়ি দিয়ে হ’লেও তারা উপস্থিত হ’ত’ (বুখারী হা/৬১৫; মুসলিম হা/৪৩৭; মিশকাত হা/৬২৮)। অত্র হাদীছ থেকে বুঝা যায় যে, ফযীলত লাভের জন্য ফযীলত জানা শর্ত নয়। যেকোন আমল ছওয়াবের আশায় একনিষ্ঠ ভাবে সুন্নাতী পদ্ধতিতে আদায় করলেও ছওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। তবে ফযীলত জানা উত্তম। কেননা তাতে আমলের প্রতি আগ্রহ সৃষ্টি হয় এবং নিয়তের দৃঢ়তা বৃদ্ধি পায়।

প্রশ্নকারী : আব্দুল খালেক, চাঁপাই নবাবগঞ্জ।








বিষয়সমূহ: আমল
প্রশ্ন (৮/৪০৮) : একজন আলেমের কি কি গুণাবলী দেখে তার নিকট থেকে ফৎওয়া গ্রহণ করা উচিৎ?
প্রশ্ন (২৮/২৬৮) : ইসলামী বা সাধারণ ব্যাংক, বিকাশ, এ.টি.এম কার্ড এর মাধ্যমে টাকা-পয়সা লেনদেন করায় সার্ভিস চার্জ দিতে হয়। এক্ষণে এতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৪০/৪৮০) : আল্লাহ নেক আমলের ছওয়াব বিশ লক্ষগুণ পর্যন্ত বাড়িয়ে দেন। মুসনাদে আহমাদ-এর এই বর্ণনাটি ছহীহ কি?
প্রশ্ন (৭/৪০৭) : নিজের বোনের নাতনীকে বিবাহ করা যাবে কি?
প্রশ্ন (৩৮/৩৯৮) : দাজ্জাল আসবে ক্বিয়ামতের পূর্বে। কিন্তু রাসূল (ছাঃ) কর্তৃক দাজ্জালের ফিৎনা থেকে পানাহ চাওয়ার কারণ কি ছিল?
প্রশ্ন (৩৮/২৩৮) : সূরা বাক্বারাহ ১৪৮ আয়াতের ব্যাখ্যা জানতে চাই। - -নূরুল ইসলাম, নীলফামারী।
প্রশ্ন (৩৮/৩৮) : ওযূতে ঘাড় মাসাহ করলে ওযূ বাতিল হয়ে যাবে কি?
প্রশ্ন (৩৭/৪৭৭) : সালাম প্রদানের পর বুকে হাত রাখার ব্যাপারে শরী‘আতে কোন নির্দেশনা আছে কি?
প্রশ্ন (৩২/২৭২) : জনৈক আলেম বলেন, যে পুত্রবধু শ্বশুর-শাশুড়ীর কাপড়-চোপড় পরিষ্কার করে, তার জন্য প্রভূত নেকী রয়েছে। একথা কি সঠিক? - -হুমায়ূন কবীর, দিনাজপুর।
প্রশ্ন (২১/১৮১) : পবিত্র কুরআনে মুসলামানদেরকে মুসলিম, মুমিন, মুহসিন তিন ভাগে ভাগ করা হয়েছে। এর ব্যাখ্যা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৬/২৬৬) : থার্টিফার্স্ট নাইট, ভালোবাসা দিবস, নববর্ষ ইত্যাদি পালন সম্পর্কে শরী‘আতের বিধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৮/৮৮) : মৃত গবাদিপশুকে কোথাও পুঁতে দিতে হবে, না কবর খুঁড়ে উত্তমভাবে দাফন করতে হবে? - -ইমতিয়াযুদ্দীন, সাগরদিঘী, পশ্চিমবঙ্গ, ভারত।
আরও
আরও
.