উত্তর : কিছু লোককে আল্লাহ বিশেষ দক্ষতা প্রদান করেন, যার মাধ্যমে ব্যক্তি বা বস্ত্তর কিছু লক্ষণ দেখে তারা তা বুঝতে পারেন। এটি তাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ। যেমন চিকিৎসকগণ রোগীর কিছু লক্ষণ দেখে কিছু রোগের কথা বলতে পারেন। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই এতে নিদর্শন সমূহ রয়েছে দূরদর্শী ব্যক্তিদের জন্য’ (হিজর ১৫/৭৫)। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা মুমিনের দূরদৃষ্টি সম্পর্কে সজাগ থাক। কারণ সে আল্লাহর নূরের সাহায্যে দেখে। তারপর তিনি পাঠ করেন- ‘নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকদের জন্য (তিরমিযী হা/৩১২৭; ছহীহাহ হা/১৬৯৩-এর আলোচনা দ্রষ্টব্য)। ছাহাবীগণের মধ্যে এমন ব্যক্তি অসংখ্য ছিল। যেমন আব্দুল্লাহ বিন সালাম (রাঃ) রাসূল (ছাঃ)-এর চেহারা দেখে বলেছিলেন, এ কোন মিথ্যাবাদীর চেহারা হ’তে পারে না (তিরমিযী হা/২৪৮৫; মিশকাত হা/১৯০৭; ছহীহাহ হা/৫৬৯)। সা‘দ বিন আবী ওয়াক্কাছ (রাঃ) তার ছেলে ওমরকে দেখে বুঝে নিয়েছিলেন, সে খুব নেতৃত্ব লোভী। আর তার হাতেই পরবর্তীতে হুসাইন (রাঃ) কারবালায় শহীদ হন (আহমাদ হা/১৪৪১; মুসনাদ আবু ইয়া‘লা হা/৭৩৭)।

প্রশ্নকারী : রাসেল মাহমূদ,

হাজীগঞ্জ, চাঁদপুর।







বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৩/৪০৩) : কিশোরগঞ্জের পাগলা মসজিদে প্রতিদিন মানুষ দূর-দূরান্ত থেকে টাকা ও সোনা-দানা দান করে এবং বিশেষ নেকীর আশায় জুম‘আর ছালাত আদায় করতে আসে। এসব মানুষ বিশ্বাস করে যে, এখানে দান-মানত বা জুম‘আর ছালাত আদায় করলে মনের আশা পূরণ হয় এবং অধিক নেকী অর্জিত হয়। এরূপ বিশ্বাস সঠিক কি?
প্রশ্ন (২৩/৪২৩) : প্রবাসী স্বামী বছরের পর বছর আমাকে ছেড়ে প্রবাসে রয়েছেন। শারীরিক ও মানসিক দিক থেকে আমি দারুণভাবে বিপর্যস্ত। আমার অধিকার নষ্টের কারণে স্বামী কি গোনাহগার হবেন? এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৩/২০৩) : জনৈক খত্বীব বলেছেন, ফরয ছালাতের জন্য ‘আল্লাহুম্মা বা‘ইদ বায়নী’ এবং নফল ছালাতের জন্য ‘সুবহা-নাকা আল্লাহুম্মা...’ ছানা পড়তে হবে। তিনি আরো বলেন, ফরয ছালাতের ছানা নফল ছালাতে এবং নফলের ছানা ফরয ছালাতে পড়া যাবে না। উক্ত বক্তব্যের সত্যতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৭/২২৭) : নারীরা নিজ গৃহের কাজ নিজ হাতে সম্পন্ন করলে তাতেই তারা জিহাদের সমতুল্য নেকী পাবে মর্মে বর্ণিত হাদীছ কি ছহীহ?
প্রশ্ন (১২/২৫২) : নিফাস ভালো হওয়া বা সময় শেষ হওয়ার পর স্বামীর জন্য হালাল হওয়ার জন্য গোসল করা আবশ্যক কি?
প্রশ্ন (৩৪/৩৫৪) : আমাদের চল্লিশ বছরের পুরানো মসজিদে এখন মুছল্লী ধরে না। কিন্তু মসজিদ বড় করার মত জায়গাও সেখানে নেই। এমতাবস্থায় উক্ত মসজিদের জায়গা বিক্রি করে অথবা বদল করে অন্যত্র মসজিদ তৈরী করা যাবে কি?
প্রশ্ন (২৪/৪৬৪) : কবরে লাশ রাখার সঠিক পদ্ধতি জানতে চাই?
প্রশ্ন (১৬/২৯৬) : হাদীছ নাকি এসেছে যে, সফরকালে পাঁচটি সূরা পাঠ করলে সফরের চাইতে সাথীদের চেয়ে বরকত বেশী হয়। উক্ত সূরাগুলো কি কি?
প্রশ্ন (১২/৩৭২) :আমি একটি স্কুলে চাকরি করি। সেখানে আমরা কয়েকজন সহকর্মী মিলে যোহরের ছালাত জামা‘আতে আদায় করি। এ অবস্থায় আমাদের জামা‘আতের জন্য আযান ও ইক্বামত দেওয়া কি যরূরী?
প্রশ্ন (৩৮/৩৮) :আমি জনৈক নারীর সাথে তাকে বিবাহ করব বলে ওয়াদাবদ্ধ হয়েছি। কিন্তু আমার পিতা-মাতা আমার ওয়াদা পালনে বাধা দিচ্ছেন। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (১১/১৭১) : কুরআনের অনুবাদ, তাফসীর, শব্দ ইত্যাদি পাঠের শুরুতে আ‘ঊযুবিল্লাহ পাঠ করতে হবে কি?
প্রশ্ন (২৭/৪৬৭) : কারো প্রতিকৃতিতে বিভিন্ন দিবসে ফুল দেওয়া এবং ফাতিহা পাঠসহ দো‘আ-দরূদ পড়া কি শরী‘আত সম্মত? এতে মৃত ব্যক্তির কোন উপকার হয় কি?
আরও
আরও
.