উত্তর : অন্তরকে আল্লাহমুখী করার জন্য ছালাত হ’ল সর্বোত্তম যিকর’ (ত্বোয়াহা ১৪)। এছাড়া অন্য যেকোন যিকর নীরবে করা উত্তম। আল্লাহ বলেন, ‘তোমরা তোমাদের প্রতিপালককে ডাক বিনীতভাবে ও চুপে চুপে। নিশ্চয়ই তিনি সীমালংঘন কারীদের ভালবাসেন না’ (আ‘রাফ ৭/৫৫)। তিনি আরো বলেন, ‘তোমার প্রতিপালককে স্মরণ কর মনে মনে, কাকুতি-মিনতি ও ভীতি সহকারে, অনুচ্চস্বরে সকালে ও সন্ধ্যায়। আর তুমি উদাসীনদের অন্তর্ভুক্ত হয়ো না’ (আ‘রাফ ৭/২০৫)। তবে কিছু ক্ষেত্রে অন্যদের শিক্ষা দেওয়ার জন্য সরবে যিকির করা যায়। যেমন রাসূল (ছাঃ) ছালাতান্তে সরবে যিকির করতেন। ইবনু আববাস (রাঃ) বলেন, নবী করীম (ছাঃ)-এর সময় মুছল্লীগণ ফরয ছালাত শেষ হ’লে সরবে যিকর করতেন। ইবনু আববাস (রাঃ) বলেন, আমি এরূপ শুনে বুঝতাম, মুছল্লীগণ ছালাত শেষ করেছেন (বুখারী হা/৮৪১; মুসলিম হা/৫৮৩)।

সুতরাং ছালাতান্তে সরবে যিকির করা মুস্তাহাব হ’লেও অন্যান্য সময় নিম্নস্বরে যিকির করা উত্তম (ইবনু তায়মিয়াহ, আল ফাতাওয়াল কুবরা ৫/৩৩৬; ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৩/২৪৭-৪৮)।

প্রশ্নকারী : আব্দুর রহমান, সেনগ্রাম, সিলেট।








বিষয়সমূহ: দো‘আ
প্রশ্ন (৮/৩২৮) : আমি একটি ক্রেডিট রেটিং কোম্পানীতে চাকরি করতাম। এখন সেই চাকরি ছেড়ে দিয়েছি। উক্ত চাকরিকালীন উপার্জিত অর্থ থেকে আমি কিছু টাকা ঋণ প্রদান করেছিলাম। পরবর্তীতে জানতে পেরেছি যে, ঐ প্রতিষ্ঠানের চাকরির আয় হালাল ছিল না। এখন সেই টাকা আমার জন্য হালাল হবে কি?
প্রশ্ন (১/১২১) : কোন কোন সময় সালাম দেওয়া বা নেওয়া নিষিদ্ধ?
প্রশ্ন (৩৪/৩৫৪) : ছালাতরত অবস্থায় মোবাইলে রিং বেজে উঠলে তা সাথে সাথে বন্ধ করা যাবে কি? - -রাশিদুল ইসলাম, কুমিল্লা।
প্রশ্ন (৫/২৪৫) : আমি একজন সরকারী কর্মচারী। প্রতিমাসে প্রভিডেন্ট ফান্ডের যে অর্থ আমার বেতন থেকে কর্তন করা হয় তার বিপরীতে প্রদত্ত সূদ গ্রহণ না করে মূল টাকা নিলে কোন পাপ হবে কি?
প্রশ্ন (৮/১২৮) : কোন শিশু বা গরু-ছাগল হারিয়ে গেলে বা কোন বিষয়ে যেমন করোনার টিকা বিষয়ে সচেতন করার লক্ষ্যে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া যাবে কী?
প্রশ্ন (২৭/৪৬৭) : কুরবানী মোট কয়দিন করা যাবে? - -রবীউল ইসলাম, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (৩৫/৪৩৫) : আল্লাহ তা‘আলা রাসূল (ছাঃ)-কে মি‘রাজে নিয়ে গেলে রাসূল (ছাঃ) আল্লাহকে ‘আত্তাহিয়াতু’... বলে অভ্যর্থনা জানান। ফলে আল্লাহও তাঁকে সালাম দেন। এর ছহীহ দলীল জানতে চাই।
প্রশ্ন (১৫/৩৭৫) : মোহর পরিশোধের নিয়ত ব্যতীত স্ত্রী সহবাস করলে ঐ ব্যক্তি ক্বিয়ামতের দিন ব্যভিচারী হিসাবে গণ্য হবে কি? - -আশরাফুল আলমরাজশাহী ক্যান্টনমেন্ট, রাজশাহী।
প্রশ্ন (৩৬/৪৭৬) : ব্যবসায় রিযিকের ১০ ভাগের ৯ ভাগ রয়েছে মর্মে প্রচলিত হাদীছটির সত্যতা আছে কি? - -আব্দুল হান্নান মিয়াঁইন্দিরা রোড, ঢাকা।
প্রশ্ন (১৯/১৯) : জনৈক ব্যক্তির দু’জন স্ত্রী ছিল। এক্ষণে প্রথমা স্ত্রীর ছেলের সাথে দ্বিতীয়া স্ত্রীর নাতনীর বিয়ে দেওয়া যাবে কি? - -শহীদুল ইসলামবাগমারা, রাজশাহী।
প্রশ্ন (২৪/১৪৪) : সমাজে প্রচলিত আছে যে, মৃত মানুষের কবর সংরক্ষণের জন্য দেওয়া প্রাচীর ভেঙ্গে যাওয়ার পর কেউ তা জ্বালানী হিসাবে ব্যবহার করলে তার প্যারালাইসিস হবে। একথার সত্যতা আছে কি? এটা ব্যবহার করা জায়েয হবে কি?
প্রশ্ন (২৮/৩৮৮) : মৃত ব্যক্তিকে গোসল করানোর নিয়ম জানতে চাই। এ সময় পৃথকভাবে কুলুখ ব্যবহারের কোন বিধান শরী‘আতে আছে কি?
আরও
আরও
.