উত্তর : তার নাম উম্মে খায়ের রাবে‘আ বিনতে ইসমাঈল আল-‘আদাবী। তিনি আনুমানিক ১০০ হিঃ/৭১৭ খ্রিষ্টাব্দে ইরাকের বছরা নগরীতে জন্মগ্রহণ করেন। শৈশবে মাতা-পিতা মারা যাওয়ায় তাকে দাসত্ববরণ করতে হয়। তিনি সংসার বিরাগী ইবাদতগুযার মহিলা ছিলেন। তার সাথে সুফিয়ান ছাওরী, শো‘বা ও হাসান বছরীর মত প্রখ্যাত তাবেঈদের সাক্ষাৎ ঘটেছিল। কথিত আছে যে, তিনি সারা রাত নফল ছালাত আদায় করে কাটিয়ে দিতেন। তবে তার প্রতি ছূফীবাদের যে সম্পর্ক করা হয়, তা পরবর্তীতে সুবিধাবাদী ছূফীবাদীদের অপপ্রচার মাত্র। তিনি ১৮৫ হিঃ/৮০১ খ্রিষ্টাব্দে ৮০ বছর বয়সে মৃত্যু বরণ করেন। তবে আবুদাউদ সিজিস্তানী তাকে অগ্নিপূজক বলে আখ্যায়িত করেছেন। ইবনু কাছীর (রহঃ) বলেন, হয়ত তার ব্যাপারে তার নিকট এমন সংবাদ পৌঁছেছিল, যার কারণে এমন মন্তব্য করেছিলেন। তবে তিনি ছিয়াম পালন ও রাতে নফল ছালাত আদায় করতেন। হাফেয যাহাবী সিজিস্তানীর মন্তব্যের প্রতিবাদ করে তার ব্যাপারে এটা বাড়াবাড়ি এবং অজ্ঞতা বলে আখ্যায়িত করেছেন (যাহাবী, সিয়ারু আ‘লামিন নুবালা ৮/২৪১-২৪৩; তারীখুল ইসলাম ১১/১১৭-১১৮; ইবনু কাছীর, আল-বিদায়াহ ১০/১৮৬; ইবনুল জাওযী, ছিফাতুছ ছাফওয়া ৪/২৭-৩২)।




বিষয়সমূহ: আমল
প্রশ্ন (৮/৮৮) : রাসূল (ছাঃ) কি তার সকল বক্তব্যের ক্ষেত্রেই দাঁড়িয়ে এবং হাতে লাঠি নিয়ে বক্তব্য দিতেন? এখন যারা মাহফিল, তা‘লিমী বৈঠকে বক্তব্য রাখেন, তাদের কি দাঁড়িয়ে এবং হাতে লাঠি নিয়ে বক্তব্য রাখা উচিত?
প্রশ্ন (১৯/১৯) : পিতা-মাতার মাথায় হাত রেখে কসম খাওয়া যাবে কি?
প্রশ্ন (২২/১৪২) : একটি ইসলামী পত্রিকার প্রশ্নোত্তরে বলা হয়েছে যে, মুহাররম মাসের ৯-১১ মোট তিনদিন ছিয়াম পালন করা উত্তম ও পরিপূর্ণ পদ্ধতি। একথা সত্য কি? - -সাইফুল ইসলাম, পূর্ব রাজারবাগ, ঢাকা।
প্রশ্ন (১৪/৩৭৪) : ‘হাসবুনাল্লাহ ওয়া নি‘মাল ওয়াকীল, নি‘মাল মাওলা ওয়া নি‘মান নাছীর’- দো‘আটি কি ছহীহ কি? কোন কোন ক্ষেত্রে দো‘আটি পাঠ করা যায়?
প্রশ্ন (৫/৪৫) : আমার কাপড়ের দোকানে থ্রি পিছ বিক্রি করা হয়, যাতে ঐ পোষাকটি পরিহিতা বেপর্দা নারীর ছবি থাকে। যা দেখে ক্রেতা কাপড়টি পরলে কেমন দেখাবে তা বুঝতে পারে। এক্ষণে উক্ত ছবি রাখা বৈধ হবে কি? এছাড়া মেয়েদের মাথাকাটা প্লাস্টিকের মূর্তিতে কাপড় ঝুলিয়ে রাখা যাবে কি?
প্রশ্ন (৩২/১৯২) : তাবলীগের জনৈক মুরববী বলেন, আল্লাহ যার প্রতি দিনে দশবার রহমতের দৃষ্টিতে তাকান তার জামা‘আতে ছালাত পড়ার সুযোগ হয়। আর যার দিকে ৪০ বার রহমতের দৃষ্টিতে তাকান তার হজ্জ করার সৌভাগ্য হয়। আর যার দিকে ৭০ বার তাকান তার তাবলীগে যাওয়ার সুযোগ হয়। উক্ত বক্তব্য কি সঠিক।
প্রশ্ন (২৩/৩০৩) : প্রতিটি মুসলিম বাড়ির ছাদের উপর মুমিন জিন অবস্থান করে মর্মে বর্ণিত হাদীছটির সত্যতা জানতে চাই।
প্রশ্ন (২৫/৩০৫) : ছিয়াম অবস্থায় হস্তমৈথুন বা অনুরূপ কর্মের মাধ্যমে বীর্যপাত ঘটালে ছিয়াম নষ্ট হবে কি? - -আকরাম, মান্দা, নওগাঁ।
প্রশ্ন (৩/৪৩) : জুম‘আর খুৎবার পর মসজিদে প্রবেশ করলে যোহরের ছালাত আদায় করতে হবে কি?
প্রশ্ন (৪০/৪০০) : মাসবূক যদি দ্বিতীয় রাক‘আতে ইমামের সাথে যোগদান করে আর ইমাম ভুল করে পাঁচ রাক‘আত ছালাত আদায় করে সালাম ফিরায়, তাহ’লে মাসবূক কি ইমামের সাথে সালাম ফিরাবে? না আরো এক রাক‘আত আদায় করে সালাম ফিরাবে? একইভাবে ইমাম যদি ভুলবশতঃ তৃতীয় রাক‘আত শেষে সালাম ফিরায় এবং পরক্ষণে দাঁড়িয়ে অবশিষ্ট রাক‘আত আদায় করে, সেক্ষেত্রে মাসবূক কি করবে? - -আব্দুল্লাহ আল-মামূনছোট বনগ্রাম, রাজশাহী।
প্রশ্ন (৩৮/৪৭৮) : একস্থানে ৩৫ বছর পূর্বে কবর দেয়া হয়েছিল। এখন মাটি সমান হয়ে গিয়ে কবরের কোন অস্তিত্ব বুঝা যায় না। সেখানে বাড়ি করা যাবে কি?
প্রশ্ন (৮/১৬৮) : মহিলারা আযান ও ইক্বামত দিতে পারে কি?
আরও
আরও
.